এক্সপ্লোর

Arijit Singh: 'কলকাতা, আমি ক্ষমা চাইছি....', লিখছেন অরিজিৎ সিংহ

Arijit Singh News: অরিজিৎ লিখছেন, 'আমি ধন্য তারপরেও সবাই আমায় এভাবে ভালবেসেছেন। আমি কৃতজ্ঞ। আমার হৃদয় ভরা ভালবাসা। আমি চেষ্টা করব পরেরবার থেকে যেন আরও ভাল অভিজ্ঞতা দিতে পারি আপনাদের। সবাই ভাল থেকো।'

কলকাতা: খবরের শিরোনামে বার বার এসেছে তাঁর কনসার্টের প্রসঙ্গ। কখনও বিতর্কে, কখনও নিছক ভালবাসায়। আর এবার সোশ্যাল মিডিয়ায় কলকাতার কনসার্ট নিয়ে মুখ খুললেন বাংলার ছেলে। কী রইল সেখানে? ফের বিতর্ক? ধন্যবাদ? নাহ..গোটা পোস্ট জুড়ে কেবল ক্ষমা চাইলেন অরিজিৎ!                                                                                                                                                     

সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ কলকাতা কনসার্টের ছবি শেয়ার করে ক্ষমা চেয়েছেন অরিজিৎ! তিনি লিখছেন, 'কলকাতা... আমায় ক্ষমা করে দিন যে আপনাদের প্রায় ১ কিলোমিটার দূরে গাড়ি দাঁড় করাতে হয়েছে, তারপরে পায়ে হেঁটে পৌঁছতে হয়েছে কনসার্টে। (কারণ টোটো বা রিক্সা ভিড় সামলাতে ব্যর্থ হয়েছিল। আমি দুঃখিত কারণ আপনাদের অস্বাস্থ্যকর পরিবেশে দাঁড়াতে হয়েছে, মশার কামড় সহ্য করতে হয়েছে। আমি দুঃখিত যে অনুষ্ঠানের স্বেচ্ছাসেবকেরা আপনাদের অনেকের সঙ্গে খারাপ ব্য়বহার করে ফেলেছেন। আমি দুঃখিত অনেকে বিভিন্ন কারণে সময়ে আসতে পারেননি।'                                                                                                                 

আরও পড়ুন: Aparajita Adhya Exclusive: মা অসুস্থ, বন্ধুদের পার্টি বাতিল করে হাওড়ার বাড়িতেই জন্মদিন পালন অপরাজিতার

এখানেই শেষ করলেন না অরিজিৎ। লিখলেন, 'আমি ধন্য তারপরেও সবাই আমায় এভাবে ভালবেসেছেন। আমি কৃতজ্ঞ। আমার হৃদয় ভরা ভালবাসা। আমি চেষ্টা করব পরেরবার থেকে যেন আরও ভাল অভিজ্ঞতা দিতে পারি আপনাদের। সবাই ভাল থেকো।'


Arijit Singh: 'কলকাতা, আমি ক্ষমা চাইছি....', লিখছেন অরিজিৎ সিংহ

এদিন অ্যাকোয়াটিকায় অনুষ্ঠানের মঞ্চে অরিজিতের গলায় শোনা গেল শ্যামাসঙ্গীত.. 'মন রে কৃষিকাজ জানো না..'। শ্রীজাতর প্রথম ছবি 'মানবজমিন'-এ অরিজিতের কন্ঠে শোনা গিয়েছিল এই গান। কনসার্টে এসেও অরিজিৎ এই গান গাইতে গিয়ে বলে ফেললেন নিজের মায়ের কথা। সঙ্গীতশিল্পী এদিন বলেন, 'এই প্রথম কলকাতায় অনুষ্ঠান করছি, মা নেই। এর আগে যখন কলকাতায় অনুষ্ঠান করেছি তখন মা ছিলেন। সেসময়ে আমায় অনেকে সাহায্য করেছেন। আলাদা করে আমি হয়তো সবার সঙ্গে দেখা করতে পারিনি। বড় থেকে আরম্ভ করে ছোট, সবাই পাশে এসে দাঁড়িয়েছিলেন। আমরা মা-কে বাঁচাতে পারিনি। প্রত্যেকটা মানুষেরই চলে যাওয়ার সময় থাকে। কিন্তু সে সময়ে যে সমস্ত মানুষ পাশে এসে দাঁড়িয়েছিলেন সবাইকে ধন্যবাদ।' করজোড়ে সবাইকে ধন্যবাদ জানান কিংবদন্তি। আর তারপরেই তাঁর মধুর কন্ঠে শোনা যায়... 'মন রে কৃষিকাজ জানো না...'  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Antara Banerjee: স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!
স্লিপারের টিকিট কেটে AC-তে, প্রতিবাদ করতেই ব্লেড নিয়ে RPF-এর ওপর ঝাঁপিয়ে পড়লেন অভিনেত্রী!

ভিডিও

Amit Shah | 'বন্দে মাতরম' বিতর্কে সনিয়া গান্ধীকে নিশানা অমিত শাহের
BJP Protest:বন্দে মাতরম বিতর্কে তোলপাড়, সোনিয়াকে চিঠি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিবারের সদস্যের।
Congress News:পার্লামেন্টের ভিতরে দাঁড়িয়ে বঙ্কিম দাদা বলেছিল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে: শুভঙ্কর
BJP Protest: 'বন্দে মাতরম' বিতর্কে প্রতিবাদে বিজেপি, বর্ধমানে বিজেপির মশাল মিছিল | ABP Ananda Live
BJP Protest: পুরো 'বন্দে মাতরম' গাইতে বাধার অভিযোগ, সনিয়া গান্ধীর বিরুদ্ধে পথে বিজেপি।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Embed widget