এক্সপ্লোর

Anupam Roy: 'বাংলা ভাষা ভালবাসতে শিখিয়েছে মা', ছোটবেলার ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা অনুপম রায়ের

Anupam Roy Post: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির সঙ্গীত শিল্পীদের অন্যতম অনুপম রায়। কেরিয়ারের শুরু থেকেই একের পর এক হিট গান উপহার দিয়েছেন দর্শকদের। তাঁর সঙ্গীতের প্রতি ভালবাসা মায়ের জন্যই।

নয়াদিল্লি: তাঁর কণ্ঠে মজেন বাঙালি শ্রোতারা। কেবল কি কণ্ঠ? তাঁর লেখা বাংলা গান সাধারণ মানুষের নিত্যদিনের সঙ্গী। বাঙালির রোজের জীবনযাপনের সঙ্গে সহজেই একাত্ম হয়ে যায় তাঁর লেখা গান। তিনি সঙ্গীত পরিচালক অনুপম রায় (Anupam Roy)। আর এই বাংলা ভাষায় দখল তিনি যাঁর সৌজন্যে করতে পেরেছিলেন তিনি আর কেউ নন, শিল্পীর মা। আজ তাঁর জন্মদিনে প্রকাশ্যে আনলেন এক অদেখা ছোটবেলার ছবি (Anupam Roy Mother Birthday)। কী লিখলেন ক্যাপশনে?

মায়ের জন্মদিনে বিশেষ শুভেচ্ছা অনুপম রায়ের

বাড়ির বাগানে দাঁড়িয়ে তোলা বহু পুরনো একটি ছবি। খুদে অনুপম রায়, তাঁকে পিছন থেকে আগলে রেখেছেন মা। ছেলেও হাত ঘুরিয়ে জড়িয়ে আছেন মাকে। ছবি আধুনিক যুগের মতো আর ঝকঝকে না থাকলেও শিল্পীর স্মৃতিতে যে এই মুহূর্ত বেশ টাটকা তা বলাই বাহুল্য। 

মা মধুরিতা রায়ের জন্মদিনে এই ছবি পোস্ট করে অনুপম লেখেন, 'আমাকে বাংলা ভাষা ভালবাসতে শিখিয়েছে মা। সাহিত্য ও সঙ্গীতকে আঁকড়ে বেঁচে থাকার শিক্ষাও মায়ের থেকেই। শুভ জন্মদিন মা।' মা-ছেলের এই মিষ্টি ছবিতে অনেকেই ভালবাসা ও শুভেচ্ছা জানিয়েছেন শিল্পীর মাকে। নীলাঞ্জনা সেনগুপ্ত লেখেন, 'জন্মদিনের শুভেচ্ছা'। অপর এক অনুপম-অনুরাগী লেখেন, 'ধন্যবাদ আন্টি। আপনার জন্য একজন অনুপম রায় পেয়েছে বাঙালিরা।' অপর একজন লেখেন, 'প্রণাম এই রত্নগর্ভা মাকে।' 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anupam Roy (@aroyfloyd)

বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির সঙ্গীত শিল্পীদের অন্যতম অনুপম রায়। কেরিয়ারের শুরু থেকেই একের পর এক হিট গান উপহার দিয়েছেন দর্শকদের। তাঁর সঙ্গীতের প্রতি আগ্রহ, ভালবাসা সবটাই মায়ের জন্য। গানের শিক্ষায় হাতেখড়ি তাঁর হয় মায়ের সৌজন্যেই। 'আমাকে আমার মত থাকতে দাও' বা হালের 'বাউন্ডুলে ঘুড়ি', সর্বত্রই অনুপম-জাদু ছড়িয়ে পড়েছে। তিনি কাজ করেছেন বলিউডেও। 

আরও পড়ুন: Anupam Roy: অরিজিতের বাড়িতে হঠাৎ অনুপম, নিছক আড্ডা নাকি নতুন কাজের পরিকল্পনা?

অন্যদিকে বৃহস্পতিবার যখন মায়ের জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে পোস্ট করলেন শিল্পী, ঠিক তার আগেরদিনও তাঁর করা অপর একটি পোস্ট সোশ্যাল মিডিয়ায় ঝড় তোলে। শিল্পীর সঙ্গে দেখা যায় তারকা গায়ক অনুপম রায়কে। এই ব্যাপারে এবিপি লাইভকে অনুপম রায় জানান যে মুর্শিদাবাদে শো করতে গিয়ে শিল্পীর সঙ্গে দেখা করে আসেন তাঁরা। কাজ নিয়ে কোনও কথা হয়নি। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Joy Goswami:জয় গোস্বামী মঞ্চের দিকে এগোতেই উত্তেজনা
Militant Arrest: অর্পিতার থেকে উদ্ধার একটি ফোন, দুটি সিমকার্ড, দাবি STF-এর
Agnimitra Paul: রাস্তায় বালি, পাথর ফেলে রাখলে মোটা অঙ্কের জরিমানা, কড়া বার্তা অগ্নিমিত্রা পালের
EB Raid: কোন জিনিসের কী দাম? খাস কলকাতার একাধিক বাজারে হানা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সদস্যদের
Militant Arrest: হাওড়ার পিলখানার কাছে হামিমের দোকানের হদিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget