এক্সপ্লোর

Anupam-Prashmita Marriage: কাজের সূত্রে আলাপ, তারপর প্রেম, অনুপমের সঙ্গে বিয়ের আগে আড্ডায় প্রস্মিতা পাল

Prashmita Paul Exclusive: বন্ধুত্ব, প্রেম, বিয়ে। কিন্তু সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন যতটা চর্চায় থাকে, ঠিক সেভাবে প্রস্মিতা আর অনুপমের প্রেম নিয়ে চর্চা হয়নি তেমন। কবে থেকে শুরু হল এই প্রেমের সম্পর্ক?

কলকাতা: বাংলা বিনোদন জগতে ফের বাজতে চলেছে বিয়ের সানাই। আগামী ২ মার্চ চার হাত এক হতে দুই সঙ্গীতশিল্পীর, অনুপম রায় (Anupam Roy) ও প্রস্মিতা পালের (Prashmita Paul)। স্বভাবতই এখন চর্চায় তাঁরা। পরিবার, অনুরাগী ও শুভাকাঙ্ক্ষীদের আশীর্বাদে নতুন জীবন শুরু করতে চলেছেন তাঁরা। স্পেশ্যাল দিনের আগে এবিপি লাইভকে (ABP Live) কী বললেন হবু কনে প্রস্মিতা?

অনুপমের সঙ্গে প্রেমর শুরু কবে? সোশ্যাল মিডিয়া সম্পর্কে কি খানিক উদাসীন প্রস্মিতা? আড্ডায় গায়িকা

বন্ধুত্ব, প্রেম, তারপর বিয়ে। কিন্তু সেলিব্রিটিদের ব্যক্তিগত জীবন যতটা চর্চায় থাকে, ঠিক সেভাবে প্রস্মিতা আর অনুপমের প্রেম নিয়ে চর্চা হয়নি তেমন। কবে থেকে শুরু হল এই প্রেমের সম্পর্ক? এবিপি লাইভকে প্রস্মিতা বলেন, 'আমরা যেহেতু একই পেশায় আছি, দুজনেই গান বাজনা করি। ফলে একে অপরকে অনেকদিন ধরেই চিনি। অনেকদিন ধরেই সহকর্মী আমরা। আর প্রেমের সম্পর্কের এই এক বছর মতো হয়েছে।' বিয়ের সিদ্ধান্ত কবে নিলেন? গায়িকা বলছেন, 'অনেকদিন ধরে খুব ভেবেচিন্তে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন নয়। দুই পরিবার ও গুরুজনেদের আশীর্বাদ নিয়ে বিয়ের সিদ্ধান্ত নিয়েছি আমরা। ছোট করে ঘরোয়া অনুষ্ঠান হচ্ছে, শুধু পরিবারের লোকজন, খুব কাছের আত্মীয়স্বজন, আর শুভাকাঙ্ক্ষী বন্ধুবান্ধবদের নিয়েই বিয়ের অনুষ্ঠান করব।'

প্রস্মিতার সোশ্যাল মিডিয়ায় রয়েছেন, কিন্তু খুব যে সক্রিয় এমন নন। খুব নিয়মিত পোস্ট করেন তা নয়, আর যা পোস্ট করেন তার সিংহভাগই কাজ সংক্রান্ত। বাকি শিল্পীদের মতো সোশ্যাল মিডিয়ায় সক্রিয় নন কেন? সোশ্যাল মিডিয়া পছন্দ নয়? প্রস্মিতার কথায়, 'আমি গানের জগতে কাজ করার পাশাপাশি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ারও বটে। ফলে সকালে চাকরি সামলে, তারপর গানবাজনা করি। দুই পেশায় সময় দিই, সেই কারণে সোশ্যাল মিডিয়ায় কাটানোর মতো সময় পাই না। সোশ্যাল মিডিয়ায় বিরুদ্ধে আমি নই (হাসি), কিন্তু আমি সত্যিই ফেসবুক করার মতো দিনের শেষে সময় ঠিক পেয়ে উঠি না।'

দুটি একেবারে ভিন্ন ধারার পেশা। কীভাবে সময় ম্যানেজ করেন তিনি? অকপট গায়িকা বলে চলেন, 'আসলে দুটি কাজই আমি ভীষণ ভালবেসে করি। অফিসের একটা নির্দিষ্ট সময় আছে, তারপর গানের কাজ সারি। এখনও পর্যন্ত তাই কোনও সমস্যা হয়নি। দুটোই অত্যন্ত ভালবাসার, সেই কারণে টাইম ম্যানেজ হয়ে যায়।'

চার হাত এক হচ্ছে অনুপম ও প্রস্মিতার। অজস্র শুভেচ্ছাবার্তার পাশাপাশি অনেকেই তাঁদের অতীত জীবন খুঁড়তেও উদ্যত হয়েছেন। প্রস্মিতার এটি দ্বিতীয় বিয়ে। অত্যন্ত চিরাচরিত নিয়মেই তাঁর প্রথম বিয়ের প্রসঙ্গ উঠছে। সেই প্রসঙ্গে প্রস্মিতার কী মত? গায়িকার এক বাক্যে উত্তর, 'আমি অতীত ভুলে সামনে এগোতে চাই, এত ভাবতেই চাই না।' আর সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং? এই বিষয়ে অবশ্য প্রস্মিতা কোনও বক্তব্য রাখতে নারাজ।

আরও পড়ুন: Sreemoyee on Anupam Marriage: যাঁরা এখন কটাক্ষ করছেন, তাঁরাই অনুপমদার শো দেখতে ভিড় করবেন: শ্রীময়ী

প্রসঙ্গত, অনুপম রায় ও প্রস্মিতা পাল এর আগে একসঙ্গে কাজ করেছেন 'হাইওয়ে' ও 'কাঠমুণ্ডু' ছবিতে। ভবিষ্যতে একসঙ্গে আবার কবে কাজ আসবে? খানিক হেসে প্রস্মিতার উত্তর, 'সেটা ক্রমশ প্রকাশ্য। এখন একেবারেই বলা যাবে না'।

আগামী শনিবার, ২ মার্চ বিয়ে সারতে চলেছেন অনুপম রায় ও প্রস্মিতা পাল। তাঁদের নতুন জীবনের জন্য রইল আগাম শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget