এক্সপ্লোর

Nitesh Pandey Death: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেতা নীতেশ পাণ্ডে

Nitesh Pandey: নীতেশ পাণ্ডে ছোটপর্দার জনপ্রিয় মুখ। সম্প্রতি অভিনয় করছিলেন 'অনুপমা' ধারাবাহিকে।

মুম্বই: ফের শোকের ছায়া বিনোদন দুনিয়ায়। এবার হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন জনপ্রিয় অভিনেতা নীতেশ পাণ্ডে (Nitesh Panday Death)। সোমবার আদিত্য সিংহ রাজপুত (Aditya Singh Rajput), মঙ্গলবার বৈভবী উপাধ্যায়ের (Vaibhavi Upadhyaya) পর বুধবার নীতেশ পাণ্ডে। একের পর এক মৃত্যুর খবরে জর্জরিত হিন্দি ধারাবাহিকের দুনিয়া। 

প্রয়াত নীতেশ পাণ্ডে

বুধবার সকালে ফের দুঃসংবাদ। প্রয়াত 'অনুপমা' (Anupamaa) অভিনেতা নীতেশ পাণ্ডে। বয়স হয়েছিল ৫১। ২৩ মে, মঙ্গলবার হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তাঁর প্রয়াণের খবরে তাঁর সহকর্মীদের পাশাপাশি শোকস্তব্ধ অনুরাগীরাও। সূত্রের খবর, অনেক রাতের দিকে হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা, নাসিকের কাছে ইগতপুরীর এক হোটেলে। 

এক আন্তর্জাতিক সংস্থার রিপোর্ট অনুযায়ী, অভিনেতার পরিবারের তরফে বলা হয়েছে, 'খবরটা সত্যি। আমার জামাইবাবু আর নেই আমাদের মধ্যে। আমার বোন অর্পিতা পাণ্ডে শোকস্তব্ধ। নীতেশের বাবা ইতিমধ্যেই ইগতপুরীর উদ্দেশে রওনা দিয়েছেন তাঁর অস্থি সংগ্রহের জন্য। আজ দুপুরের মধ্যে পৌঁছে যাওয়ার কথা। আমরা একেবারেই বাকরুদ্ধ, এই ঘটনার পর থেকে অর্পিতার সঙ্গে কীভাবে কথা বলব সেটাও বুঝতে পারছি না।'


" target="_self">Nitesh Pandey Death: হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত জনপ্রিয় অভিনেতা নীতেশ পাণ্ডে

wb12.abplive.com

wb12.abplive.com

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, পুলিশের একটি দল ওই হোটেলে ইতিমধ্যেই পৌঁছেছে। চলছে জিজ্ঞাসাবাদও। হোটেলের কর্মচারী ও অভিনেতার ঘনিষ্ঠদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। একইসঙ্গে ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন সকলে, সেখানেই মৃত্যুর সঠিক কারণ বোঝা যাবে। তবে প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর।

উত্তরাখণ্ডের আলমোরায় জন্ম নীতেশ পাণ্ডের। সেখানেই বড় হয়েছেন তিনি। অভিনেত্রী অর্পিতা পাণ্ডের সঙ্গে তাঁর বিয়ে হয়, যাঁর সঙ্গে তাঁর প্রথম আলাপ টেলিভিশন শো 'জুস্তজু'র সেটে। ২০০৩ সালে তাঁদের বিয়ে হয়। এর আগে তাঁর বিয়ে হয় অশ্বিনী কলসেকরের সঙ্গে। 

আরও পড়ুন: WHO: এখানেই শেষ ভাবলে ভুল হবে, পরবর্তী আতিমারি হবে আরও ভয়ঙ্কর, সতর্ক করল WHO

১৯৯০ সালে মঞ্চে অভিনয় করে পথচলা শুরু নীতেশের। এরপর 'মঞ্জিলে অপনি অপনি', 'অস্তিত্ব... এক প্রেম কাহানি', 'সায়া', 'জুস্তজু', 'দুর্গেশ নন্দিনী'র মতো ধারাবাহিকে কাজ করেছেন তিনি। 'ওম শান্তি ওম' ও 'বধাই দো' ছবিতেও তাঁকে দেখা গিয়েছে। প্রায় দুই দশক ধরে ভারতীয় টেলিভিশনের জনপ্রিয় মুখ ও চেনা নাম নীতেশ পাণ্ডে। তাঁকে সর্বশেষ দেখা যাচ্ছিল সফল ধারাবাহিক 'অনুপমা'য়। তাঁর চরিত্রের নাম ছিল ধীরজ কুমার, যিনি অনুজ কপাডিয়া অভিনীত চরিত্র গৌরব খন্নার প্রিয় বন্ধু।

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Saokat Molla News : সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা যুক্ত করতে চায় NIA | ABP Ananda
Jadavpur University : হস্টেলে ঢুকে হামলার হুঁশিয়ারির পরে শবর্রী মুখোপাধ্যায়েরর ডিগবাজি!
ED News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP ANANDA
Titagarh News : টিটাগড়ে বেআইনি আধার-ভোটার কার্ড তৈরির বড় চক্র ফাঁস! অস্ত্রসহ গ্রেফতার ১ | ABP
Jadavpur University : ‘ওনার নিজের দলের মধ্যেই গোয়ালঘরে এতো গুঁতোগুঁতি’, দিলীপকে কটাক্ষ সৃজনের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget