এক্সপ্লোর

Tollywood Update: রবিবার ছুটির মুডে টলিউড.. নাচে গানে জমে গেল পিকনিক

Tollywood News: পিকনিকে মাতলেন টলিউডের প্রায় সব তারকারাই। নাচে-গানে জমে উঠল টলিউডের সেই ছুটিযাপন। 

কলকাতা: রবিবার। এমন ছুটির দিনের শীতের দুপুর তো পিকনিকের জন্য আদর্শ। আর সেই ছুটির সুযোগেই, পিকনিকে মাতলেন টলিউডের প্রায় সব তারকারাই। নাচে-গানে জমে উঠল টলিউডের সেই ছুটিযাপন। 

সারাবছরই ব্যস্ততা থাকে টলিউডে। কখনও ছবির শ্যুটিং, কখনও আবার প্রস্তুতি... গোটা বছরই তারকাদের কেটে যায় বিভিন্ন ব্যস্ততায়। তবে এই একটা দিন সমস্ত ব্যস্ততা ভুললেন টলিউডের তারকারা। কলকাতার বুকেই আয়োজন করা হয়েছিল এই পিকনিকের। হাজির ছিলেন রাজ চক্রবর্তী (Raj Chakraborty), শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly), শ্রাবন্তী চট্টোপাধ্যায় (Srabanti Chatterjee), পাওলি দাম (Paoli Dam), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), পরমব্রত চট্টোপাধ্যায় (Parambrata Chatterjee), সৌরভ দাস (Sourav Das), কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly), উজান গঙ্গোপাধ্যায় (Ujaan Ganguly) কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleswar Mukherjee), দেবালয় ভট্টাচার্য্য (Debaloy Bhattacharyya), ঐন্দ্রিলা সেন (Oindrila Sen), অঙ্কুশ হাজরা (Ankush Hazra) ও অন্যান্যরা। এদিন সব তারকারাই ছিলেন এক্কেবারে সেলিব্রেশনের মুডে। প্রত্যেকের পরণেই ছিল সাদা পোশাক।

এদিন রাজবাড়িতে বসেছিল জমাটি এই পিকনিকের আসর। সোশ্যাল মিডিয়ায় সেই সমস্ত টুকরো টুকরো ভিডিও তুলে ধরেছেন শুভশ্রী। সেখানে দেখা গেল.. গীটার বাজাচ্ছেন পরমব্রত, গান গাইছেন অনির্বাণ। শুধু তাই নয়... গানে গলা মেলালেন সৌরভ, পরমব্রতও। গীটার বাজালেন উজানও। শুধু কি তাই... নাচের তালে পা মেলালেন শ্রাবন্তী থেকে শুরু করে পাওলি। গানের তালে একসঙ্গে নাচলেন রাজ-শুভশ্রীও। তবে এই পিকনিকে দেখা মিলল না টলিউডের অনেক তারকারাই। যেমন এদিনের পিকনিকে দেখা গেল না দেব (Dev) ও রুক্মিণী মৈত্রকে (Rukmini Maitra)। হাজির হলেন না আবির চট্টোপাধ্যায়ও (Abir Chatterjee)।

সদ্য মা হয়েছেন শুভশ্রী। ইউভানের পরে, শুভশ্রীর কোলে এসেছে একরত্তি 'রাজকন্যা' ইয়ালিনি। ডিসেম্বর মাসেই জন্ম হয়েছে ইয়ালিনির। এখনও সন্তানের ছবি প্রকাশ্যে আনেননি রাজ বা শুভশ্রী কেউই। তবে একরত্তি মেয়েকে বাড়িতে রেখেই কাজে ফিরেছেন শুভশ্রী। ইতিমধ্যে একদিন সাংবাদিকদের প্রশ্নে শুভশ্রী এও জানিয়েছিলেন যে ইয়ালিনি ভাল আছে। তবে শুভশ্রী যেমন মাতৃত্ব উপভোগ করছেন, তেমনই উপভোগ করছেন জীবনও। ইয়ালিনির সঙ্গে যেমন সময় কাটান তিনি, তেমনই তাঁকে দেখা যায় বিভিন্ন পার্টিতেও। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় হামেশাই শেয়ার করে নেন তিনি। তাতে কটাক্ষের শিকার হলেও তাকে থোড়াই কেয়ার শুভশ্রীর। তিনি নিজের জীবনকে বাঁচেন নিজের শর্তেই। 

আরও পড়ুন: Sonam Kapoor: ফের ওটিটিতে কাজ করতে চান সোনম, বলছেন, 'মানুষের বিনোদনের স্বাদ বদলাচ্ছে'

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Language Row: ‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
‘নিজের মাতৃভাষা না জানা লজ্জাজনক’, ভাষা বিতর্ক উস্কে দিলেন অভিনেতা ধনুষ, রাজনীতিতে আসা নিয়ে জল্পনার মধ্যেই
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার

ভিডিও

Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?
CM Suvendu Adhikari on Awas Yojna | কেন্দ্র সরকারের সঙ্গে TMC-এর যুদ্ধের আমজনতা বঞ্চিত হয়েছিল : মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari on Awas Yojna | ৩০ হাজার কোটি টাকা পেয়েছিল আগের সরকার, খতিয়ান দিলেন মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget