এক্সপ্লোর

Aryan Khan: মাদক কাণ্ডের পর এবার এই কাজ করতে দেখা গেল আরিয়ান খানকে

Watch: সদ্য দিন কয়েক আগেই আদালতে জমা রাখা পাসপোর্টটিও ফেরত পেয়েছেন তিনি। আর ফের একবার ক্যামেরাবন্দি হলেন শাহরুখ পুত্র।

মুম্বই: গত বছর মাদক কাণ্ডে নাম জড়িয়েছিল শাহরুখ খানের (Shah Rukh Khan) ছেলে আরিয়ান খানের (Aryan Khan)। প্রমোদতরী কর্ডেলিয়া থেকে তাঁকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB) গ্রেফতার করে তাঁকে। যদিও চলতি বছর মাদক মামলায় ক্লিন চিট পান আরিয়ান। সদ্য দিন কয়েক আগেই আদালতে জমা রাখা পাসপোর্টটিও ফেরত পেয়েছেন তিনি। আর ফের একবার ক্যামেরাবন্দি হলেন শাহরুখ পুত্র।

ক্যামেরাবন্দি আরিয়ান খান, ভিডিও ভাইরাল-

সম্প্রতি নেট দুনিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, কোনও একটি নাইট ক্লাবে পার্টিতে মেতে রয়েছেন আরিয়ান খান। বন্ধুদের সঙ্গে পার্টিতে আরিয়ান খানকে মাস্ক পরা অবস্থাতে দেখা যায়। তবে, তিনি ড্রিঙ্ক নেওয়ার সময় মাস্ক খোলেন। 

প্রসঙ্গত, চলতি বছরই মাদক কাণ্ডে ক্লিন চিট পেয়েছেন আরিয়ান খান। গত বছর জামিনের সময় তাঁর পাসপোর্টটি জমা ছিল আদালতে। পাশাপাশি, তাঁকে প্রতি সপ্তাহে এনসিবি অফিসে হাজিরারও শর্ত দেওয়া হয়। মাদক মামলায় ক্লিন চিট পাওয়ার পরই পাসপোর্টটি ফেরত পাওয়ার আর্জি জানান শাহরুখ পুত্র। গত ১৩ জুলাই তাঁর পাসপোর্টটি ফেরত দেওয়ার আবেদন মঞ্জুর করে মুম্বইয়ের আদালত। আরিয়ান খান পাসপোর্ট ফেরত পাওয়ার পরই তাঁর আইনজীবী সন্দীপ কপূর জানান যে, আরিয়ান খান মামলা এবার বন্ধ হল। 

আরও পড়ুন - Ranbir Kapoor: রণবীর-আলিয়ার সংসারে কি যমজ সন্তান আসছে? সত্যিটা জানিয়ে দিলেন অভিনেতা

অন্যদিকে, বিভিন্ন সূত্রে অনুযায়ী জানা গিয়েছে, শাহরুখ খানের আগামী ছবি 'পাঠান'-এ ক্যামেরার পিছনে কাজ করছেন আরিয়ান। অ্যাকশন দৃশ্যগুলির কোরিওগ্রাফি করছেন তিনি, শোনা যাচ্ছে এমনটাই। শুধু তাই নয়, ওটিটির একটি শো-এর জন্য তিনি স্ক্রিপ্ট লিখছেন, বিভিন্ন সূত্রে খবর এমনটাই। ক্যামেরার সামনে এখনও সরাসরি কাজ শুরু না করলেও, ক্যামেরার পিছনে যে তিনি হাত পাকাচ্ছেন, তা বোঝাই যাচ্ছে। শাহরুখ খানের 'পাঠান' ছবিটি মুক্তি পাওয়ার কথা আগামী বছর। দীর্ঘ ৪ বছর পর পর্দায় ফিরতে চলেছেন তিনি। বেশ কয়েকটি ছবি মুক্তি পাবে তাঁর সামনেই।

সেরা শিরোনাম

Prosenjit-Riddhi: বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
বাবা-ছেলের সম্পর্কে প্রসেনজিৎ-ঋদ্ধি, মুক্তি পেল 'ডাক্তারকাকু'-র চরিত্রদের প্রথম লুক
Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Sohini-Shovan: বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
বিয়ের গয়না, লাল শাড়িতে সেজে সাধভক্ষণ করলেন হবু মা সোহিনী, আগলে পাশে রইলেন শোভন
Dev-Subhasree: লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া
লাদাখের রাস্তায় 'মালা রে' নাচ, 'দেশু7'-এর শ্যুটিং শেষে দেব-শুভশ্রী ছুঁয়ে গেলেন নস্ট্যালজিয়া

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget