এক্সপ্লোর

পুজোর পর মুক্তির পরিকল্পনা, মুক্তি পেল 'শ্রীমতী'-র প্রথম গান

মুক্তি পেল অর্জুন দত্তের নতুন ছবি 'শ্রীমতী'-র প্রথম গান। সোমলতা আচার্য চৌধুরীর গলায় মিষ্টি এই গানে ফুটে উঠল 'শ্রীমতী' স্বস্তিকার একাকীত্ব আর বদলে যাওয়া জীবন।

কলকাতা: কলকাতার রাস্তায় একাকী ঘুরে বেড়াচ্ছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। পরণে সাদা প্যান্ট, হলুদ টি-শার্ট আর সাদা শার্ট। কখনও তিনি রেস্তোরাঁয় বসে খাবার খাচ্ছেন আবার কখনও গাছের পাতা কুড়োচ্ছেন বা ছোটদের খেলা দেখছেন। গানের কথায় নিজেকে খুঁজে নেওয়ার বার্তা আর মনখারাপের ছোঁয়া। মুক্তি পেল অর্জুন দত্তের নতুন ছবি 'শ্রীমতী'-র প্রথম গান। সোমলতা আচার্য চৌধুরীর গলায় মিষ্টি এই গানে ফুটে উঠল 'শ্রীমতী' স্বস্তিকার একাকীত্ব আর বদলে যাওয়া জীবন।

পরিচালক অর্জুন দত্তের হাত ধরে এই প্রথমবার রুপোলি পর্দায় জুটি বাঁধছেন সোহম চক্রবর্তী-স্বস্তিকা মুখোপাধ্যায়। এর আগে অর্জুনের দুটি ছবি 'অব্যক্ত' ও 'গুলদস্তা' প্রশংসা কুড়িয়েছে বিভিন্ন মহলে। 'শ্রীমতী' অর্জুন দত্তের তৃতীয় ছবি। এই ছবিতে প্রথমবার সোহম ও অর্জুন একে অপরের সঙ্গে কাজ করবেন। স্বস্তিকার সঙ্গে এটা অর্জুনের দ্বিতীয় কাজ।

সদ্য মুক্তি পাওয়া ছবির গান 'শোন শোন' গেয়েছেন সোমলতা আচার্য চৌধুরী। সঙ্গীতশিল্পী বলছেন, 'গানের কথা এতটাই পছন্দ হয়েছিল, গানটি পড়েই রাজি হয়ে গিয়েছিলাম। ছবিটার জন্যও আমি অধীর আগ্রহে অপেক্ষা করছি।' গানটির লেখক সৌম্য রীত বলছেন, 'শোন শোন' গানটা আশার কথা বলে। মানুষের জীবন যাতে পূর্ণতা পায় সেই কথাই বলে শ্রীমতীর নতুন গান। কিন্তু গানের মধ্যে একটা মন খারাপের সুর আছে। শ্রীমতীর চরিত্রের সঙ্গে মিলে মিশে গিয়েছে গানটি।'

গল্প আবর্তিত হয়েছে এক উচ্চবিত্ত পরিবারের গৃহবধূর জীবনকে কেন্দ্র করে। ছবির প্রথম গানে আভাস পাওয়া যায় তারই। ছবিতে একটি বিশেষ চরিত্রে দেখা যাবে বরখা বিস্ত সেনগুপ্তকে। মল্লিকার ভূমিকায় রয়েছেন বরখা। শ্রী অর্থাৎ শ্রীময়ীর জীবনে মল্লিকার আগমন কী বদলে দেবে 'শ্রী'-এর জীবন? উত্তর দেবে ছবির গল্প। মজার মোড়কে এক বদলে যাওয়া গৃহবধূর জীবন নিয়েই গল্প বুনেছেন অর্জুন। অর্জুনের এই আগের দুটি ছবিতেও প্রাধান্য পেয়েছে নারীচরিত্রই।

ছবিতে দেবযানী বসুকে পাওয়া যাবে স্বস্তিকার অর্থাৎ শ্রীমতীর শাশুড়ির ভূমিকায়। শ্রী-র ননদের ভূমিকায় রয়েছেন তৃণা সাহা। অন্যান্য চরিত্রে দেখা যাবে খেয়া চট্টোপাধ্যায়, সুদর্শন চক্রবর্তী, উদয় প্রতাপ সিং-কে। ছবির সঙ্গীতের দায়িত্বভার সামলেছেন সৌম্য রিত।

প্রতিদিন যাঁরা ‘গৃহ মন্ত্রক’ সামলাচ্ছেন, সেই মহিলাদের নিজেদের কাছে নিজেদের ফিরে আসার গল্প বলবে 'শ্রীমতী'। পারিবারিক গল্প শ্রীমতি-তে উঠে আসবে অগোছালো গৃহবধূ ‘শ্রী’ তাঁর স্বামীর প্রেমে মগ্ন। ঝাঁ চকচকে সমাজ এবং পরিপার্শ্বিক চাকচিক্যের মাধ্যে নিজের পরিচয় ক্রমশও হারিয়ে ফেলেছে সে। গল্পের বাঁকে শ্রীমতী কী নিজের মত করে খুঁজে পাবে নিজেকে নাকি হারিয়ে যাবে অনেক অজানা গৃহবধূর গল্পের মত? উত্তর দেওয়ার অপেক্ষায় রুপোলি পর্দা। পরিচালক জানালেন, পুজোর পর মুক্তির পরিকল্পনা রয়েছে ছবির।

 

সেরা শিরোনাম

Imran Khan: 'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
'রাস্তায় নামার আগে ওর উচিত ছিল..', ইমরান খান দেশ ছাড়ার নোটিস পেতেই বিস্ফোরক বলি-পরিচালক!
Nushrratt Bharuccha: অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
অস্ত্রোপচার সফল, এখন কেমন আছেন নুসরত ভারুচা? কী জানানো হল টিমের তরফে?
Rajpaal Yadav: চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি
চেক বাউন্স মামলায় সামান্য স্বস্তি রাজপাল যাদবের, পেলেন বিশেষ অনুমতি
Bohurupi 2: 'হাসতে হাসতেই রং পাল্টে..' শিবপ্রসাদের ছবি দেখে কী লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়?
'হাসতে হাসতেই রং পাল্টে..' শিবপ্রসাদের ছবি দেখে কী লিখলেন কৌশিক গঙ্গোপাধ্যায়?

ভিডিও

Lake Kalibari : লেক কালীবাড়ি পেল এবিপি আনন্দের 'উপচার-এ সেরা'-র পুরস্কার | ABP Ananda | Durga Puja
Lake Market Jubak Brinda | দক্ষিণ কলকাতার একটি সুপরিচিত ক্লাব লেক মার্কেট যুবকবৃন্দ
Durga Puja 2026 : এবিপি আনন্দের 'ভিন্ন ভাবনায় সেরা'র শিরোপা পেল তেলিপুকুর যুবসঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget