এক্সপ্লোর

Ankush Hazra: 'আমার আহত হওয়ায় যারা খুশি...', সোশ্যাল পোস্টে কীসের ইঙ্গিত অঙ্কুশের?

Ankush Hazra Update: অঙ্কুশ হাজরার আহত হওয়ার খবরে নাকি কেউ বা কারা খুশি হয়েছে? টলিপাড়ায় কোনও বিরোধিতার ইঙ্গিত? কী লিখলেন অঙ্কুশ নিজের পোস্টে?

কলকাতা: নতুন বছরের শুরুটা করেছেন পায়ে চোট নিয়ে (New Year 2024)। এবার সেই আহত হওয়া নিয়েই ফের একটি পোস্ট অঙ্কুশ হাজরার (Ankush Hazra Post)। তাঁর আহত হওয়ার খবরে নাকি কেউ বা কারা খুশি হয়েছে? টলিপাড়ায় কোনও বিরোধিতার ইঙ্গিত? কী লিখলেন অঙ্কুশ নিজের পোস্টে?

অঙ্কুশের নতুন পোস্টে কীসের ইঙ্গিত?

নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সোমবারই একটি পোস্ট করেন অভিনেতা অঙ্কুশ হাজরা। দিন কয়েক আগেই অভিনেতা পোস্ট করেন যে তাঁর আগামী ছবি 'মির্জা'র অ্যাকশন দৃশ্যের শ্যুটিং শুরু করেছেন। আর সেখানেই ফ্লোরেই আহত হন অভিনেতা। পোস্ট করা ছবিতে তাঁর পায়ে চোট স্পষ্ট। তার একদিন পরেই এবার নতুন পোস্ট অভিনেতার।

মঙ্গলবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি চায়ের ভাঁড় হাতে ছবি পোস্ট করেন অভিনেতা। দেখে মনে হচ্ছে তাঁর আগামী ছবি 'মির্জা'র লুক। পোস্টের ক্যাপশনে লেখেন, 'আমার আহত হওয়ায় যারা খুশি তারা জানে না জীবন যুদ্ধে লড়াই করার আমার স্টাইলটা অনেকটা গরম কফি খাওয়ার মত। একটা হালকা ফু-ই যথেষ্ট সেটাকে ঠান্ডা করে গিলে নেওয়ার জন্য।' কাকে বা কাদের ইঙ্গিত করে এই মন্তব্য করলেন অভিনেতা? এরপরেই অবশ্য তিনি লেখেন, 'এটা মির্জা না অঙ্কুশের বক্তব্য সেটা বেশি গভীরে আর জানতে যাবেন না।' 

সত্যিই কোনও বিরোধিতা নাকি নিছকই আগামী ছবির প্রচারের একটা অংশ? ক্যাপশনের শেষে হাসির ইমোজি দেখে অবশ্য মনে হতে পারে যে নেহাতই অঙ্কুশের মুখ দিয়ে এই কথা বলছে পর্দার 'মির্জা'। তাঁর পোস্টে অবশ্য অভিনেতার দ্রুত আরোগ্য কামনা করেছেন অনুরাগীরা।

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ankush (@ankush.official)

আরও পড়ুন: Rakesh Bedi: ফ্ল্যাট বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার, বর্ষশেষে ৮৫ হাজার খোয়ালেন বর্ষীয়ান অভিনেতা রাকেশ বেদি

বহু প্রতীক্ষার পর অবশেষে কাজ এগোচ্ছে অঙ্কুশ হাজরা প্রযোজিত ও অভিনীত ছবি 'মির্জা'র। গত বছর, মহালয়ার পুণ্য লগ্নে, ভোরবেলাই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'মির্জা' (Mirza) ছবির টিজার শেয়ার করেন অভিনেতা। আদ্যন্ত অ্যাকশনে ভরপুর হতে চলেছে এই ছবি তা টিজারেই স্পষ্ট বোঝা যায়। সুমিত ও সাহিল পরিচালিত 'মির্জা' আসবে এই বছর অর্থাৎ ২০২৪ সালে।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Kareena Kapoor Khan: নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
নেকলেসে কোরানের বাণী, করিনাকে আইনি নোটিস, অভিনেত্রীর দীপাবলির সাজ নিয়ে তুমুল বিতর্ক
Rwitobroto Mukherjee: চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
চোখে ৩টি অস্ত্রোপচার, সুস্থ হতে সময় লাগল ৭০ দিন! অবশেষে সবটা জানালেন ঋতব্রত
Ranojoy Bishnu: ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?
ডেঙ্গিতে আক্রান্ত হয়েছিলেন, হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন রণজয়! এখন কেমন আছেন তিনি?

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget