এক্সপ্লোর

Silent Short Film: সমাজের গণ্ডি পেরিয়ে এক রূপান্তরকামীর উত্তরণের গল্প নিয়ে আসছেন পরিচালক অনির্বেদ চট্টোপাধ্যায়

Short Film 'Uttoron': অভিনয় করেছেন কাজী আলি আফতাব, যুহান খান, সপ্তর্ষি মুখোপাধ্যায়, অম্লান দাস, সোমা দাস, ডক্টর রবি শঙ্কর প্রসাদ রবি, মনিমালা চক্রবর্তী, ভাস্বতী ভট্টাচাৰ্য, রাজীব সরকার সহ অনেকে।

কলকাতা: ক্যামেরায় ধরে রাখা রূপান্তরকামীদের (transgender) স্বল্প। এবার স্বল্পদৈর্ঘ্যের (short film) ছবিতে দেখা যাবে তাঁদের গল্প। পরিচালক অনির্বেদ চট্টোপাধ্য়ায় পরিচালিত এই ছবির নাম 'উত্তরণ - হিউম্যান বিয়ন্ড জেন্ডার' (Uttoron - Human Beyond Gender)। প্রসঙ্গত, এটিই অনির্বেদের পরিচালিত প্রথম স্বল্পদৈর্ঘ্যের নির্বাক চলচ্চিত্র (Silent Film)। 

'উত্তরণ', নির্বাক স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র

'উত্তরণ - Human Beyond Gender', অনির্বেদ চট্টোপাধ্যায় পরিচালিত একটি স্বল্পদৈর্ঘ্যের নির্বাক চলচ্চিত্র। এই ছবির কেন্দ্রীয় চরিত্র শারীরিকভাবে পুরুষ হলেও তাঁর মধ্যে নারীসত্ত্বা ভীষণভাবে বিরাজমান। তাঁর পোশাক, পরিচ্ছদ থেকে শুরু করে আদব কায়দা, শখ, সাধ সব কিছুতেই নারীভাব প্রকট হয়ে ওঠে। যা তাঁর ঘরে বাইরে লাঞ্ছনার কারণ হয়ে দাঁড়ায়। বাড়িতে বাবা, মা, আত্মীয়, বন্ধু থেকে শুরু করে বৃহত্তর সমাজ তাঁকে বুঝিয়ে দেয় যে, 'এসব চলবে না, চলবে না'। কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড়িয়ে তাঁর যে উত্তরণ, সেটাই এই চলচ্চিত্রের মূল বিষয়বস্তু। প্রথা ভেঙে কেন্দ্রীয় চরিত্রের যে নৈতিক - সামাজিক - আত্মিক উত্তরণ, তা আমাদের সকলের কাছে অনুপ্রেরণা হয়ে থাকবে।

পরিচালকের কথায়, 'এর আগে আমি সার্কাসের জোকার (দেবরাজ মুখোপাধ্যায় ও সদ্য প্রয়াত অভিনেত্রী মডেল বিদিশা দে মজুমদার অভিনীত 'ভাঁড়') এবং মেকআপ আর্টিস্টদের কষ্টের জীবন নিয়ে (সঞ্জীব সরকার অভিনীত 'যে জন থাকে আড়ালে') দুটো শর্ট ফিল্ম বানিয়েছিলাম। বেশ কয়েকটা আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে সেগুলি সমাদৃতও হয়েছিল। তবে এই প্রথম আমি সমাজের তৃতীয় লিঙ্গের মানুষদের নিয়ে একটি নির্বাক স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করলাম। নাম, 'উত্তরণ' (Human Beyond Gender)। ছবির অফিসিয়াল পোস্টার গত ৫ জুন বহরমপুর রবীন্দ্রসদনে বিশিষ্ট চিত্রপরিচালক - অভিনেত্রী সুদেষ্ণা রায়ের হাতে উন্মোচিত হয়েছে।'

স্বল্প দৈর্ঘ্যের এই ছবিতে অভিনয় করেছেন কাজী আলি আফতাব, যুহান খান, সপ্তর্ষি মুখোপাধ্যায়, অম্লান দাস, সোমা দাস, ডক্টর রবি শঙ্কর প্রসাদ রবি, মনিমালা চক্রবর্তী, ভাস্বতী ভট্টাচাৰ্য, রাজীব সরকার ও আরও অনেকে। প্রযোজনার দায়িত্বে জিনাত রেহেনা ইসলাম এবং কাহিনি ও চিত্রনাট্যকার পার্বতী মোদক। 

আরও পড়ুন: ABP Exclusive: পরাণ-লিলির 'সার্কাসের ঘোড়া' ছবির প্রথম পোস্টার এবিপি লাইভে এক্সক্লুসিভ

প্রাথমিকভাবে পরিচালক ও প্রযোজকের পরিকল্পনা যে ছবিটি দেশ বিদেশের বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হোক। তারপর অনলাইনে দেখতে পাওয়া যাবে ছবিটি। 

সেরা শিরোনাম

Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, সাত পাকে বাঁধা পরছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget