এক্সপ্লোর

Arhsad Warsi: প্রভাসকে 'জোকার' কটাক্ষ, তুমুল ট্রোলড আরশাদ ওয়ারসি- এবার মুখ খুললেন অভিনেতা

Prabhas Trolled as Joker: এক সাক্ষাৎকারে আরশাদ ওয়ারসি জানান, 'সত্যি কথা বলতে এই ঘটনা ঠিক আছে। প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। এটি একটি গণতান্ত্রিক দেশ। এখানে প্রত্যেকেরই নিজস্ব মতামত আছে।

কলকাতা: 'কল্কি ২৮৯৮ এডি' ছবিতে প্রভাসের অভিনয় নিয়ে কটাক্ষ করেছিলেন অভিনেতা আরশাদ ওয়ারসি। তিনি সেই সময় বলেছিলেন যে প্রভাসের অভিনয় সম্পূর্ণ 'জোকার'-এর মত লাগছে। আর আরশাদ ওয়ারসির এই কটাক্ষের জেরে তুমুল ট্রোলের (Arshad Warsi) মুখে পড়তে হয়েছিল অভিনেতাকে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে ৫৬ বছর বয়সী অভিনেতা আরশাদ ওয়ারসি এই ট্রোল নিয়ে মুখ খুলেছেন এবং এই ধরনের নেতিবাচক কমেন্টের জন্য প্রাথমিকভাবে আহত হলেও এই মন্তব্য নিয়ে আর কিছু ভাবেন না তিনি। সমস্ত নেতিবাচক মন্তব্যকে এড়িয়েই চলেন তিনি। সংবাদসংস্থার সঙ্গে কথোপকথন (Bollywood News) চলাকালীন তিনি প্রথমবার জানান যে খ্যাতির খারাপ দিকটাও তিনি অভিজ্ঞতায় বুঝেছেন। তিনি এও জানান যে তারকা হওয়ার অন্যতম শর্তই হল নেতিবাচক মন্তব্য, সমালোচনাকে সঙ্গে নিয়ে চলা।

এক সংবাদসংস্থার সঙ্গে সাক্ষাৎকারে আরশাদ ওয়ারসি জানান, 'সত্যি কথা বলতে এই ঘটনা ঠিক আছে। প্রত্যেকের নিজস্ব দৃষ্টিভঙ্গি রয়েছে। এটি একটি গণতান্ত্রিক দেশ। এখানে প্রত্যেক মানুষেরই নিজস্ব মতামত আছে। আপনি যদি একজন ইতিবাচক ব্যক্তি হন, তাহলে এই ধরনের বাজে মন্তব্য বা নেতিবাচক মন্তব্য আপনাকে অল্প হলেও আহত করবে। কিন্তু আমরা এমন এক জগতে বাস করি যেখানে আপনার দিকে তাক করে পাথর ছোঁড়া হবেই, তাই এগুলি আমার সয়ে গিয়েছে। আমাকে আর নতুন করে কিছু ভাবায় না।'

এই বিতর্ক শুরু হওয়ার পর তিনি কি নিজের ইনস্টাগ্রামে কমেন্টসের বিকল্প বন্ধ করে রেখেছিলেন ? এই প্রশ্ন করায় উত্তরে আরশাদ বলেন যে তিনি এই কাজ কীভাবে করতে হয় তাই জানেন না। ফলে এটা নিয়ে ভাবার অবকাশও তাঁর ছিল না। অভিনেতা কি এখন আগের থেকে অনেক বেশি সতর্ক জনসমক্ষে কিছু বলার ব্যাপারে ? এর উত্তরে খানিক মজার ছলেই অভিনেতা বলেন, 'অবশ্যই। এখন থেকে আমি যে ছবিই দেখব তাই ভাল ছবি। আর যে যে অভিনেতারা আমারে দুনিয়ায় কাজ করছেন তারা প্রত্যেকেই ভাল অভিনেতা। বাকি জীবনটা প্রতিটি অভিনেতাকে ভালবেসেই কাটিয়ে দেব।' তিনি এও জানান যে অনেক সময়েই মানুষজন নিজের পরিকল্পনামাফিক বিতর্ক তৈরি করেন কনটেন্ট তৈরি করার জন্য, কিন্তু কেউ তাদের আউটকাম বা বিতর্ক আগে থেকে এভাবে পরিকল্পনা করে রাখতে পারে না। ফলে সেই বিতর্কও কোনো ছবির প্রচারমূলক ছিল না।

আরও পড়ুন: Drashti Dhami: অপেক্ষার অবসান..মা হলেন দৃষ্টি ধামী, কোলে এল কন্যাসন্তান

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন নিয়ে গান বাঁধলেন রূপম ইসলাম
Delhi Student Protest: লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
লোপামুদ্রার নতুন গানে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! মুক্তি পেল, 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
Student Protest Viral Woman: একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?
একাই, এক হাতে থামালেন পুলিশ ভ্যান! মুম্বইয়ের রাস্তায় ছাত্র আন্দোলনের 'ভাইরাল' ছবির তরুণী আসলে কে?

ভিডিও

Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি
Sudip Banerjee: কাল দুপুর ২ টোর সময় ভূপেন্দ্র যাদবের বাড়িতে বৈঠক আছে: সুদীপ বন্দ্যোপাধ্যায়
Tapas Roy: সাতবার পশ্চিমবঙ্গে গত সরকার থাকাকালীন প্রশ্নপত্র ফাঁস হয়েছে: তাপস রায় | ABP Ananda Live
BJP News: প্রশ্নপত্র ফাঁসকারী মাফিয়া চক্রকে নির্মূল করার ক্ষেত্রে এক চূড়ান্ত পদক্ষেপ:মুখ্যমন্ত্রী
Kalyan Banerjee: 'BJP-র সঙ্গে সংসদে ২০ জন গদ্দার'। স্লোগান কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget