এক্সপ্লোর

Aparajita Addhya Birthday: ১৩ বছর বয়সেই নাচের শিক্ষিকা, সুমনা থেকে বদলে মা নাম রেখেছিলেন 'অপরাজিতা'

Tollywood Actress Aparajita Addhya: 'স্বাস্থ্যবতী', এই তকমায় কাজ থেকে বাদও পড়তে হয়েছিল। 'অপুর সংসার'-এ এসে অপরাজিতা বলেছিলেন, 'একটা সময় সিনেমায় অভিনয়ের অফারের সঙ্গে সঙ্গে অযাচিত কিছু দাবিও আসত'

কলকাতা: ছোটবেলায় নাম ছিল সুমনা, পরবর্তীকালে সেটা বদলে রাখা হয়েছিল অপরাজিতা। স্বাস্থ্যবতী বলে ছবি থেকে বাদ দিয়েছিলেন অনেক পরিচালক, তিনি ভেবেছিলেন, বড়পর্দা নেই, টেলিভিশনই তাঁর অভিনয়ের মাধ্যম হয়ে থাকবে। নাচ ভালবাসতেন, ১৩ বছর বয়সে প্রথম অভিনয় শুরু করেছিলেন নাচ দিয়েই। জন্ম থেকেই জীবনটা কার্যত যুদ্ধ ছিল তাঁর কাছে, আজ তিনি দর্শকদের ভালবাসা কেড়েছেন অভিনয় দক্ষতায়, ব্যবহারে। তিনি অপরাজিতা আঢ্য। আজ তাঁর জন্মদিন। 

৯ নয়, সাড়ে সাত মাসেই জন্ম হয় অপরাজিতার। শাশ্বত চট্টোপাধ্যায়ের টিভি শো 'অপুর সংসার'-এ এসে অপরাজিতা বলেছিলেন, 'আমার মা তখন অন্তঃসত্ত্বা ছিলেন, সাড়ে সাত মাসের। বাবা বাড়িতে ছিলেন না। হঠাৎ একদিন মায়ের প্রচন্ড শরীর খারাপ হয়। মা বোঝেন হাসপাতালে যাওয়া প্রয়োজন। তখন এত ট্যাক্সির রমরমা ছিল মা। মা বাসে করে দাঁড়িয়ে দাঁড়িয়েই কোনওমতে মেডিক্যাল কলেজে পৌঁছন। সঠিক চিকিৎসার আগেই জন্মগ্রহণ করি আমি। তারপরে সাড়ে ৩ মাসের লড়াই। বাঁচার জন্য। দিদা বলেছিলেন, মেয়ে হলে সুমনা নাম রাখতে। কারণ সে নাকি সুন্দর মনের হবে। সাড়ে ৩ মাসের লড়াইয়ের পরে যখন মা আমায় বাড়ি নিয়ে এলেন, তখন বললেন, এত লড়াই করে মেয়ে বেঁচেছে, ওর নাম হোক অপরাজিতা।'

আরও পড়ুন: Rupam Islam: 'এই প্রথম কেউ ভাবলেন, বাঙালি হিসেবে আমায় সম্মানিত করা যায়', আপ্লুত রূপম

জীবনটা নেহাৎ সহজ সরল খাতে বয়ে যায়নি অভিনেত্রীর। নাচ করতে ভালবাসতেন তিনি। যখন বয়স মাত্র ১৩, তখন পাড়ার এক দাদা তাঁকে গরীব শিশুদের নাচ শেখানোর দায়িত্ব দেন। বাড়িতে মায়ের কিছুটা আর্থিক সাহায্য হবে ভেবে রাজিও হয়ে যান অপরাজিতা। সেই শুরু। অভিনয়ের পাশাপাশি তাঁর একটি নাচের গ্রুপও রয়েছে। সাফল্যের সঙ্গে নৃত্যচর্চাও করেন অভিনেত্রী। 

'স্বাস্থ্যবতী', এই তকমায় অনেকবার কাজ থেকে বাদও পড়তে হয়েছিল অপরাজিতাকে। 'অপুর সংসার'-এ এসে অভিনেত্রী বলেছিলেন, 'একটা সময় সিনেমায় অভিনয়ের অফারের সঙ্গে সঙ্গে অযাচিত কিছু দাবিও আসত। সেই তুলনায় তখন টেলিভিশনে কাজ অনেক স্বচ্ছ। আমি ভেবে নিয়েছিলাম, আমার অভিনয়ের মাধ্যম হবে টেলিভিশনই। কিন্তু শিবু (শিবপ্রসাদ মুখোপাধ্যায়) আর নন্দিতাদি (নন্দিতা রায়)-কে ধন্যবাদ, তাঁরা আমায় 'বেলাশেষে' আর 'প্রাক্তন'-এর মতো ছবিতে সুযোগ দিয়েছেন। একসময় অনেকে আমায় বলতেন, আমায় নাকি মায়ের চরিত্রে অভিনয় করতে হবে। সেখানে বুম্বাদার বিপরীতে অভিনয় করার সুযোগ যেন আমার কেরিয়ারের মোড় ঘুরিয়ে দিয়েছিল।'

এবিপি লাইভের তরফ থেকে সবার প্রিয় অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget