এক্সপ্লোর

করোনা টেস্টের ফল নেগেটিভ, ‘স্বস্তি’তে অর্জুন রামপাল, ফের পরীক্ষা চারদিন পর

বৃহস্পতিবারই অর্জুন জানান, করোনাভাইরাস পজিটিভ হওয়া মানব, আনন্দের খুব নিকট সংস্পর্শে আসায় তিনিও টেস্ট করিয়েছেন।

মুম্বই: যাঁদের সঙ্গে কাজের সূত্রে ওঠাবসা, তাঁদেরই কেউ কোভিড-১৯ পজিটিভ জানতে পারলে আপনিও তো আতঙ্ক, উত্কণ্ঠায় থাকবেন, তাই না? অভিনেতা অর্জুন রামপালেরও তেমনই হয়েছিল। তিনি যে ছবির কাজ করছিলেন, সেই ‘নেল পালিশ’-এর দুই কলাকুশলী মানব কউল, আনন্দ তিওয়ারির সম্প্রতি করোনাভাইরাসের উপসর্গ ধরা পড়ে। টেস্টে দুজনেই পজিটিভ হন। আগাম সতর্কতা হিসাবে ছবির শ্যুটিং বন্ধ রাখা হয়। চলতি সপ্তাহের গোড়ায় রামপাল নিজের টেস্ট করিয়ে হোম কোয়ারান্টিনে চলে যান।
আজ তিনি জানালেন, তাঁর পরীক্ষার ফল নেগেটিভ হয়েছে। তিনি স্বস্তি পেলেন। তবে চারদিন বাদে আরেকবার টেস্ট করাতে হবে। নিজের ইনস্টাগ্রামে তিনি লিখেছেন, টেস্টে কোভিড নেগেটভ হয়েছি। আপনাদের ভালবাসা, প্রার্থনার জন্য ধন্যবাদ। চারদিনের মাথায় আবার টেস্ট করাতে হবে। কিন্তু স্বস্তিতে আছি। তরতাজা, নিরাপদ থাকুন। বৃহস্পতিবারই অর্জুন জানান, করোনাভাইরাস পজিটিভ হওয়া মানব, আনন্দের খুব নিকট সংস্পর্শে আসায় তিনিও টেস্ট করিয়েছেন। লেখেন, গতকাল সেটে কোভিড পজিটিভ হন আমারা দুই সহশিল্পী মানব কউল, আনন্দ তেওয়ারি। সঙ্গে সঙ্গে শ্যুটিং বন্ধ রাখা হয়। সেটাই সঠিক পদক্ষেপ ছিল। আমাদের সবার টেস্ট করা হচ্ছে। আবার কাজ শুরু হবে আশা রাখছি। এটা চরম পরীক্ষার সময়, কিন্তু আমাদের সবাইকে সাহস রাখতে হবে। ওদের দ্রুত আরোগ্য প্রার্থনা করছি। আমার নিজের পরীক্ষার ফলের অপেক্ষা করছি।
‘নেল পালিশ’-এ অর্জুনকে দেখা যাবে হাইপ্রোফাইল ডিফেন্স লইয়ারের ভূমিকায়। যার নাম সিড জয়সিংহ। ছবিটি দ্রুত গতিসম্পন্ন কোর্টরুম ড্রামানির্ভর।

সেরা শিরোনাম

Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
Sidharth Malhotra: পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
পরিবারে আসছে নতুন সদস্য, তার মধ্যে সিদ্ধার্থের দুর্ঘটনা! পায়ে গুরুতর চোট
CJP Protest: CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
CJP-র আন্দোলনের সমালোচনা, হুমকি ই-মেল পেলেন বলিউড অভিনেতা
Jhilam Gupta: অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?
অসুস্থতার কারণে বিগ বসের বাড়ি থেকে বেরিয়ে আসতে হল ঝিলামকে, কী হয়েছে তাঁর?

ভিডিও

Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP
Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Abishek Porel: জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
জেল থেকে বেরনোর পর প্রথম মাঠে নেমেই ম্যাচের সেরা, নতুন জীবন শুরু অভিষেকের
Embed widget