এক্সপ্লোর

Anupam Kher: আলিয়ার ছেলেবেলার গল্প বললেন অনুপম খের

Sidharth-Kiara Wedding: সোমবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আলিয়া ভট্টের সঙ্গে একটি ছবি পোস্ট করেন অনুপম খের। সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর রিসেপশন থেকে তোলা ছবিগুলি।

মুম্বই: বলিউডের দুই তারকা সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) ও কিয়ারা আডবাণীর (Kiara Advani) রিসেপশনে বি টাউনের তাবড় সমস্ত তারকারা একসঙ্গে হয়েছিলেন। মুম্বইয়ের এক নামকরা হোটেলে বসেছিল সিদ্ধার্থ- কিয়ারার রিসেপশন। সেখানে উপস্থিত ছিলেন রণবীর সিংহ, ভিকি কৌশল, অভিষেক বচ্চন, অনুপম খের, আলিয়া ভট্ট, অজয় দেবগন, কাজল, গৌরী খান, অনন্যা পাণ্ডে, করিনা কপূর খান, কর্ণ জোহর এবং আরও অনেকে। নেট দুনিয়ায় তাঁরা সেই পার্টির ছবিও পোস্ট করেন। সম্প্রতি সেখান থেকেই আলিয়ার (Alia Bhatt) সঙ্গে ছবি পোস্ট করেন অনুপম খের (Anupam Kher)। আর শুধু ছবি পোস্ট করাই নয়, তার সঙ্গে অভিনেত্রীর ছোটবেলার স্মৃতিচারণা করলেন অভিনেতা।

আলিয়াকে 'বর্ন অভিনেত্রী' বললেন অনুপম খের-

সোমবার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আলিয়া ভট্টের সঙ্গে একটি ছবি পোস্ট করেন অনুপম খের। সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর রিসেপশন থেকে তোলা ছবিগুলি। ছবিতে অনুপম খেরকে দেখা গেল কালো রঙের কুর্তা পায়জামাতে। আর শাড়িতে সেজেছিলেন আলিয়া। ছবি পোস্ট করে আলিয়ার প্রশংসায় পঞ্চমুখ হন তিনি। লেখেন, 'প্রিয় আলিয়া। দীর্ঘদিন বাদে সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর রিসেপশনে তোমার সঙ্গে দেখা হয়ে খুব ভালো লাগল। তোমার ছেলেবেলার দিনগুলোর কথা ফের একবার গল্প করতে পেরে ভালো লাগল। যখন তুমি স্কুলে পড়তে। আর আমি তোমাকে সবসময় মজা করে বলতাম যে, তুমি একজন 'বর্ন অভিনেত্রী'। তোমার সমস্ত পারফরম্যান্স খুব ভালো লাগে। বিশেষ করে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'তে তোমার অভিনয় অসাধারণ ছিল। এভাবেই এগিয়ে যাও।ভালোবাসা এবং প্রার্থনা সবসময় তোমার সঙ্গে রয়েছে।'

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anupam Kher (@anupampkher)

">

আরও পড়ুন - Shehnaaz Gill: গোলাপি শাড়িতে নেট দুনিয়ায় ঝড় তুললেন শেহনাজ

অনুপম খেরের সেই পোস্টের পরই ময়দানে নেমে পড়েছেন আর এক বলি অভিনেত্রী কঙ্গনা রানাউতের অনুরাগীরা। কঙ্গনা এবং অনুপম দুজনেই একে অপরকে নানা সময়ে প্রশংসা করে এসেছেন। দুই তারকাই নেপোটিজমের বিরুদ্ধা কথা বলেন। এছাড়াও আলিয়াকে টার্গেট করতে ছাড়েননি। অনুপম - আলিয়ার ছবিতে কমেন্টে ভরিয়েছেন নেটিজেনরা। কেউ লিখেছেন, 'দয়া করে কেউ একবার দেখে নিন যে, এতে কঙ্গনার কোনও সমস্যা রয়েছে কিনা।' আবার কেউ লিখেছেন, 'কঙ্গনা সবসময় অন্যদের টার্গেট করেন। একসময় কঙ্গনার অনুরাগী ছিলাম। কিন্তু এখন ওঁকে ঘৃণা করি। আলিয়া তুমি হাজার গুণ ভালো।'

প্রসঙ্গত, গত বছরই মা হয়েছেন আলিয়া ভট্ট। এখনও সেভাবে তাঁকে কাজে ফিরতে দেখা যায়নি। ধীরে ধীরে ক্রমশ নিজের ফিটনেস ফিরিয়ে আনছেন অভিনেত্রী। মাঝেমধ্যেই তাঁকে জিমে কসরত করতে দেখা যাচ্ছে। দীর্ঘদিন বাদে ফের কোনও পার্টিতে দেখা গেল আলিয়াকে। সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর রিসেপশনে নজর কাড়লেন আলিয়া।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Cricket: বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
বলিউডের নায়িকার সঙ্গে প্রেম করছেন এই ভারতীয় ক্রিকেটার! ভাইরাল ভিডিও, সত্যিটা কী?
Durand Cup: শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
শতাব্দী প্রাচীন ডুরান্ড কাপে খেলবেন বলিউড অভিনেতা টাইগার শ্রফ?
Bollywood News: তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
তিনি দত্তক সন্তান, জানতে পেরে ভেঙে পড়েছিলেন তারকা! সম্পর্কেও একাধিক প্রতারণার শিকার হয়েছিলেন
Sreelekha Mitra : প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'
প্রধানমন্ত্রীর 'কুরুচিকর' ছবির প্ল্যাকার্ড হাতে শ্রীলেখা ! FIR হতেই শ্রীলেখার দাবি 'চশমা ছাড়া গেছিলাম'

ভিডিও

NEET Protest: নিট আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ Supreme Court-র
Sreelekha Mitra News: রাজ্যজুড়ে আরও একাধিক থানায় শ্রীলেখা মিত্রর নামে দায়ের হল অভিযোগ
TMC News: তোলাবাজির অভিযোগে কসবার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর বিজনলালের ছেলে সম্রাট গ্রেফতার
Medical Council: দীর্ঘদিন ধরে পদ ফাঁকা, মেডিক্যাল কাউন্সিলে ৩ নতুন সদস্য মনোনীত করল স্বাস্থ্য দফতর
Haldia News: হলদিয়ায় চলল বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল বেআইনি INTTUC-র ৩টি অফিস | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget