এক্সপ্লোর

Arijit Singh: চোখে জল.. নেপালের কনসার্টে অরিজিৎ গান থামিয়ে দিয়েছিলেন একটি ছবি দেখে!

Arijit Singh News: নেপালে একটি কনসার্ট ছিল অরিজিৎ সিংহের। তাঁর কনসার্ট যেমন পথে চলে, চলছিল তেমনই। হঠাৎ দর্শকদের মধ্যে থেকে একজন অরিজিতের হাতে তুলে দেন একটি ছবি।

কলকাতা: তিনি তেমন আবেগে ভাসান, মাতিয়ে রাখেন গানে... তেমনই কখনও কখনও মঞ্চে নিজেও ভাসেন আবেগে। অরিজিৎ সিংহ (Arijit Singh)। বলিউডের প্রথম সারির এই গায়ক সবসময়েই হাঁটেন উল্টো পথে। খ্যাতির শিখরে থেকেও তিনি কখনও অনায়াসে ব্যাগ হাতে বেরিয়ে পড়েন বাজার করতে, কখনও আবার নিজের মিউজিক ভিডিওর শ্যুট ক্যামেরা হাতে করেন নিজেই। আর সদ্য, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যাওয়া একটি ভিডিওতে খুঁজে পাওয়া গেল অন্য অরিজিৎকে!

নেপালে একটি কনসার্ট ছিল অরিজিৎ সিংহের। তাঁর কনসার্ট যেমন পথে চলে, চলছিল তেমনই। হঠাৎ দর্শকদের মধ্যে থেকে একজন অরিজিতের হাতে তুলে দেন একটি ছবি। ফ্রেমে বাঁধানো সেই ছবি দেখে মুহূর্তের জন্য থমকে জান অরিজিৎ। মঞ্চে তখন মিউজিক বাজছে.. গানের সঙ্গতও চলছে। তবে ছবি হাতে অরিজিতের চোখ চিকচিক করে উঠল। প্রথমে তিনি ভেবেছিলে, দর্শক বোধহয় তাঁকে ছবিটি দিয়েছে অটোগ্রাফ করে ফেরানোর জন্য। মার্কার নিয়ে অটোগ্রাফ দিতে গিয়েও থমকালেন। ভুল বুঝে ইশারায় প্রশ্ন করলেন, ছবিটি আমার জন্য? তারপরে একটু হেসে, একবার সেটি বুকে চেপে ধরে নিয়ে চলে গেলেন নির্দিষ্ট জায়গায় রাখতে। আবার চলল কনসার্ট। 

সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পরে অনেকেই জানতে চেয়েছিলেন সেটি কার ছবি? একটু ভাল করে দেখলেই বোঝা যায়... সেটি অরিজিতের সদ্যপ্রয়াত মায়ের ছবি। ২০২১ সালে প্রয়াত হন অরিজিতের মা, কলকাতাতেই চিকিৎসাধীন ছিলেন তিনি। সেই সময়ে রক্তের প্রয়োজন হয়েছিল তাঁর, এগিয়ে এসেছিল কলকাতাও। তবে শেষরক্ষা হয়নি। প্রয়াত হন অরিজিতের মা। আর নেপালে গিয়ে সেই মায়ের ছবি পেয়েই আবেগে ভাসলেন সঙ্গীতশিল্পী। 

সদ্য অরিজিতের শো-এ আরও একটি অবাক করা ঘটনা ঘটে। চণ্ডীগড়ের একটি কনসার্টে অনুষ্ঠান করছিলেন অরিজিৎ সিংহ। সেখানেই দর্শকদের অবাক করে দিয়ে শিল্পীর সঙ্গে যোগ দেন অভিনেতা রণবীর কপূর। মঞ্চে উঠেই অরিজিৎ সিংহের পা ছুঁয়ে প্রণাম করতে যান অভিনেতা। যদিও তড়িঘড়ি তাঁকে জড়িয়ে ধরেন অরিজিৎ। নিমেষে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। 

সম্প্রতি রণবীরের আসন্ন ছবি 'অ্যানিমল' ছবির 'সতরঙ্গা' গানটি মুক্তি পেয়েছে। সেটি গেয়েছেন অরিজিৎ নিজেই। মনে করা হচ্ছে ছবির প্রচারের জন্যই গতকাল চণ্ডীগড় গিয়েছিলেন রণবীর। আর সেখানেই গায়কের শো থাকায় একসঙ্গেই ছবির প্রচার সারেন। তাঁদের একসঙ্গে মঞ্চে দেখে উচ্ছ্বাস করতালিতে ফেটে পড়ে দর্শকমহল। 

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Believe in Arijit Singh (@believeinarijit)

আরও পড়ুন: Top Social Post: রণবীরের নতুন ট্যাটু, অঙ্কুশের স্বীকারোক্তি... নজরে আজকের সোশ্যাল মিডিয়ার নজরকাড়া পোস্টগুলি

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget