এক্সপ্লোর

Arindam Sil Exclusive: 'গল্পের শুরুতেই নামের মধ্যে ছিল খুনির ইঙ্গিত, সেই সূত্র ধরেই রহস্যভেদ'

Arindam Sil on Byomkesh Hatyamancha: শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'বিশুপাল বধ' অবলম্বনে তৈরি হয়েছে ব্যোমকেশ হত্যামঞ্চ। কিন্তু সেই গল্প পরিপূর্ণ নয়। তাহলে?

কলকাতা: ৭১-এর কলকাতা। অস্থির সময়। তার ছায়া পড়েছে বাণিজ্যিক থিয়েটারেও। তখন বাংলায় থিয়েটারের রমরমা, অনেক বড় অভিনেতারাই নিয়মিত থিয়েটার করেন সেই সময়ে। কিন্তু ৭১-এর থিয়েটার তো আর লেন্সবন্দি করা হয়নি। ফলে বাণিজ্যিক থিয়েটারের সেই যুগ হারিয়ে গিয়েছে অতলেই। গোয়েন্দা গল্পের বাঁধনে সেই সময়কালকেই তুলে ধরেছেন অরিন্দম শীল (Arindam Sil)। ছবির নাম 'ব্যোমকেশ হত্যামঞ্চ' (Byomkesh Hatyamancha)। 

আরও পড়ুন: Brahmastra: আগুন নিয়ে খেলা! 'ব্রহ্মাস্ত্র'-র নতুন গানে 'আলোর আভাস' দিলেন রণবীর-আলিয়া

শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের 'বিশুপাল বধ' অবলম্বনে তৈরি হয়েছে ব্যোমকেশ হত্যামঞ্চ। কিন্তু সেই গল্প পরিপূর্ণ নয়। তাহলে? অরিন্দম বলছেন, 'গল্পের শেষ নেই বটে, কিন্তু এতদিন ধরে ব্যোমকেশ পরিচালনা করে করে একটা ধারণা তৈরি হয়েছে। গল্পটা পড়ে মনে হয়েছিল, শুরুতেই কে খুন করেছে সেটা লেখক বলে গিয়েছেন। একটা নামের মধ্যে লেখক ইঙ্গিত দিয়েছিলেন খুনটা কে করেছে। সেই সূত্র ধরেই কার্যত রহস্যভেদ করলাম আমি আর পদ্ম (পদ্মনাভ দাশগুপ্ত)।'

'ব্যোমকেশ হত্যামঞ্চ'-র সিংহভাগ জুড়ে রয়েছে থিয়েটারের মঞ্চ। নিজে দীর্ঘদিন থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন অরিন্দম। পরিচালক বলছেন, 'বিজন থিয়েটারে আমি ৪ বছর অভিনয় করেছি। আর এখন সেই বিজন থিয়েটারের অবস্থা দেখলে চোখে জল আসে। বাংলা থিয়েটারে ৭১ -এর টালমাটাল পরিস্থিতির প্রভাব, অর্থের জন্য ব্যবসাকে বেছে নেওয়া, সংস্কৃতির অবক্ষয় এইসব কিছু লেন্সবন্দি করা হয়নি। আমি গোয়েন্দা গল্পের মোড়কেও সেই সময়ের থিয়েটারকে কিছুটা তুলে ধরার চেষ্টা করেছি।'

এই ছবিতে প্রথমবার ব্যোমকেশ পরিবারের সঙ্গে অভিনয় করছেন পাওলি। অরিন্দম বলছেন, 'পাওলির সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল অনেকদিনের। কিন্তু কিছুতেই হয়ে উঠছিল না। পাওলি সুলোচনা চরিত্রটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। লেখা এই ছবির হাত ধরেই প্রথম পর্দায় পা রাখল। আরও একজনের কথা আলাদা করে বলতেই হবে, তিনি অনির্বাণ চট্টোপাধ্যায়। 'ব্যোমকেশ হত্যামঞ্চ' -র ক্যামেরার দায়িত্বে রয়েছেন তিনি। এটা বাংলায় অনির্বাণের প্রথম কাজ হতে চলেছে যেটা মুক্তি পাবে। ছবির সুরের দায়িত্বে রয়েছেন বিক্রম ঘোষ। আমরা প্রতিটা চরিত্রের জন্য আলাদা আলাদা করে থিম তৈরি করেছি।'

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget