এক্সপ্লোর

২৯-এই কেন বিয়ে সেরে ফেললেন? অনুষ্কার উত্তর, ‘বিরাট প্রেম’

কেরিয়ারের কথা না ভেবে কেন ২৯-এই বিয়ে সেরে ফেললেন?

নয়াদিল্লি: ২০১৭ সালের ১১ ডিসেম্বর, বিরাট কোহলির সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন বলিউড তারকা অনুষ্কা শর্মা। ইতালির তাসকানিতে বিরাট ও অনুষ্কার সেই রূপকথার বিয়ে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিল। এরপর দেখতে দেখতে ২ বছর হতে চলল। সামনেই দ্বিতীয় বিবাহবার্ষিকী উদযাপন করবেন দুই উজ্জ্বল নক্ষত্র। কেরিয়ারের কথা না ভেবে কেন ২৯-এই বিয়ে সেরে ফেললেন, এই প্রশ্ন অতীতে একাধিকবার করা হয়েছে অনুষ্কাকে। তবে সেভাবে কোনও স্পষ্ট উত্তর তাঁর কাছ থেকে পাওয়া যায়নি। সম্প্রতি একটি ফিল্মি ম্যাগাজিনে প্রকাশিত এক সাক্ষাৎকারে সেই প্রশ্নের উত্তর দিলেন মিসেস কোহলি।

তাঁর সাফ কথা,  “প্রেমে ছিলাম তাই বিয়ে করেছি এবং এখনও প্রেমেই আছি”। সাক্ষাৎকারে অনুষ্কা আরও বলেন, “ইন্ডাস্ট্রির থেকে আমাদের দর্শকরা অনেক বেশি পরিণত। তারা শুধু তাদের প্রিয় অভিনেতা, অভিনেত্রীকে স্ক্রিনে দেখতে চায়। কুশীলবদের ব্যক্তিগত জীবন নিয়ে তাদের কোনও মাথাব্যাথা নেই। বিয়ে হল না মা হল, দর্শক সে সব নিয়ে ভাবে না। আমাদেরও উচিত সেই সব ভাবনা থেকে বেড়িয়ে আসা। আমি ২৯ বছর বয়সে বিয়ে করেছি, সেটা অভিনেত্রী হিসেবে একেবারেই নবীন। বিয়ে করেছি, কারণ, আমি তখন প্রেমে ছিলাম এবং এখনও আছি। ”

View this post on Instagram
 

It's heaven, when you don't sense time passing by ... It's heaven, when you marry a good 'man' ... ????

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

৩১ বছরের এই বলি তারকা আরও জানান, “বিয়ে একটা সাধারণ বিষয়। আমি সবসময়ই নারীর সমান ক্ষমতায়নে বিশ্বাসী। আমার জীবনের সবথেকে সুন্দর মুহূর্ত আমি ভয়ে কাটাতে চাইনি। একজন পুরুষ যদি দ্বিতীয়বার না ভেবেই বিয়ে করেন এবং পরে কাজে যোগ দেন তাহলে একজন নারী কেন সেটা পারবেন না? আমি খুশি, আরও অভিনেত্রীরাও বিয়ে করেছেন। প্রেমযুগলরা একসঙ্গে রয়েছে, এটা দেখতেও ভাল লাগে।”

সেরা শিরোনাম

Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget