এক্সপ্লোর

AR Rahman Divorce: মোহিনীর কারণেই রহমান-সায়রার বিচ্ছেদ ? সত্যিটা জানালেন আইনজীবী

AR Rahman: সায়রা বানুর আইনজীবী এই বিচ্ছেদের বিষয়ে আলোচনার সময় এক সংবাদমাধ্যমকে জানান, রহমান ও সায়রা বানুর বিচ্ছেদের সঙ্গে মোহিনী দে-র কোনো সম্পর্ক নেই।

AR Rahman Divorce Case: সঙ্গীত পরিচালক এবং সুরকার, সঙ্গীত জগতের নক্ষত্র এ আর রহমানের বিচ্ছেদের খবরে স্তম্ভিত গোটা ভারত। ২৯ বছরের সম্পর্কে ইতি টানছেন রহমান। আর রহমানের বিচ্ছেদ ঘোষণার পরেই তারই টিমের সদস্য বেস গিটারিস্ট মোহিনী দে-ও বিচ্ছেদ (Mohini Dey Seperation) ঘোষণা করেছেন। সুরকার স্বামীর সঙ্গে বিচ্ছেদের পথে এগোচ্ছেন তিনি, জানিয়েছেন মোহিনী। আর তারপর থেকেই এই দুই বিচ্ছেদের (AR Rahman Divorce) মধ্যে যোগসূত্র নিয়ে জল্পনা শুরু হয়েছে নেটমাধ্যমে। অনেকেই বলছেন রহমান ও সায়রা বানুর বিচ্ছেদের মূল কারণ মোহিনী নিজে। তবে এই জল্পনা ভেঙে সত্যিটা প্রকাশ করেছেন সায়রা বানুর আইনজীবী।

কী জানালেন আইনজীবী

সায়রা বানুর আইনজীবী এই বিচ্ছেদের বিষয়ে আলোচনার সময় এক সংবাদমাধ্যমকে জানান, রহমান ও সায়রা বানুর বিচ্ছেদের সঙ্গে মোহিনী দে-র কোনো সম্পর্ক নেই। তিনি এও জোর দিয়ে বলেন যে সায়রা এবং এ আর রহমান নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। এর সঙ্গে অন্য কোনো তৃতীয় ব্যক্তির কোনো সম্পর্ক নেই।

রহমানের সহযোগী গিটারিস্ট মোহিনীর বিচ্ছেদের পরে সমাজমাধ্যমে বহু মানুষ দুটি ঘটনাকে সম্পর্কযুক্ত বলে ভাবতে ও আলোচনা করতে শুরু করেন। অনেকেরই ধারণা হোয় যে এই বাঙালি মেয়ের কারণেই ঘর ভেঙেছে এ আর রহমানের। তবে এই ধারণা সম্পূর্ণ ভুল বলেই জানিয়েছেন সায়রা বানুর আইনজীবী বন্দনা শাহ। মূলত সম্পর্কের তিক্ততার কারণেই এই বিচ্ছেদ ঘটছে বলে দাবি আইনজীবীর। তিনি জানান যে, এটি একটি বন্ধুত্বপূর্ণ পারস্পরিক সম্মানজ্ঞাপনপূর্বক বিচ্ছেদ হতে চলেছে, দুজনের কেউই আলগাভাবে এই সিদ্ধান্ত নেননি, আর এর কারণে এই বিয়েকে আপনি ভুল বা মিথ্যেও বলতে পারবেন না।

আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছিলেন রহমান

মঙ্গলবার ১৯ নভেম্বর সমাজমাধ্যমে সঙ্গীত জগতের এই তারকা লেখেন, 'আমরা দাম্পত্যের ত্রিশে পৌঁছানোর আশা করেছিলাম, কিন্তু মনে হয় সব কিছুরই একটা অদেখা শেষ আছে। এমনকি ভগ্ন হৃদয়ের ভারে ঈশ্বরের সিংহাসনও কেঁপে উঠতে পারে। তবুও, এই ছিন্নভিন্ন অবস্থায়, আমরা অর্থ খুঁজি, যদিও ভগ্নাংশগুলি আবার সেই জায়গা খুঁজে পাবে না। বিষয়টির গোপনীয়তাকে সম্মান করার জন্য আমাদের বন্ধুদের, আপনার  ধন্যবাদ জানাচ্ছি। '

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Kanchan Mallick-Sreemoyee Chottoraj: লুকিয়ে রেখেছিলেন বেবিবাম্প, কিন্তু চুপি চুপি কাঞ্চনের সঙ্গে ফটোশ্যুট করেছিলেন শ্রীময়ী! প্রকাশ্যে সেই ছবি 

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget