এক্সপ্লোর

Aryan Khan Case: আরিয়ান খান মাদক কাণ্ডে চার্জশিট পেশ করতে অতিরিক্ত সময় চাইল এনসিবি

২০২১ সালের অক্টোবরে মুম্বই মাদক মামলার ঘটনাটি ঘটে। কর্ডেলিয়া নামক প্রমোদতরী থেকে উদ্ধার হয় নিষিদ্ধ মাদক। যে কাণ্ডের সঙ্গে নাম জড়ায় আরিয়ান খানেরও। দীর্ঘ এক মাস নানা আইনি জটিলতার পর জামিন পান আরিয়ান।

মুম্বই: গত বছর শেষের দিকে মাদক কাণ্ডের সঙ্গে নাম জড়ায় বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের (Aryan Khan)। বিলাসবহুল প্রমোদতরীর রেভ পার্টি থেকে তাঁকে আটক করে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। পরবর্তীতে তাঁকে গ্রেফতারও করা হয়। দীর্ঘ এক মাস নানা আইনি জটিলতার পর জামিন পান আরিয়ান খান। আজ নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (NCB) স্পেশাল ইনভেস্টিগেশন টিম (SIT) জানিয়েছে যে, এই মামলার চার্জশিট গঠন করতে তাদের আরও ৯০ দিন সময় লাগবে।

২০২১ সালের অক্টোবরে মুম্বই মাদক মামলার ঘটনাটি ঘটে। কর্ডেলিয়া নামক প্রমোদতরী থেকে উদ্ধার হয় নিষিদ্ধ মাদক। যে কাণ্ডের সঙ্গে নাম জড়ায় আরিয়ান খানেরও। জানা গিয়েছে এফআইআর দায়ের হওয়ার ১৮০ দিনের মধ্যে চার্জশিট গঠন করার কথা ছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর। যে সময়সীমা শেষ হচ্ছে আগামী ২ এপ্রিল। সময়সীমা শেষ হওয়ার আগেই আরও অতিরিক্ত ৯০ দিন সময় চেয়ে নিল এনসিবির বিশেষ তদন্তকারী দল। চার্জশিট পেশের সময়সীমা শেষ হওয়ার আগেই মুম্বই সেশন কোর্টের কাছে এই আবেদন জানাল এনসিবি।

আরও পড়ুন - Akshaye Khanna Birthday: কেন এখনও পর্যন্ত বিয়ে করেননি অক্ষয় খন্না?

নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর বিশেষ তদন্তকারী দলের পক্ষ থেকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে জানান হয়েছে যে, এই ঘটনার সঙ্গে অনেক কিছু জড়িয়ে রয়েছে। অনেক সাক্ষী রয়েছে। অনেকে জামিন পেয়েছেন। সমস্ত ঘটনা সঠিকভাবে তদন্ত করে দেখতে তাদের আরও কিছুটা সময় লাগবে। প্রসঙ্গত, এর আগে এনসিবির পক্ষ থেকে জানানো হয় যে, তারা এই ঘটনার বেশ কিছু সাক্ষীকে জিজ্ঞাসাবাদ করবে।

কিছুদিন আগেই বিভিন্ন মাধ্যমে একটি তথ্য প্রকাশ হয়। যেখানে বলা হয়, মুম্বই মাদক মামলার এই ঘটনার সঙ্গে আরিয়ান খানের জড়িত থাকার কোনও প্রমাণ পাওয়া যায়নি। পরবর্তীকালে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয় যে, এই তথ্য একেবারেই সঠিক নয়।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Update: সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
সিনেমা দেখতে গিয়ে হঠাৎ মোবাইলে নোটিফিকেশন, অভিনেত্রীর অ্যাকাউন্ট থেকে গায়েব লাখ লাখ টাকা!
Tulu Mondal: বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
বাজেট দেড়শো কোটি, ৭ দিনের উৎসব, হাজির বলি-টলি তারকারাও! টুলু মণ্ডলের মেয়ের রাজকীয় বিয়ে দেখে চোখ কপালে নেটপাড়ার
Tollywood News: 'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
'ঘরের কোণ থেকে মনের কোণে...', ধারাবাহিকের হাত ধরেই খুঁজে পেলেন জীবনসঙ্গী! কী লিখলেন নায়ক?
Tollywood News: ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?
ঋত্বিক-পরমব্রতর টানাপোড়েন, রাজনৈতিক সমীকরণ.. সৃজিত মুখোপাধ্যায়ের ছবিতে আর কী কী চমক?

ভিডিও

Kolkata News: ''ব্যালেন্স তা দেখে আমি চমকে গেছি'', বিধবার অ্যাকাউন্টে হঠাৎ ৪৭ কোটি !
Tulu Mondal Birbhum: জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারি টুলু মণ্ডলের বিরুদ্ধে | ABP Ananda
SSC News । চাকরিহারা শিক্ষকদের চাকরির মেয়াদ এবং নতুন নিয়োগ প্রক্রিয়া নিয়ে বড় বিজ্ঞপ্তি
TMC news | তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যানকে ডিম
RG Kar Update | আশা করি খুব দ্রুত বিচার পাব, লড়াইটা আমরা করবই, আর জি কর প্রসঙ্গে বললেন অভয়ার বাবা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Modi Temple in Bihar: দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
দেবতারূপে পূজিত হবেন নরেন্দ্র মোদি, মন্দির তৈরি হতে চলেছে বিহারে, প্রস্তাবে অনুমোদন দিল বোর্ড
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Embed widget