এক্সপ্লোর

Anupam-Piya Divorce: বিবাহবিচ্ছেদ ঘোষণা করলেন অনুপম রায়

বিবাহবিচ্ছেদ ঘোষণা করলেন বাংলার জনপ্রিয় গায়ক এবং সঙ্গীত পরিচালক অনুপম রায়।

কলকাতা: বিবাহবিচ্ছেদ ঘোষণা করলেন বাংলার জনপ্রিয় গায়ক এবং সঙ্গীত পরিচালক অনুপম রায় (Anupam Roy)। আজ নিজের টুইটার হ্যান্ডলে তিনি পোস্ট করে জানিয়েছেন যে, তিনি এবং তাঁর স্ত্রী পিয়া তাঁদের বিবাহিত জীবন এখানেই শেষ করার সিদ্ধান্ত নিয়েছেন। তার সঙ্গেই জানালেন, বিবাহিত সম্পর্কে না থাকলেও তাঁদের বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে পরবর্তীকালেও।

বিবাহবিচ্ছেদ ঘোষণা করে এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে অনুপম রায় লেখেন, 'আমরা অনুপম এবং পিয়া। আমরা দুজনে মিলে বিবাহিত সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি। তবে, আমাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক অটুট থাকবে। যতদিন আমাদের মধ্যে বিবাহিত সম্পর্ক ছিল, একে অপরের সঙ্গে খুব সুন্দর সমস্ত মুহূর্ত কাটিয়েছি। অনেক সুন্দর অভিজ্ঞতা এবং স্মৃতি আমাদের সঙ্গে জড়িয়ে রয়েছে. কিন্তু ব্যক্তিগত কিছু পার্থক্যের কারণে আমরা সিদ্ধান্ত নিলাম যে, স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে আসাই সঠিক সিদ্ধান্ত হবে। যেমন আমরা একে অপরের ঘনিষ্ঠ বন্ধু ছিলাম, তেমনই থাকব পরবর্তীকালেও।'

অনুপম আরও লেখেন, 'আমাদের যাঁরা সমর্থন করে এসেছেন, তেমন বন্ধু, শুভাকাঙ্খী এবং পরিবারের সদস্যদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। এভাবেই আপনাদের সহানুভূতি চাই। যা আজ এবং পরবর্তীকালে আমাদের ব্যক্তিগত গোপনীয়তা এবং মর্যাদা রক্ষা করতে সাহায্য করবে।'

প্রসঙ্গত, 'অটোগ্রাফ' ছবির জনপ্রিয় গান 'আমাকে আমার মতো থাকতে দাও' দিয়ে টলিউডে ডেবিউ করেন অনুপম রায়। এরপর একাধিক জনপ্রিয় ছবিতে গান গেয়েছেন। গান গাওয়ার পাশাপাশি গীতিকার এবং সঙ্গীত পরিচালক হিসেবেও যথেষ্ট জনপ্রিয় অনুপম। তাঁর গাওয়া জনপ্রিয় গানগুলির মধ্যে অন্যতম 'বাইশে শ্রাবণ', ''তুমি যাকে ভালোবাসো'' প্রভৃতি। কাজ করেছেন বলিউডেও। 

আরও পড়ুন - Vicky Kaushal-Katrina Kaif Wedding: ক্যাটরিনা কাইফের সঙ্গে বিয়ের প্রসঙ্গে কী বলছেন ভিকি কৌশলের প্রাক্তন প্রেমিকা?

কয়েক বছর আগেই দীর্ঘদিনের বান্ধবী পিয়ার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনুপম রায়। ব্যক্তিগত কারণে আজ তাঁরা দুজনে নিজের মতো থাকতে চেয়ে বিবাহবিচ্ছেদের ঘোষণা করলেন। অনুপম রায়ের এই পোস্টে ব্যথিত তাঁর অনুরাগীরা। কমেন্টে তেমনটাই প্রকাশ করেছেন নেট নাগরিকরা।

সেরা শিরোনাম

CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
Shilpa Rao: পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
পুজোয় মুক্তি পাবে শিল্পা রাওয়ের কন্ঠে নতুন বাংলা গান, অভিনয়ে টলি অভিনেত্রী
Durga Puja 2026: গঙ্গাজল, ফুল নিয়ে অন্ধকারে মন্দিরে এসেছিলেন কারা? অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন ভাস্কর চট্টোপাধ্যায়
গঙ্গাজল, ফুল নিয়ে অন্ধকারে মন্দিরে এসেছিলেন কারা? অদ্ভুত অভিজ্ঞতার কথা শোনালেন ভাস্কর চট্টোপাধ্যায়

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি
Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget