এক্সপ্লোর

Aryan Khan Drug Case: জামিন পেলেন আরিয়ান খান, কী প্রতিক্রিয়া সমীর ওয়াংখেড়ের?

খবরের শিরোনামে এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েও। তাঁকে নিয়েও জলঘোলা নেহাত কম হয়নি। তাঁর নেতৃত্বেই ক্রুজে অভিযান চালায় এনসিবি। আরিয়ান খানের জামিন মঞ্জুর হওয়ায় কী বললেন সমীর ওয়াংখেড়ে?

মুম্বই: ২৫ দিন পর মুক্তি। গত ২ অক্টোবর মুম্বই থেকে গোয়াগামী প্রমোদতরীতে অভিযান চালায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। ৩ অক্টোবর মাদককাণ্ডে গ্রেফতার করা হয় শাহরুখ পুত্র আরিয়ান খান সহ ৮ জনকে। এরপর সেই জল গড়িয়েছে বহুদূর। একাধিকবার বম্বে হাইকোর্টে খারিজ হয়েছে আরিয়ান খানের জামিনের আবেদন। কখনও পিছিয়ে দেওয়া হয়েছে আবেদনের শুনানিও। তবে আজ বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট আরিয়ান খান, মুনমুন ধামেচা ও আরবাজ মার্চেন্টের জামিন মঞ্জুর করেছে। আর্থার রোড জেলে ২১ দিন কাটানোর পর জামিন মিলল। যদিও আজই জেল থেকে ছাড়া পাচ্ছেন না বলেই খবর।

মাদককাণ্ডে খবরের শিরোনামে উঠে আসেন এনসিবির জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েও। তাঁকে নিয়েও জলঘোলা নেহাত কম হয়নি। তাঁর নেতৃত্বেই ক্রুজে অভিযান চালায় এনসিবি। আরিয়ান খানের জামিন মঞ্জুর হওয়ায় কী বললেন সমীর ওয়াংখেড়ে? সাংবাদিকরা তাঁর প্রতিক্রিয়া জানতে চাইলেও মুখ খোলেননি সমীর। কোনও মন্তব্য না করে চলে যান সমীর ওয়াংখেড়ে।

অন্যদিকে আদালত সূত্রে খবর, আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা তিন জনেরই জামিন মঞ্জুর করা হয়েছে। গত ৩ অক্টোবর ক্রুজ মাদককাণ্ডে তাঁদের গ্রেফতার করে এনসিবি। ২৫ দিন পর জামিন পেলেন শাহরুখ-পুত্র। গত ২১ দিন ধরে মুম্বইয়ের আর্থার রোড জেলে বন্দি রয়েছেন আরিয়ান। তবে আদালতের নির্দেশনামা না পৌঁছনো পর্যন্ত জেলমুক্তির সম্ভাবনা কম। আগামীকাল বা পরশু জেল থেকে ছাড়া পেতে পারেন শাহরুখ-পুত্র। 'আমার দিদির ওপর পূর্ণ আস্থা ছিল। যা সঠিক তাইই হয়েছে,' সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন মুনমুন ধামেচার ভাই। 

এছাড়া নজরে এখন NCB-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। তাঁর বিরুদ্ধে উঠেছে ঘুষ চাওয়ার অভিযোগ। নিরাপত্তা চেয়ে তিনি বম্বে হাইকোর্টের দ্বারস্থও হয়েছেন। তাঁর আশঙ্কা তাঁকে গ্রেফতার করতে পারে মুম্বই পুলিশ। অন্যদিকে বম্বে হাইকোর্টকে মুম্বই সরকারের আইনজীবী জানিয়েছেন যে, দুর্নীতি রোধ আইনে পদক্ষেপ নিতে হলে ৭২ ঘণ্টা আগে নোটিস পাঠানো হয়। গ্রেফতার করতে হলে, সমীর ওয়াংখেড়েকে ৭২ ঘণ্টা আগে সেই নোটিস পাঠানো হবে। ফলে বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট সমীর ওয়াংখেড়ের অন্তর্বর্তী সুরক্ষা চেয়ে আবেদন খারিজ করে দিয়েছে।

সেরা শিরোনাম

Ajay Devgan: অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
অজয় দেবগনের জুহুর বাংলোয় বুলডোজার! বেআইনি নির্মাণের অভিযোগে ভাঙা হল বাড়ির একাংশ
Anirudh-Kavya Maran Marriage: জল্পনায় সিলমোহর, বাগদান সারছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী
জল্পনায় সিলমোহর, বাগদান সারছেন অনিরুদ্ধ-কাব্য মারান, দিনক্ষণ জানালেন তেলঙ্গনার মুখ্যমন্ত্রী
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Imran Khan: আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা
আমির খানের ভাগ্নে ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ, এবার বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেতা

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget