এক্সপ্লোর

Arijit Singh: বার বার অটোগ্রাফের আবদার, মঞ্চেই মেজাজ হারালেন অরিজিৎ

Arijit Singh News: সম্প্রতি চণ্ডীগড়ে শো করতে যান অরিজিৎ। সেখানে গিয়ে মঞ্চে গান গাইতে গাইতে তিনি অটোগ্রাফ বিলোচ্ছিলেন

কলকাতা: বলিউডের শিখর ছুঁলেও, তাঁর শিখর রয়ে গিয়েছে জিয়াগঞ্জে। বারে বারে বিভিন্ন ঘটনা বুঝিয়ে দেন, তিনি কেন সবার থেকে আলাদা। সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় অরিজিতের একটি ভিডিও। মঞ্চে গান গাইতে গাইতে অরিজিৎ এমন কী করেছেন যা একদিকে সোশ্যাল মিডিয়ায় যেমন ভাইরাল হয়েছে, তেমনই মন জিতে নিয়েছে অনেক দর্শকের।

সম্প্রতি চণ্ডীগড়ে শো করতে যান অরিজিৎ। সেখানে গিয়ে মঞ্চে গান গাইতে গাইতে তিনি অটোগ্রাফ বিলোচ্ছিলেন। কখনও খাতায়, কখনও রুমালে। অরিজিৎ দর্শকদের বারণ করতে পারেননি অটোগ্রাফ বিলনো থেকে। আর তাই, গান করতে করতেই একের পর এক অটোগ্রাফ দিয়ে চলেছেন তিনি। হঠাৎ গান থামিয়ে দেন অরিজিৎ। দিয়ে বলেন, 'এখানে একজন মহিলা বলছেন, আপনি এইসব থামিয়ে দিয়ে গান করুন। উনি সঠিক কথাই বলছেন। আমি এখানে এইসব করতে তো আসিনি, গান করতে এসেছি। আপনারা বারে বারে আমার হাতে অটোগ্রাফ দেওয়ার খাতা ধরিয়ে দিচ্ছেন আর আমিও না করতে পারছি না। আমি এখানে এসেছি এই প্রত্যাশা নিয়ে যে ভাল করে গান গাইব। আমরা যদি কিছুক্ষণের জন্য এটা বন্ধ রাখি, সবারই ভাল লাগবে।'

এই ঘটনায় অরিজিৎ সমর্থন পান অনুরাগীদের থেকেও। সেই সময়ে অরিজিতের হাতে ছিল একটা রুমাল, অটোগ্রাফের জন্যই। তখনই তিনি ফিরিয়ে দেন ওই রুমাল। এরপরে ফের গানে মজেন অরিজিৎ, সুরে ভাসেন দর্শকেরাও।

সদ্য অরিজিতের শো-এ আরও একটি অবাক করা ঘটনা ঘটে। চণ্ডীগড়ের একটি কনসার্টে অনুষ্ঠান করছিলেন অরিজিৎ সিংহ। সেখানেই দর্শকদের অবাক করে দিয়ে শিল্পীর সঙ্গে যোগ দেন অভিনেতা রণবীর কপূর। মঞ্চে উঠেই অরিজিৎ সিংহের পা ছুঁয়ে প্রণাম করতে যান অভিনেতা। যদিও তড়িঘড়ি তাঁকে জড়িয়ে ধরেন অরিজিৎ। নিমেষে ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। 

সম্প্রতি রণবীরের আসন্ন ছবি 'অ্যানিমল' ছবির 'সতরঙ্গা' গানটি মুক্তি পেয়েছে। সেটি গেয়েছেন অরিজিৎ নিজেই। মনে করা হচ্ছে ছবির প্রচারের জন্যই গতকাল চণ্ডীগড় গিয়েছিলেন রণবীর। আর সেখানেই গায়কের শো থাকায় একসঙ্গেই ছবির প্রচার সারেন। তাঁদের একসঙ্গে মঞ্চে দেখে উচ্ছ্বাস করতালিতে ফেটে পড়ে দর্শকমহল। 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arijit Singh (@arijitsinghliveupdates)

আরও পড়ুন: Rashmika Mandana: সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রশ্মিকার ফেক ভিডিও, সরব অমিতাভ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও

ভিডিও

Nirmal Ghosh: অভয়াকাণ্ডের পর দ্রুত দেহ সৎকার করে প্রমাণ লোপাটের অভিযোগ, পুলিশের জালে নির্মল ঘোষ
NRS Hospital: NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য! হাসপাতালের শৌচাগার থেকে দেহ উদ্ধার
Influenza: পার্ক ইনস্টিটিউশনে ইনফ্লুয়েঞ্জার 'থাবা', ৩১জনের মধ্যে ৭জনের শরীরে মিলল এই ভাইরাস!
NRS Hospital Death News | শৌচাগার থেকে উদ্ধার দেহ, NRS হাসপাতালে নার্সের মৃত্যু ঘিরে রহস্য
Abhishek Banerjee's PA: হাজিরার ষষ্ঠদিন, ভবানীভবনে পৌঁছলেন সুমিত রায় | Sumit Roy | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
কলকাতার উপরেই নিম্নচাপের কেন্দ্র! লাল সতর্কতা জারি, বিকেলের পর একাধিক জেলায় অতি ভারী বৃষ্টি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Nirmal Ghosh Arrested:
"ধৃতদের জিজ্ঞাসাবাদে আটকাচ্ছে কে ? ", RG Kar কাণ্ডে নির্মল ঘোষের গ্রেফতারিতে বড় প্রশ্ন চিকিৎসক অনিকেত-আসফাকুল্লার
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
SBI Clerk Recruitment: স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
স্টেট ব্যাঙ্কে প্রায় ১০,০০০ পদে হচ্ছে নিয়োগ, অগাস্টেই আবেদনের শেষ তারিখ
Dumdum Murder News: গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
গৃহবধূর রহস্যমৃত্যু, দেহের বিভিন্ন অংশে কোপানোর চিহ্ন, ভয়ঙ্কর ঘটনা দমদমে
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Bollywood News: মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
মল্লিকা শেরাওয়াতকে পছন্দ টম ক্রুজের? নায়িকা বললেন, ‘আমার উপর ক্রাশ খেয়েছে, ভিডিও পাঠায় ’
Embed widget