এক্সপ্লোর

Arkaja Acharya: দেড় বছর পরে ফিরছেন ছোটপর্দায়, 'ঘর ওয়াপসি' করে কী উপলদ্ধি অর্কজার?

Arkaja Acharya News: কেন ছোটপর্দায় ফিরতে এতটা সময় নিলেন অর্কজা?

কলকাতা: সাত বছর এগিয়ে যাচ্ছে জি বাংলার (Zee Bangla) 'আনন্দী' ধারাবাহিকের গল্প। ধারাবাহিকের গল্প আসছে নতুন কিছু চরিত্র। আর তার মধ্যেই একটা গুরুত্বপূর্ণ চরিত্রের হাত ধরে দেড় বছর পরে ছোটপর্দায় ফিরছেন অভিনেত্রী অর্কযা আচার্য (Arkaja Acharya)। পর্দায় একজন চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে তাঁকে। চিকিৎসক সুপর্ণার ভূমিকায় দেখা যাবে অর্কজাকে। আদিদেব আর আনন্দী মিলে একটি চিকিৎসকদের দল গঠন করেছে। সেই টিমেরই অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য সুপর্ণা ওরফে অর্কজা।

কেন ছোটপর্দায় ফিরতে এতটা সময় নিলেন অর্কজা? এবিপি লাইভ বাংলাকে অভিনেত্রী বলছেন, ' প্রায় দেড় বছর পরে আমি ধারাবাহিকে অভিনয় করছি। এর মধ্যে আমি রাহুল মুখোপাধ্যায়ের একটা সিনেমার চিত্রনাট্য নিয়ে ব্যস্ত ছিলাম। সিনেমাটা আমিই লিখেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত কাজটা হল না। কাজের অফার ছিল। তবে কিছুক্ষেত্রে কাজের কথা পাকা হয়েও সেটা হয়ে ওঠেনি। কিছুক্ষেত্রে আমিই কাজটা ফিরিয়ে দিয়েছিলাম। সব মিলিয়ে আমি বোধহয় ডঃ সুপর্ণার মতো একটা চরিত্রের জন্যই অপেক্ষা করছিলাম। সেটা পেয়েছি, তার জন্য আমি নীলাঞ্জনাদি আর জি-এর কাছে কৃতজ্ঞ। এইরকম একটা চরিত্র আমায় দিয়েছে। আমার খুব ভাল লাগছে কাজটা করতে।'

অর্কজার চরিত্রটা ঠিক কেমন? অভিনেত্রী বলছেন, 'এটা একজন একা মায়ের চরিত্র। খুব দক্ষ, ইমার্জেন্সি হেড আর নারীবাদী। নিজের হাতে কেরিয়ার সামলাচ্ছে, নিজের সন্তানকে মানুষ করছে। সব মিলিয়ে একটা কঠিন চরিত্র। চেষ্টা করছি সেই চরিত্রটাকে ভালভাবে ফুটিয়ে তুলতে, যাতে সবার ভাল লাগে।' আদিদেব তৈরি করেছে একটি সুপার সিক্সের টিম। সেই টিমের প্রত্যেকেই ভীষণ দক্ষ চিকিৎসক। তাঁরা বিভিন্ন জায়গায় যান এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি করার কাজ করেন। এই টিম নিয়ে মাঝে মাঝে অ্যাডভেঞ্চারেও বেরিয়ে পড়েন আদিদেব। এই টিমের মধ্যেই একজন চিকিৎসক হিসেবে দেখা যাবে অর্কজাকে। 

এর আগে একাধিক ধারাবাহিকে কাজ করেছেন অর্কজা। 'ওগো নিরুপমা' ধারাবাহিকের মুখ্যভূমিকায় অভিনয় করেছিলেন অর্কজা। এই ধারাবাহিক খ্যাতি এনে দিয়েছিল তাঁকে। আর এবার ছোটপর্দায় ফিরে অর্কজা নতুন চরিত্রে কী কী চমক দেন সেটাই এখন দেখার অপেক্ষায় দর্শকেরা। 

 

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zee Bangla Official (@zeebanglaofficial)

 

সেরা শিরোনাম

Salman Khan: অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
অ্যাকশন সিকোয়েন্স করতে গিয়ে সেটেই বডি ডবলের হার্ট অ্যাটাক! বড় সিদ্ধান্ত নিলেন সলমন খান
Kareena Kapoor: পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
পরিবারে আসছে নতুন সদস্য? তৃতীয় সন্তানের মা হতে চলেছেন করিনা কপূর? কী জানা গেল
Arjun Rampal: দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
দীর্ঘ সম্পর্ক, ২ সন্তান... অবশেষে বিয়ে করলেন অর্জুন রামপাল, পাত্রী কে?
Salman Khan: দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?
দিল্লিতে সলমন খানের নামাঙ্কিত জিমে আগুন! কী ঘটেছে?

ভিডিও

Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget