এক্সপ্লোর

Katrina on 83 Film: 'এইট্টি থ্রি' দেখেই রণবীর-দীপিকাকে নিয়ে বিস্ফোরক ক্যাটরিনা!

দীপিকার সঙ্গে ক্যাটরিনার ঠান্ডা যুদ্ধের কথা অজানা নয় কারও। বলিউডের আনাচে কানাচে কান পাতলেই দুই অভিনেত্রীর মধ্যে চলা ঠান্ডা যুদ্ধের কথা শোনা যায়। এবার 'এইট্টি থ্রি' দেখে ক্যাটরিনা যা প্রতিক্রিয়া দিলেন

মুম্বই: বহু প্রতীক্ষিত ছবি ''এইট্টি থ্রি'' (83) মুক্তি পাওয়ার কথা ছিল গত বছর। কিন্তু করোনা পরিস্থিতি চলার কারণে বন্ধ ছিল সিনেমাহল। ফলে পিছিয়ে যায় মুক্তি। অবশেষে চলচি বছর ২৪ ডিসেম্বর মুক্তি পায় কবীর খানের পরিচালিত 'এইট্টি থ্রি'। ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিংহ (Ranveer Singh)। তাঁকে দেখা গিয়েছে প্রাক্তন ভারত অধিনায়ক কপিল দেবের (Kapil Dev) চরিত্রে। আবার কপিল দেবের স্ত্রী রোমি ভাটিয়ার চরিত্রে অভিনয় করেছেন দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। মুক্তি পাওয়ার পর থেকে বক্স অফিস কালেকশন শুরুর দিকে ভালো হলেও, পরের দিকে কমতে শুরু করেছে। যার কারণ হিসেবে ফের করোনা পরিস্থিতির বাড়বাড়ন্তকে মনে করা হচ্ছে। 

'এইট্টি থ্রি' মুক্তি পাওয়ার পর থেকে প্রশংসায় ভাসছেন রণবীর সিংহ। ইন্ডাস্ট্রির লোকেদের বাইরে খেলার জগতের ব্যক্তিত্বরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন অভিনেতাকে। এবার 'এইট্টি থ্রি' দেখে প্রতিক্রিয়া দিলেন ক্যাটরিনা কাইফ (Katrina Kaif)। সদ্য কিছুদিন আগেই 'সর্দার উধম' তারকা ভিকি কৌশলকে (Vicky Kaushal) বিয়ে করেছেন তিনি। 'এইট্টি থ্রি' মুক্তি পেতেই তা দেখে ফেললেন। আর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে প্রতিক্রিয়াও জানালেন। যা নজর কেড়েছে নেট নাগরিকদের।

দীপিকা পাড়ুকোনের সঙ্গে ক্যাটরিনা কাইফের ঠান্ডা যুদ্ধের কথা অজানা নয় কারও। বলিউডের আনাচে কানাচে কান পাতলেই দুই অভিনেত্রীর মধ্যে চলা ঠান্ডা যুদ্ধের কথা শোনা যায়। এবার 'এইট্টি থ্রি' দেখে ক্যাটরিনা যা প্রতিক্রিয়া দিলেন, তাতে চোখ কপালে উঠেছে নেট নাগরিকদের। এদিন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দুটি ছবি শেয়ার করেছেন ক্যাটরিনা। দুটি ছবিই 'এইট্টি থ্রি'র পোস্টার। সঙ্গে ছবি দেখে তাঁর কেমন লাগল, তার প্রতিক্রিয়া দিয়েছেন। ক্যাটরিনা লিখেছেন, 'ভালোবাসা, ভালোবাসা আর ভালোবাসা এই ছবিটার জন্য। গোটা টিম কী অসাধারণ কাজ করেছে। অসাধারণ অনুভূতি হচ্ছে। সাজিদ নাদিয়াদওয়ালা, রিলায়েন্স ইন্টারটেনমেন্ট, দীপিকা পাড়ুকোন, কবীর খান, তোমরা প্রত্যেকে সেরা পারফর্ম করেছো। এককথায় অনবদ্য। অন্য মাত্রার ছবি এটা।'

আরও পড়ুন - Anushka Sharma Upcoming Film: বিগ বাজেট ছবি দিয়ে কামব্যাক, ওটিটিতেও আত্মপ্রকাশ অনুষ্কার

গোটা 'এইট্টি থ্রি' টিমকে অভিনন্দন জানানোর সঙ্গে ক্যাটরিনা কাইফ ভুলে যাননি রণবীর সিংহের প্রশংসা করতে। 'টাইগার থ্রি' অভিনেত্রী রণবীর সিংহের উদ্দেশে লেখেন, 'প্রতিটা পদক্ষেপে তুমি অসাধারণ। অসাধারণ। আর অসাধারণ।' ক্যাটরিনা কাইফের কাছ থেকে এমন প্রশংসা পেয়ে অভিভূত রণবীর পাল্টা উত্তরে লেখেন, 'ধন্যবাদ প্রিয় ক্যাট।'

প্রসঙ্গত, রণবীর সিংহ এবং ক্যাটরিনা কাইফ প্রথমবার একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন রোহিত শেট্টির 'সূর্যবংশী' ছবিতে। যদিও এই ছবিতে মুখ্য চরিত্রে ছিলেন অক্ষয় কুমার। রণবীর সিংহকে দেখা যায় একটি ক্যামিও চরিত্রে।

সেরা শিরোনাম

Priyanka Chopra: দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
দীপাবলিতে আমিষ খাবার? ছবি শেয়ার করতেই নেটদুনিয়ায় নিন্দার মুখে প্রিয়ঙ্কা চোপড়া
Big Boss Bangla: বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
বিগ বসের ঘরের সব 'স্মৃতি' মুছে ফেললেন রাজবীর, ঘটনা দেখে কী বলছেন সায়ক?
Tollywood News: নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
নতুন রহস্য সমাধানে রজতাভ দত্ত, এবার তাঁর মুখোমুখি পায়েল সরকার?
Ranojoy Bishnu: পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?
পরীক্ষায় ধরা পড়ল ডেঙ্গি, এখন কেমন আছেন রণজয় বিষ্ণু? কবে ছাড়া পাবেন হাসপাতাল থেকে?

ভিডিও

Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী
Weather Update: আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা
Abhishek Banerjee: কালীঘাটে ধুন্ধুমারকাণ্ডে ধৃত ৩ জনকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ
Tala Tank News: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget