এক্সপ্লোর

Rakesh Bedi: ফ্ল্যাট বিক্রি করতে গিয়ে প্রতারণার শিকার, বর্ষশেষে ৮৫ হাজার খোয়ালেন বর্ষীয়ান অভিনেতা রাকেশ বেদি

Rakesh Bedi Scammed: একটি হাউজিং পোর্টালে নিজের পুণের ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন অভিনেতা। সেখান থেকেই রাকেশ বেদির কন্ট্যাক্ট ডিটেলস হাতিয়েছে এই ব্যক্তি, অভিযোগ এমনই।

নয়াদিল্লি: প্রতারণার ফাঁদে বলিউড ও টেলিভিশন অভিনেতা (Bollywood And Television Actor) রাকেশ বেদি (Rakesh Bedi)। ৬৯ বছর বয়সী অভিনেতা সাইবার প্রতারণার শিকার। সেনাকর্মীর পরিচয় দেওয়া এক ব্যক্তির কাছে প্রায় ৮৫ হাজার টাকা খোয়ালেন প্রবীণ অভিনেতা। 

সাইবার প্রতারণার শিকার রাকেশ বেদি

সেনাকর্মীর পরিচয় দিয়ে অভিনেতা রাকেশ বেদির থেকে প্রায় ৮৫ হাজার টাকা হাতালেন এক ব্যক্তি। সাইবার প্রতারণার শিকার অভিনেতা। যদিও সঙ্গে সঙ্গে বুঝতে পারার ফলে আরও আর্থিক ক্ষতি আটকানো সম্ভব হয়েছে। 

পুলিশে অভিযোগ জানিয়েছেন অভিনেতা। অভিযুক্তের নাম জানা গিয়েছে আদিত্য কুমার। একটি হাউজিং পোর্টালে নিজের পুণের ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন দিয়েছিলেন অভিনেতা। সেখান থেকেই রাকেশ বেদির কন্ট্যাক্ট ডিটেলস হাতিয়েছে এই ব্যক্তি, অভিযোগ এমনই। ২৫ ডিসেম্বর, ফ্ল্যাট কেনার নাম করে অভিনেতাকে ফোন করে জালিয়াত। ফ্ল্যাটের ছবি দেখতে চায় ওই ব্যক্তি। সেনাবাহিনীর পোশাকে ছবি সহ সম্পূর্ণ সরকারি এবং সেনাবাহিনীর পরিচয়পত্র শেয়ার করে ওই ব্যক্তি।

এর পরের দিন, রাকেশ বেদিকে খবর দেওয়া হয় যে একজন উচ্চপদস্ত অফিসার তাঁর ফ্ল্যাট কিনতে আগ্রহী। আর্মি অ্যাকাউন্টের মাধ্যমে টাকাপয়সার লেনদেন প্রক্রিয়া চালু করার জন্য রাকেশ বেদিকে বলা হয় অনলাইন অ্যাপ জিপের মাধ্যমে ১ টাকা পাঠাতে। অভিযুক্ত অভিনেতাকে টোকেন অ্যামাউন্ট হিসেবে ৫০ হাজার টাকা ট্রান্সফার করার প্রতিশ্রুতি দেন। এরপর যখন অভিনেতা জানান যে তিনি কোনও টাকা পাননি, ওই প্রতারক জোর দিয়ে বলে, যেহেতু একটি ভারতীয় সেনাবাহিনীর অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন হবে, তাই এই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উভয় অ্যাকাউন্টেই একই পরিমাণ ব্যালেন্স থাকা প্রয়োজন। এরপর অভিনেতাকে বলা হয় যে যতটা টাকা তাঁকে পাঠানো হয়েছে পুরোটা ফেরৎ দিতে। সেই সঙ্গে অভিনেতা আরও বাড়তি ২৫ হাজার ও ১০ হাজার টাকাও পাঠান। 

আরও পড়ুন: Pherari Mon: 'ফেরারি মন' ধারাবাহিকে চাঞ্চল্যকর মোড়, তুলসির প্রাণ বাঁচালেন এক রহস্যময়ী নারী!

তিনটি ট্রানস্যাকশন হওয়ার পর অভিনেতা বুঝতে পারেন যে এটি প্রতারণার ছক এবং নিজের টাকা ফেরৎ চান। কিন্তু এরপর থেকে ওই জালিয়াত সমস্ত যোগাযোগ বন্ধ করে দেন। ৩০ ডিসেম্বর ওশিওয়ারা পুলিশ স্টেশনে একটি অভিযোগ দায়ের করেছেন অভিনেতা। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget