এক্সপ্লোর

Akshaye Khanna Birthday: কেন এখনও পর্যন্ত বিয়ে করেননি অক্ষয় খন্না?

কেন তিনি (Akshaye Khanna) বিয়ে করেননি এখনও পর্যন্ত? আজ জন্মদিনের অক্ষয় খন্নার বেশ কিছু পুরনো সাক্ষাৎকার প্রকাশ্যে এসেছে। যেখানে বিয়ের প্রসঙ্গে খোলাখুলি মতামত দিতে দেখা গিয়েছে তাঁকে।

মুম্বই: আজ জন্মদিন বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় খন্নার (Akshaye Khanna)। সকাল থেকে নেট মাধ্যমে অনুরাগীদের শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন তারকাকে। সিরিয়াস চরিত্র থেকে কমেডি, নানা সময় নানা ধরনের ছবিতে অভিনয় করে দর্শকের প্রশংসা পেয়েছেন অভিনেতা। কিন্তু কেন তিনি বিয়ে করেননি এখনও পর্যন্ত? আজ জন্মদিনে অক্ষয় খন্না (Happy Birthday Akshaye Khanna) বেশ কিছু পুরনো সাক্ষাৎকার প্রকাশ্যে এসেছে। যেখানে বিয়ের প্রসঙ্গে খোলাখুলি মতামত দিতে দেখা গিয়েছে তাঁকে।

বিয়ে প্রসঙ্গে এক সাক্ষাৎকারে অক্ষয় কুমার জানান যে, তিনি নিজের জীবনে কারও হস্তক্ষেপ পছন্দ করেন না। পাশাপাশি তিনি এমনও জানান যে, তিনি 'ম্যারেজ মেটিরিয়াল' নন। এক সাক্ষাৎকারে অক্ষয় খন্না বলেন, 'বিয়ে সম্পর্কে আমার ধারণা এখনও এমনটাই। আর তাই এখনও আমি বিয়ে করিনি। আমি আমার জীবন নিজের মতো করে কাটাতে চাই। আমি কিছুদিনের জন্য কোনও সম্পর্কে থাকতে পারি। কিন্তু দীর্ঘদিন ধরে বা সারাজীবনের জন্য কোনও সম্পর্ককে টিকিয়ে রাখার ক্ষমতা জানি না আমার মধ্যে আছে কিনা। সারা বিশ্বের বহু মানুষই হয়তো ভাববেন আমি খুব অবাস্তব কথা বলছি। বা তাঁদের কাছে এটা খুব সহজ কাজ হলেও আমার পক্ষে নয়। আমি এমন ধারণায় বিশ্বাস করি, যেখানে আমার কাছে স্বাধীনতা থাকবে যে আমি একটা সম্পর্ক থেকে অন্য একটা সম্পর্কে যেতে পারব।'

আরও পড়ুন - Happy Birthday Akshay Khanna: 'দিল চাহতা হ্যায়' থেকে 'হামরাজ', এক নজরে অক্ষয় খন্নার সেরা ছবির তালিকা

প্রসঙ্গত, বিভিন্ন সূত্রে জানা যায়, বলিউডের এক নামকরা অভিনেত্রীর সঙ্গে বিয়ের কথাও হয়েছিল অক্ষয় খন্নার। শোনা যায়, রণধীর কপূর তাঁর বড় মেয়ে করিশ্মা কপূরের সঙ্গে অক্ষয় খন্নার বিয়ে ঠিক পর্যন্ত করে ফেলেছিলেন। তিনি তাঁর ইচ্ছের কথা বিনোদ খন্নাকে জানিয়েওছিলেন। কিন্তু পরবর্তীকালে তাঁর সেই ইচ্ছে পূরণ হয়নি। এমনকি করিশ্মা কপূরের মা চাইতেন না যে অভিনেত্রী অভিনয়কে কেরিয়ার হিসেবে বেছে নিন। বরং তাঁর মত ছিল, করিশ্মা কপূর দ্রুত সংসার জীবন শুরু করুন। 

অক্ষয় খন্নাকে শেষবার পর্দায় দেখা গিয়েছে 'হাঙ্গামা টু' ছবিতে। এই ছবিতে তিনি একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেন। ছবিটি মুক্তি পায় ওটিটি প্ল্যাটফর্মে। শীঘ্রই অক্ষয় খন্নাকে দেখা যেতে চলেছে বেশ কিছু ছবিতে।

সেরা শিরোনাম

Tollywood Update: টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
টলিপাড়ায় সুখবর, মা হতে চলেছেন জনপ্রিয় পরিচালকের অভিনেত্রী স্ত্রী!
Aamir Khan: একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
একা থাকতে পারতেন না, রোজ মদ্যপান করে অসুস্থ হয়ে পড়তেন! বিচ্ছেদ ভেঙেচুরে দিয়েছিল আমির খানকে
Hrithik Roshan: হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
হৃতিকের থেকে সত্যিই ৪০০ কোটি টাকা খোরপোশ নিয়েছিলেন সুজান খান? প্রকাশ্যে সত্যিটা
Rituparna Sengupta: গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা
গাউনে অস্বস্তি, পোজ দিতে গিয়েও সমস্যায় পড়লেন? সোশ্যাল মিডিয়ায় চূড়ান্ত ট্রোলড ঋতুপর্ণা

ভিডিও

Chandrima Bhattacharya | মমতার হাত ছেড়ে ঋতব্রত তৃণমূল-এ চন্দ্রিমা ভট্টাচার্যও? | ABP Ananda LIVE
Suvendu Adhikari | মুখ্য়মন্ত্রীর জনতার দরবারে নিহত বরুণ বিশ্বাসের পরিবার | ABP Ananda LIVE
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে এবার স্বত:প্রণোদিত তদন্ত শুরু রাজ্যের স্বাস্থ্য দফতরের | ABP Ananda LIVE
Humayun Kabir | রেজিনগর থানার ভেতর ড্রোন উড়িয়ে নজরদারি পুলিশের | ABP Ananda LIVE
Debraj Chakraborty | দেবরাজ চক্রবর্তীর ব্যাঙ্ক অ্য়াকাউন্টে চাঞ্চল্যকর তথ্য | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget