এক্সপ্লোর

SRK-Alia: 'আম্মা ভট্ট কপূর', সোশ্যাল মিডিয়ায় আলিয়ার নতুন নাম রাখলেন কিং খান

SRK-Alia Bhatt: শাহরুখ খান ও আলিয়া ভট্টের মিষ্টি সম্পর্কের কথা সকল অনুরাগীদেরই জানা। তাঁদের সাম্প্রতিক একসঙ্গে কাজ 'ডার্লিংস', যেটি আলিয়ার প্রযোজনা সংস্থার প্রথম প্রজেক্টও বটে।

নয়াদিল্লি: ফাঁকা সময় পেলেই ট্যুইটারে (Twitter) হাজির হন বলিউডের বাদশাহ (Bollywood Badshah)। ফ্যানেদের সঙ্গে মেতে ওঠেন আলাপচারিতায়। যার পোশাকি নাম 'আস্ক এসআরকে' (#AskSRK)। আজও তেমনই একদিন। সেখানেই আজ অনুরাগীদের মাঝে শাহরুখ খানকে (Shah Rukh Khan) প্রশ্ন করলেন বলিউড অভিনেত্রী আলিয়া ভট্ট (Alia Bhatt)। সোশ্যাল মিডিয়ায় তাঁদের মিষ্টি কথোপকথন ভাইরাল নিমেষে।

ট্যুইটারে শাহরুখ-আলিয়া কথোপকথন

বুধবার অনুরাগীদের সঙ্গে ট্যুইটারে কথাবার্তা চালাচ্ছিলেন কিং খান। সেখানে 'আস্ক এসআরকে' ট্যাগে ট্যুইট করেন আলিয়া ভট্ট। আসলে ওই প্রশ্নোত্তর পর্বে এক অনুরাগী জিজ্ঞেস করেন 'আলিয়া আপনাকে কেন এসআর বলে ডাকেন?' তাঁর উত্তরে আলিয়া যা বললেন তা তো ভাইরাল হলই, উল্টে কিং খানের থেকেও নয়া নাম পেলেন সদ্য মা হওয়া অভিনেত্রী।

ফ্যানের ট্যুইটের উত্তের অভিনেতা লেখেন, 'মানে হতে পারে স্যুইট (মিষ্টি) ও রোম্যান্টিক বা হয়তো সিনিয়র ও রেসপেক্টেড (সম্মানীয়) বা হয়তো শুধুই শাহরুখ।' এর উত্তরে আলিয়া ট্যুইটারেই লেখেন এই 'এসআর' নামের মানে কী। তিনি বলেন, 'এর মানে অনেকটা স্যুইট অ্যান্ড রেসপেক্টেড। কিন্তু ২৫ জানুয়ারি থেকে আমি এই নাম বদলে তোমাকে পাঠান বলে ডাকব। আমি কী ক্রিয়েটিভ না?'

 

আলিয়া ভট্টের এই মিষ্টি উত্তর দেখে উচ্ছ্বসিত নেটদুনিয়া। একইসঙ্গে প্রিয় আলিয়ার ট্যুইটেরও জবাব দিলেন তাঁর 'এসআর'। শাহরুখ খান অভিনেত্রীর ট্যুইটের উত্তরে লেখেন, 'একদম। এবং আমি এখন থেকে তোমাকে পুঁচকে আম্মা ভট্ট কপূর বলে ডাকব!'

শাহরুখ খান ও আলিয়া ভট্টের মিষ্টি সম্পর্কের কথা সকল অনুরাগীদেরই জানা। তাঁদের সাম্প্রতিক একসঙ্গে কাজ 'ডার্লিংস', যেটি আলিয়ার প্রযোজনা সংস্থার প্রথম প্রজেক্টও বটে। এবার তাঁদের মিষ্টি কথোপকথন সম্পর্কের গভীরতা আনল প্রকাশ্যে।

আরও পড়ুন: Rishabh Pant Health: ও লড়াকু ছেলে, দ্রুত সুস্থ হয়ে যাবে, পন্থের জন্য প্রার্থনা বাদশার

প্রসঙ্গত, দীর্ঘ বিরতির পর বড়পর্দায় ফিরছেন শাহরুখ, 'পাঠান' ছবির হাত ধরে। কিন্তু তা নিয়ে বিতর্কও ইতিমধ্যেই চরমে। একাধিক জায়গা থেকে এই ছবি বয়কটেরও ডাক উঠেছে। তবে ছবির প্রচারে কোনও খামতি রাখছেন না বলিউডের বাদশাহ। ২৫ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি। ট্যুইটের কথোপকথনে সেই ছবির প্রচারে খানিক হাত লাগালেন খানের প্রিয় 'আম্মা'ও।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget