এক্সপ্লোর

Aparajita Adhya Exclusive: মা অসুস্থ, বন্ধুদের পার্টি বাতিল করে হাওড়ার বাড়িতেই জন্মদিন পালন অপরাজিতার

Aparajita Adhya Birthday: সকালে ফোন তুলেই স্বভাবজাত ঝলমলে বার্থ ডে গার্ল, শুভেচ্ছার উত্তরে ফিরিয়ে দিলেন ভালবাসা।

কলকাতা: প্রত্যেক বছর জন্মদিন কাটে বন্ধুদের সঙ্গে, বাড়িতেই হয় আয়োজন। তবে এই বছর জন্মদিনটা একটু অন্যরকমভাবে কাটবে তাঁর। সদ্য শিবরাত্রির অনুষ্ঠান থেকে ফিরেছেন তিনি। এবার কলকাতার বাড়ি নয়, এই বছরের জন্মদিনটা অসুস্থ মায়ের সঙ্গে কাটাতে চান অভিনেত্রী অপরাজিতা আঢ্য (Aparajita Addhya)।                                                                                                                   

সকালে ফোন তুলেই স্বভাবজাত ঝলমলে বার্থ ডে গার্ল, শুভেচ্ছার উত্তরে ফিরিয়ে দিলেন ভালবাসা। তারপর বললেন, 'প্রত্যেক বছর এই দিনটা বন্ধুরা বাড়িতে আসে। ছাদেই আয়োজন করা হয় ছোট্ট পার্টির। আনন্দে, মজায় খুব ভালই কাটে দিনটা। তবে এবার সেই পার্টিটা হবে না। আমি কাল রাতেই ফিরেছি এষা থেকে। আজ মায়ের কাছে যাব, হাওড়ায়। খুব অসুস্থ মা, শয্যাশায়ী। মায়ের সঙ্গে হয়তো এটাই আমার শেষ জন্মদিন।'                                                                                                                                                                 

আরও পড়ুন: Aparajita Addhya Birthday: ১৩ বছর বয়সেই নাচের শিক্ষিকা, সুমনা থেকে বদলে মা নাম রেখেছিলেন 'অপরাজিতা'

৯ নয়, সাড়ে সাত মাসেই জন্ম হয় অপরাজিতার। শাশ্বত চট্টোপাধ্যায়ের টিভি শো 'অপুর সংসার'-এ এসে অপরাজিতা বলেছিলেন, 'আমার মা তখন অন্তঃসত্ত্বা ছিলেন, সাড়ে সাত মাসের। বাবা বাড়িতে ছিলেন না। হঠাৎ একদিন মায়ের প্রচন্ড শরীর খারাপ হয়। মা বোঝেন হাসপাতালে যাওয়া প্রয়োজন। তখন এত ট্যাক্সির রমরমা ছিল মা। মা বাসে করে দাঁড়িয়ে দাঁড়িয়েই কোনওমতে মেডিক্যাল কলেজে পৌঁছন। সঠিক চিকিৎসার আগেই জন্মগ্রহণ করি আমি। তারপরে সাড়ে ৩ মাসের লড়াই। বাঁচার জন্য। দিদা বলেছিলেন, মেয়ে হলে সুমনা নাম রাখতে। কারণ সে নাকি সুন্দর মনের হবে। সাড়ে ৩ মাসের লড়াইয়ের পরে যখন মা আমায় বাড়ি নিয়ে এলেন, তখন বললেন, এত লড়াই করে মেয়ে বেঁচেছে, ওর নাম হোক অপরাজিতা।'

 

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Govinda-Sunita Ahuja: চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
চর্চিত প্রেমিকার সঙ্গে গোবিন্দকে দেখে কটাক্ষ সুনীতা আহুজার, পাল্টা চাঁচাছোলা জবাব দিলেন নায়কও
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget