এক্সপ্লোর

'Durgapur Junction' Shoot Wrap-up: বড়পর্দায় স্বস্তিকা-বিক্রম জুটি করবে রহস্যের উদঘাটন, শেষ হল 'দুর্গাপুর জংশন' ছবির শ্যুটিং

'Durgapur Junction': শিল্পের শহর দুর্গাপুরে ঘটে যাওয়া একের পর এক সিরিয়াল কিলিংয়ের ঘটনাকে কেন্দ্র করে তৈরি ছবির গল্প। মুখ্য চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় ও বিক্রম চট্টোপাধ্যায়কে।

কলকাতা: শেষ হল অরিন্দম ভট্টাচার্য (Arindam Bhattacharya) পরিচালিত ছবি 'দুর্গাপুর জংশন'-এর শ্যুটিং ('Durgapur Junction' Shoot Wrap-up)। থ্রিলার ঘরানার এই ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায় (Swastika Mukherjee) ও বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee)। কলকাতার নানা প্রান্তে শেষ পর্যায়ের শ্যুটিং শেষ হয়েছে চলতি মাসে। 

শেষ হল 'দুর্গাপুর জংশন' ছবির শ্যুটিং

শিল্পের শহর দুর্গাপুরে ঘটে যাওয়া একের পর এক সিরিয়াল কিলিংয়ের ঘটনাকে কেন্দ্র করে তৈরি ছবির গল্প। মুখ্য চরিত্রে দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় ও বিক্রম চট্টোপাধ্যায়কে। এক পুলিশ অফিসার ও এক সাংবাদিকের দুঃসাহসিক অভিযানের গল্প দেখা যাবে এই ছবিতে। অন্যান্য চরিত্রে দেখা যাবে একাবলী খান্না, রাজদীপ সরকার, প্রদীপ ধরকে। নির্মাতাদের তরফে জানানো হয়েছে শ্যুটিং শেষে এখন পোস্ট-প্রোডাকশনের কাজ চলছে। ২০২৪ সালে মার্চ বা এপ্রিল মাসে ছবির মুক্তির কথা ভাবা হয়েছে বলে জানিয়েছেন নির্মাতারা। 

প্রসঙ্গত, চলতি বছরেই মুক্তি পায় পরিচালকের অপর ছবি 'শিবপুর'। আর তা মুক্তি পাওয়ার আগেই 'দুর্গাপুর জংশন' ছবির কথা ঘোষণা করেন অরিন্দম ভট্টাচার্য। ২০১৬ সালের 'অন্তরলীন' (Antarleen), ২০১৮ সালে 'ফ্ল্যাট নং ৬০৯' (Flat no 609), ২০২১ সালে 'অন্তর্ধান' (Antardhaan) ও তারপর ২০২৩ সালের 'শিবপুর' খ্যাত পরিচালক প্রযোজক অরিন্দম ভট্টাচার্যের পরবর্তী ছবি 'দুর্গাপুর জংশন'।

শিল্পের শহর দুর্গাপুরের প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবি। একের পর এক সিরিয়াল কিলিং ঘিরে ঘনীভূত রহস্য ও এক যুবক কর্মঠ পুলিশ অফিসারের সাহায্যে এক সাংবাদিকের সেই রহস্যের গভীরে প্রবেশ করার আপ্রাণ চেষ্টার গল্প বলবে 'দুর্গাপুর জংশন'। বলাই বাহুল্য এই ছবির বেশিরভাগ অংশের শ্যুটিং হয়েছে দুর্গাপুরে। এছাড়া বোলপুর ও কলকাতায় বাকি অংশের শ্যুটিং হয়েছে। প্রথমে বলা হয়েছিল জুন ও জুলাই মাসে শ্যুটিং সারা হবে এবং ২০২৩ সালের শীতে অর্থাৎ ডিসেম্বর বা জানুয়ারি মাসে এই ছবি মুক্তি পেতে পারে। কিন্তু অবশেষে শ্যুটিং শেষ হল ডিসেম্বরে। ফলে ছবির মুক্তি পরের মার্চ বা এপ্রিল পর্যন্ত পিছিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: 'Dunki' Movie Review: তারকা নয়, 'ডাঙ্কি'তে পরিচালকের মুন্সিয়ানায় চরিত্র হয়ে উঠলেন কিং খান

ছবিতে সাংবাদিকের চরিত্রে দেখা যাবে স্বস্তিকাকে। পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে বিক্রম চট্টোপাধ্যায়কে। এই ছবি সম্পর্কে পরিচালক বলেছিলেন, 'আমার আগামী ছবির বেশিরভাগই মূলত দুর্গাপুরে শ্যুটিং হবে। একটি সিরিয়াল কিলিংয়ের ঘটনাকে কেন্দ্র করে গল্প। দুর্গাপুরে একই ধরনের ঘটনা ঘটতে থাকে পরপর এবং সেই রহস্য উদঘাটনে একজন সাংবাদিক ও এক পুলিশ অফিসার কীভাবে তদন্ত নামেন সেই নিয়েই গল্প। মূলত এটি আমেরিকায় ঘটে যাওয়া একটি সত্য ঘটনা অবলম্বনে তৈরি হচ্ছে।' ছবির গল্প লিখেছেন অরিন্দম ভট্টাচার্য। পরিচালনা ও প্রযোজনার দায়িত্বেও তিনিই। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
Soumya Mukherjee: নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
নতুন সিনেমায় এবার পরিচালকের ভূমিকায় সৌম্য মুখোপাধ্যায়, বিপরীতে থাকছেন কোন নায়িকা?
Shyamoupti Mudly: নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?
নতুন ভূমিকায় শ্যামৌপ্তি মুদলি, রহস্য সমাধানে তাঁর সঙ্গী হচ্ছেন কে কে?

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget