এক্সপ্লোর

Arijit Singh Birthday: পাড়ার মানুষের সঙ্গে মেশেন অবলীলায়, রাস্তায় শুয়ে পড়েন ক্যামেরা হাতে... কেন এত সাদামাটা জীবন অরিজিতের?

Arijit Singh Birthday: টলিউডের বিভিন্ন অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রত্যেকেই অরিজিৎতে এই মাটির কাছাকাছি থাকার স্বভাবে মুগ্ধ। সদ্য ভাইরাল হয়েছিল দোলের দিনে অরিজিৎতের একটি ভিডিও

কলকাতা: বাংলার মাটি থেকেই শুরু হয়েছিল তাঁর সুর-সফর। সময় পেরিয়েছে, তিনি ছুঁয়ে দেখেছেন সাফল্যও। আর এখন তিনি বলিউডের অন্যতম সেরা সঙ্গীতশিল্পী। বলিউড থেকে শুরু করে টলিউড, ছবি যেমনই হোক না কেন, তাঁর গান আলাদা করে জায়গা করে নেয়। কিন্ত সাফল্যে শীর্ষে পৌঁছেও, কেন এত সাদামাটা জীবনযাপন করেন অরিজিৎ সিংহ (Arijit Singh)? ঠিক কী করেন, নতুনদের সঙ্গে মেলামেশার সময় কতটা সাধারণ তিনি? জন্মদিনে জেনে নেওয়া অজানা অরিজিৎ সিংহ। 

অরিজিৎ সিংহের সঙ্গে একটি মিউজিক ভিডিওতে কাজ করেছিলেন বাংলার অভিনেতা ঋষভ বসু। এবিপি লাইভকে সেই অভিজ্ঞতা নিয়ে ঋষভ বলেছিলেন, 'অরিজিৎ সিংহকে যেমনভাবে মানুষ দেখেন, ও ঠিক সেইরকমই, বরং আরও অনেক বেশি সাধারণ। গোটা শ্যুটিংয়ের সময়টাই আমাদের সঙ্গে ছিলেন অরিজিৎ। এমনকি অনেক শট উনি নিজে হাতেও নিয়েছেন। আমার রাস্তায় হেঁটে যাওয়ার একটা শট ছিল, সেটা নিজেই রাস্তায় শুয়ে পড়ে নিলেন অরিজিৎদা। জিয়াগঞ্জে থাকলে উনি সত্যিই একেবারে পাড়ার ছেলে। '

কেবল ঋষভের কথাই নয়, টলিউডের বিভিন্ন অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ, প্রত্যেকেই অরিজিৎতে এই মাটির কাছাকাছি থাকার স্বভাবে মুগ্ধ। সদ্য ভাইরাল হয়েছিল দোলের দিনে অরিজিৎতের একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছিল, পাড়ার মানুষদের কাছ থেকে অবলীলায় রং মাখছেন অরিজিৎ। সোশ্যাল মিডিয়ায় মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। তবে এই প্রথম নয়, এর আগেও অরিজিৎকে দেখা গিয়েছে তিনি জিয়াগঞ্জের রাস্তায় ঘুরছেন স্কুটি চালিয়ে। হাঁটছেন, বাজারে যাচ্ছেন সাধারণ পোশাকেই।  এই সাদামাটা স্বভাবের জন্যই অরিজিৎ খুব প্রিয় অনুরাগীদের কাছে। 

এর আগে রূপম ইসলামও (Rupam Islam)-ও বলেছিলেন অরিজিতের সঙ্গে আলাপ বা মেলামেশার কথা। একবার জিয়াগঞ্জে শো করতে গিয়ে রূপম অরিজিতের বাড়ি গিয়েছিলেন। কথাও বলেছিলেন অরিজিতের বাবা-মায়ের সঙ্গে। সদ্য অরিজিতের বাড়ির এলাকাতেই শো করতে গিয়েছিলেন অনুপম রায় (Anupam Roy)। তিনিও বলেছিলেন অরিজিতের বাড়ির ঘরোয়া পরিবেশের কথা।

অরিজিৎ একাধিক সমাজসেবী সংস্থার সঙ্গেও যুক্ত। হাসপাতাল থেকে শুরু করে ইংরাজির আলাদা কোচিং সেন্টার , জিয়াগঞ্জে অনেক কিছুই উন্নতি করেছেন অরিজিৎ।

আরও পড়ুন: Tamannaah Bhatia: বেআইনিভাবে আইপিএলের ম্যাচ সম্প্রচার! অভিনেত্রী তামান্নাকে তলব করল মহারাষ্ট্র পুলিশ

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
Susmita Dey: আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!
আরজি কর কাণ্ডের ছায়ায় তৈরি ধারাবাহিক? 'তিলোত্তমা' -র জন্য ব্যালে শিখছেন, অ্যাকশনও করছেন সুস্মিতা!

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget