এক্সপ্লোর

Attack Twitter Review: জন আব্রাহামের 'অ্যাটাক' কেমন লাগল দর্শকদের? জানুন প্রতিক্রিয়া

ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই জন আব্রাহাম অভিনীত 'অ্যাটাক' নিয়ে নেট নাগরিকদের উচ্ছ্বাস নজরে পড়ছিল। সাধারণত, জন আব্রাহাম মানেই দর্শকরা মারকাটারি অ্যাকশন প্রত্যাশা করে থাকেন।

মুম্বই: দীর্ঘ অপেক্ষার পর আজ মুক্তি পেয়েছে 'অ্যাটাক' (Attack)। ছবিটিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম (John Abraham), রকুলপ্রীত সিংহ, জ্যাকলিন ফার্নান্ডেজ। সাই-ফাই অ্যাকশন এই ছবি মুক্তি পেতেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। ইতিমধ্যেই নেট নাগরিকরা সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবিটি দেখার পর প্রতিক্রিয়া জানাতে শুরু করেছেন। জেনে নেওয়া যাক 'অ্যাটাক' দেখার পর কী বলছেন নেটাগরিকরা। ছবিটি তাঁদের ভালো লেগেছে নাকি ততটাও মন জিততে পারল না?

ট্রেলার মুক্তি পাওয়ার পর থেকেই জন আব্রাহাম অভিনীত 'অ্যাটাক' নিয়ে নেট নাগরিকদের উচ্ছ্বাস নজরে পড়ছিল। সাধারণত, জন আব্রাহাম মানেই দর্শকরা মারকাটারি অ্যাকশন প্রত্যাশা করে থাকেন। আর ছবিটি মুক্তি পাওয়ার পর বহু নেটিজেনদের মত, এটি বলিউডের অন্যতম সেরা অ্যাকশনধর্মী সিনেমা।

আরও পড়ুন - RRR Box Office: বক্স অফিস কালেকশনে রেকর্ড গড়ল 'আরআরআর'

এক নেট নাগরিক প্রতিক্রিয়া জানাতে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'জন আব্রাহামের পাওয়ার প্যাকড পারফরম্যান্স দুর্দান্ত লাগল। বলিউডে এখন এই ধরনের ছবি হওয়া খুব প্রয়োজন। 'অ্যাটাক' ছবি গোটাটাই খুব ভালো। রকুলপ্রীত সিংহ তাঁর নিজের চরিত্র যথাযথভাবে ফুটিয়ে তুলেছেন। পর্দায় তাঁকে দেখতেও খুব ভালো লেগেছে। আর একইরকমভাবে প্রশংসনীয় জ্যাকলিন ফার্নান্ডেজ।' আবার কোনও নেট নাগরিক লিখেছেন, 'রকুলপ্রীত সিংহের অসাধারণ পারফরম্যান্সের জন্যই দর্শকের পছন্দ হবে 'অ্যাটাক'। আশা করছি অজয় দেবগনের 'রানওয়ে ৩৪'-এও রকুলপ্রীতকে একইরকম ভাল লাগবে।' বহু নেট নাগরিক একইরকম প্রতিক্রিয়া জানিয়েছেন। তাঁরা লিখেছেন, 'বলিউডের সবথেকে বড় অ্যাকশনধর্মী ছবি 'অ্যাটাক'। যদি আপনি অ্যাকশনধর্মী ছবি দেখতে পছন্দ করেন, তাহলে অবশ্যই এই ছবি দেখা দরকার।'

প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পায় 'অ্যাটাক' ছবির ট্রেলার। এই ছবিতে জন আব্রাহামকে একজন সুপার হিউম্যান সোলজারের ভূমিকায় দেখা গিয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে বলিউডের বেশ কয়েকজন তাবড় অভিনেতাকে। প্রকাশ রাজ, রত্না পাঠক শাহ রয়েছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে। ড. জয়ন্তীলাল গাড়া, জন আব্রাহাম এবং অজয় কপূর প্রোডাকশনসের ছবি 'অ্যাটাক পার্ট ওয়ান' পরিচালনা করছেন পরিচালক লক্ষ্য রাজ আনন্দ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও
মিঠুন চক্রবর্তীর উদ্যোগে টলিউডের জট কাটাতে মিটিং, ঠিক হয়ে গেল নির্বাচনের দিনক্ষণও

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget