এক্সপ্লোর

Rupam-Arijit: সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে 'নতুন কাজের ঘোষণা' করলেন অরিজিৎ ও রূপম

Arijit Singh and Rupam Islam: একসঙ্গে কাজ করবেন অরিজিৎ সিংহ ও রূপম ইসলাম।

কলকাতা: এক ফ্রেমে রূপম ইসলাম (Rupam Islam) ও অরিজিৎ সিংহ (Arijit Singh)। এবার তাঁদের একসঙ্গে কাজের ঘোষণা। সোশ্যাল মিডিয়ায় (Social Media) পোস্ট করে সুখবর দিলেন দুই তারকা শিল্পী। 

বড় ঘোষণা রূপম-অরিজিতের

বুধবার সন্ধ্যায় হঠাৎ একটি ভিডিও পোস্ট করলেন রূপম ইসলাম। কালো টি-শার্ট, ডেনিম পরে রূপম ইসলাম। পাশে সাদা টি-শার্ট পরে, মাথায় ব্যান্ডানা, হাতে গিটার নিয়ে সহাস্য অরিজিৎ সিংহ। তাঁরা এমনিতেই তারকা শিল্পী। গত ১৮ ফেব্রুয়ারি থেকে তাঁরা কলকাতার প্রত্যেক সংবাদ মাধ্যমের শিরোনামে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সেই দুই তারকা আচমকা সোশ্যাল মিডিয়ায় করলেন বড় ঘোষণা। যা শুনে উচ্ছ্বাসের অন্ত নেই অনুরাগীদের।

ভিডিওয় কথা শুরু করলেন রূপম ইসলাম। 'এর আগে একটা ঘটনা ঘটেছিল। অরিজিতের কনসার্টে, আমাদের প্রিয় কনসার্ট। সেখানে অতর্কিতে একটা গান হয়ে গিয়েছিল। এটা প্ল্যান করা ছিল না। কিন্তু আজকে যে আমরা এখানে দুজন পাশাপাশি দাঁড়িয়ে আছি এর পিছনে একটা প্ল্যানিং আছে। অনেকদিনের পরিকল্পনা আমরা পাশাপাশি দাঁড়াব এবং একসঙ্গে হয়তো কাজও করব। অনেকে আমাকে জিজ্ঞেসও করেছেন, বিশেষ করে এই অনুষ্ঠানের ঘটনার পরে, যে একসঙ্গে কি আমরা কাজ করব? অরিজিৎ?'

উত্তর এল সঙ্গে সঙ্গে। 'ডেফিনেটলি।' গলা ভেঙে একসা অরিজিৎ সিংহের। মজা করে রূপম বললেন, 'আমি ভাবলাম তুমি তোমার এই বসা গলা শোনাতে চাও না। আমি ভাবলাম তুমি ইঙ্গিতে বলবে।' কথা শুনে বাচ্চাদের মতো হেসে উঠলেন তারকা গায়ক। কিন্তু তিনি যে অরিজিৎ সিংহ। তাঁর গলার অবস্থা কেমন তাতে সত্যিই তাঁর অনুরাগীদের বিশেষ মাথাব্যথা নেই। সেই বসা গলাতেই গিটার বাজিয়ে শুরু করলেন একসঙ্গে, 'কেন করলে এরকম...'। রূপম ইসলামের অপর এক অনবদ্য গান। সুর ধরলেন রূপম নিজে। কিন্তু তারপরই রূপমের বক্তব্য, 'এই অবধিই থাক। আমার মনে হয় গান বাজনা তো পরে আসবে। এটা খুব আনন্দের সময়। অনেকদিন ধরে আমাদের দেখা হওয়ার কথা। কিন্তু কখনও আমি স্টেজে ও অডিটোরিয়ামে, কখনও ও স্টেজে আমি অডিটোরিয়ামে। এই যে ফাইনালি আমাদের দেখা হল। এখান থেকেই শুরু হবে আমাদের নতুন কাজ। সকলে ভাল থাকবেন।'

আরও পড়ুন: Shahrukh Khan: শাহরুখ খান 'ফরএভার ক্রাশ', বৃদ্ধার ভিডিওর উত্তরে কী বললেন কিং খান?

১৮ ফেব্রুয়ারি কলকাতায় অনুষ্ঠান করতে আসেন অরিজিৎ সিংহ। সেখানে হঠাৎ তিনি গাইতে শুরু করেন, 'আরও একবার চলো ফিরে যাই...'। শিল্পী রূপম ইসলামের অত্যন্ত পরিচিত ও জনপ্রিয় গান। 'ফসিলস'-এর গান। মঞ্চের পিছনের জায়ান্ট স্ক্রিনে ভেসে উঠেছে অরিজিতের 'প্রিয় রকস্টার' রূপমের ছবি। উচ্ছ্বাসে ফেটে পড়েছে সকলে। গান শুনে মুগ্ধ সেই গানের স্রষ্টা স্বয়ং। অরিজিৎ সিংহের লাইভ অনুষ্ঠান দেখতে হাজির হয়েছিলেন রূপমও। দর্শকাসন থেকে অরিজিতের কণ্ঠে নিজের গান শুনে আপ্লুত তিনি, বাকিদের সঙ্গেই গলা মিলিয়েছেন। তারপরই সুর বদলে মঞ্চে অরিজিৎ গাইতে শুরু করলেন, 'একলা ঘর'। আর এমন এক সময়ে দুই শিল্পী একজোট হবেন না তা কি হয়? উপচে পড়া ভিড় ঠেলে নিরাপত্তারক্ষীদের সহায়তায় মঞ্চে কাছে এগিয়ে নিয়ে যাওয়া হল রূপম ইসলামকে। কে এগিয়ে আসছেন বুঝতে পেরেই দ্রুত মাইক নিয়ে মঞ্চ থেকে দৌড়ে সিঁড়ির দিকে এগিয়ে এলেন অরিজিতও। নেমে পড়লেন নিচে। ব্যস! তারপর তৈরি হল সেই অভাবনীয় মুহূর্ত। মঞ্চের নিচে দাঁড়িয়ে গিটারে সুর তুলেছেন অরিজিৎ সিংহ, আর একেবারে সামনে দাঁড়িয়ে রূপম ইসলামের হাতে উঠে এসেছে মাইক। দুই তারকা একসঙ্গে তখন গলা মিলিয়েছেন। মাঝে একটা ব্যারিকেডের তফাত। উচ্ছ্বাসে ফেটে পড়েছেন সকলে। আর সবশেষে একে অপরকে জড়িয়ে ধরা। অনুরাগীদের মতে 'গায়ে কাঁটা' দেওয়া মুহূর্ত। এরপর তাঁদের একসঙ্গে কাজ করার ঘোষণা। মুখিয়ে অনুরাগীরা।

 

সেরা শিরোনাম

Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!

ভিডিও

CPM Book Stall News: বনগাঁয় বুকস্টল মামলায় বড় 'ধাক্কা' সিপিএম-এর | High Court | ABP Ananda
CM Suvendu Adhikari Durga Puja Inauguration: নন্দীগ্রামে দুর্গাপুজোর উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: মুম্বইয়ের আজাদ ময়দানে ককরোচ জনতা পার্টির কর্মসূচিতে অনুমতি| Mumbai Protest | ABP Ananda
Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
২০২৭ - এ সাবধান! চাকরিতে নামতে পারে বিপর্যয়, এই রাশি হলে সতর্ক হোন
Patna High Court: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’
Tesla Car Flies : মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
মাধ্যাকর্ষণকে চ্যালেঞ্জ? উল্টো হয়ে ছুটে হাওয়ায় উড়ল ইলন মাস্কের টেসলা! চোখ কপালে সকলের
Weather Update: আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
আজ সন্ধ্যায় নামতে পারে বৃষ্টি ? কেমন আবহাওয়া থাকবে ষষ্ঠী-সপ্তমীতে ? আপডেট IMD-র
Durga Puja 2026: আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
আটকে থাকা কাজ শেষ হবে, হাতে আসবে টাকা, দুর্গা পুজোর মধ্যে মেষ থেকে কন্যার রাশিফল দেখে নিন
Yuzvendra Chahal: বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
বিবাহবিচ্ছেদের পর প্যানিক অ্যাটাক, ২৬ দিন রিহ্যাবে ছিলেন চাহাল, সেই সময়ের কথা জানালেন যুজবেন্দ্র
CPM Book Stall Vandalized: সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
সিপিএম-এর বুকস্টলে আগুন লাগানোর অভিযোগ BJP-র বিরুদ্ধে, সাংবাদিকদের মুখোমুখি রাজ্যের মন্ত্রী অর্জুন সিংহ
Gujrat News : মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
মিথ্যে বলে দমকল ডেকে বাড়ি ধোয়ালেন বিজেপি বিধায়কের ছেলে ! বড় জরিমানা করল পুরসভা
Embed widget