এক্সপ্লোর

Arjun Kapoor Update: ভাই-বোন দুজনেই করোনায় আক্রান্ত, বোনের উদ্দেশে আবেগঘন বার্তা অর্জুনের

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন অর্জুন কপূর। ছবি শেয়ার করে বোনের উদ্দেশে আবেগঘন বার্তা শেয়ার করেছেন।

মুম্বই: সদ্য কয়েকদিন আগেই দ্বিতীয়বার করোনায় (Covid19) আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অর্জুন কপূর (Arjun Kapoor)। তিনি একাই নন, তাঁর সঙ্গে করোনায় আক্রান্ত হয়েছেন তাঁর বোন অংশুলাও (Anshula Kapoor)। ভাই-বোন দুজনেই রয়েছেন কোয়ারেন্টাইনে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছোটবেলার একটি ছবি শেয়ার করেছেন অর্জুন কপূর। ছবি শেয়ার করে বোনের উদ্দেশে আবেগঘন বার্তা শেয়ার করেছেন।

এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছেলেবেলাপ ছবি শেয়ার করেছেন অর্জুন কপূর। খুব ছোটবেলার ছবি দিলেন অভিনেতা। ছবি শেয়ার করে অর্জুন কপূর লেখেন, 'এভাবেই দয়ালু থাকো। সারা জীবন অনেক অনেক ভালো থাকো এভাবেই থাকো। সুস্থতা এবং হাসিমুখ নিয়ে মনে রেখো মা আর আমি সবসময় তোমার সঙ্গে আছি।'

আরও পড়ুন - Alia Bhatt Update: বিশেষ ছবি পোস্ট, বছর শেষে রণবীরের সঙ্গে ছুটি কাটাচ্ছেন আলিয়া

অর্জুন কপূরের এমন আবেগঘন বার্তায় বোন অংশুলা উত্তরে লিখেছেন, 'এই সপ্তাহে সত্যিই আমরা যেন পিছনে ফিরে গিয়েছি। করোনার সৌজন্যে। অনেক ভালোবাসা।' ভাইবোনের এমন কথপোকথনে মুগ্ধ নেট দুনিয়া। সাধারণ নেট নাগরিক থেকে বলিউডের অন্যান্য তারকারাও লাইক কমেন্টে ভালোবাসা জানিয়েছেন।

বোন অংশুলার সঙ্গে অর্জুন কপূরের মিষ্টি সম্পর্কের কথা অজানা নয় নেট নাগরিকদের। প্রায়ই তাঁরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবি শেয়ার করেন। প্রসঙ্গত, প্রযোজক বনি কপূরের প্রথম স্ত্রী মোনা কপূরের সন্তান অর্জুন কপূর এবং অংশুলা। শেষবার বড় পর্দায় অর্জুন কপূরকে দেখা যায় 'ফোন ভূত' ছবিতে। খুব শীঘ্রই তাঁকে দেখা যাবে 'এক ভিলেন রিটার্নস' ছবিতে। 

প্রসঙ্গত, মাত্র কয়েকদিন আগেই অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে মলদ্বীপ ঘুরে এলেন অর্জুন কপূর। মলদ্বীপ ভ্রমণের বিভিন্ন ছবি এবং ভিডিও শেয়ার করে নেন সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে।

Katrina on 83 Film: 'এইট্টি থ্রি' দেখেই রণবীর-দীপিকাকে নিয়ে বিস্ফোরক ক্যাটরিনা!

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget