এক্সপ্লোর

Byomkesh Hatyamancha Teaser OUT: চার বছর পর ফিরছে অরিন্দম শীলের ব্যোমকেশ, প্রকাশ্যে টিজার

Byomkesh Hatyamancha Teaser: এর আগে অরিন্দম শীল পরিচালিত ৩টি ছবি ছিল 'ব্যোমকেশ পর্ব', 'ব্যোমকেশ গোত্র' ও 'হর হর ব্যোমকেশ'। এই গল্প তৈরি হয়েছে 'বিশুপাল বধ' উপন্যাসের আদলে।

কলকাতা: চার বছর পর ব্য়োমকেশ নিয়ে ফিরছেন অরিন্দম শীল (Arindam Sil)। প্রকাশ্যে 'ব্যোমকেশ হত্যামঞ্চ' ছবির টিজার। অভিনয়ে আবির চট্টোপাধ্যায়, সোহিনী সরকার, সুহোত্র মুখোপাধ্যায় পাওলি দাম, অর্ণ মুখোপাধ্যায়, কিঞ্জল নন্দ। ১১ অগাস্ট ছবি মুক্তি পাওয়ার কথা।

প্রকাশ্যে 'ব্যোমকেশ হত্যামঞ্চ'-এর টিজার

মুক্তি পেল অরিন্দম শীলের ব্যোমকেশ সিরিজের পরবর্তী ছবি 'ব্যোমকেশ হত্যামঞ্চ'-এর টিজার। যেখানে শুরুতেই গল্পের প্রেক্ষাপট বলতে শোনা যায় আবীর চট্টোপাধ্যায়কে।  বিশুপাল বধের অসমাপ্ত কাহিনি শেষ করতে আসবেন ব্যোমকেশ। রক্তাক্ত নাটকের মঞ্চ থেকে গল্পের শুরু, রহস্য উদঘাটনে ব্যোমকেশের ডাক। তারপর? হত্যালীলার মঞ্চের রক্তের রহস্য কি উদঘাটিত হবে? বিস্তারিত জানা যাবে সিনেমায়। 

প্রসঙ্গত, 'ব্যোমকেশ হত্যামঞ্চ' অরিন্দম শীল পরিচালিত চতুর্থ ব্যোমকেশ বক্সী। ১৯৭১ সালের নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে লেখা এই গল্পকে তুলে ধরা হবে পর্দায়। গল্পের শুরু একটি নাটকের মঞ্চ থেকে। ভরা প্রেক্ষাগৃহে নাটকের মঞ্চে একটি খুন হয়। শুধুই একটা খুন? নাকি তার পিছনে লুকিয়ে রয়েছে কোনও প্রেম, চাহিদা আর বিশ্বাঘাতকতার গল্প? ঘটনার অভ্যন্তরে পৌঁছে তার আসল কারণ খুঁজে বের করবে ব্যোমকেশ।

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Arindam Sil (@arindamsil)

এর আগে অরিন্দম শীল পরিচালিত ৩টি ছবি ছিল 'ব্যোমকেশ পর্ব', 'ব্যোমকেশ গোত্র' ও 'হর হর ব্যোমকেশ'। এই গল্প তৈরি হয়েছে 'বিশুপাল বধ' উপন্যাসের আদলে। তবে বইতে 'বিশুপাল বধ' উপন্যাসটি ছিল অসমাপ্ত। কিন্তু পর্দায় এই গল্প সম্পূর্ণই থাকবে।

আরও পড়ুন: Durnibar Saha: 'আরও বেশি ভালবাসি', মীনাক্ষি নয়, সোশ্যাল মিডিয়ায় নতুন প্রেমের কথা স্বীকার দুর্নিবার সাহার

ছবি প্রসঙ্গে অরিন্দম শীল বলছেন, 'এসভিএফ এবং ক্যামেলিয়ার মতো দুটো বড় প্রযোজনা সংস্থা একসঙ্গে এগিয়ে এসেছে এই ছবির জন্য। সেটাই ব্যোমকেশের মতো বড় প্রেক্ষাপটের ছবিকে প্রোডাকশনে রূপায়িত করতে সাহায্য করে।'

সেরা শিরোনাম

Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Govinda-Sunita Controversy: বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
বিচ্ছেদের মামলা তুলে নিলেন নিজেই, গোবিন্দের সঙ্গে সম্পর্ক নিয়ে কী ভাবছেন সুনীতা?
Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’

ভিডিও

Flood Situation in Bengal | নেই নৌকা, নেই ডোঙা! এদিকে চোখের সামনে শুধু জল আর জল...
Chaos in Jadavpur University | অগ্নিগর্ভ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কী জানাল পুলিশ?
Chaos in Jadavpur University | ক্যাম্পাসে ঢুকেছিল বহিরাগতরা! দাবি যাদবপুরের প্রত্যক্ষদর্শী পড়ুয়ার
Chaos in Jadavpur University | রাতের অশান্তি জিইয়ে রইল পরদিন বেলাতেও! উত্তেজনা ছড়াল ক্যাম্পাস জুড়ে
Chaos in Jadavpur University | যাদবপুরে ক্যাম্পাসের ভিতরে লাঠি হাতে ঢুকে পড়ল কারা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget