এক্সপ্লোর

Salman Rushdie: মঞ্চে উঠে সলমন রুশদির ওপর হামলা, হাদি মাতারকে সাজা শোনাল আদালত

Salman Rushdie: যে ধারায় হাজি মাতারকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, সেই মামলায় সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত কারাদণ্ডের সাজা বরাদ্দ ছিল

কলকাতা: অবশেষে ভারতীয় বংশোদ্ভূত লেখক সলমন রুশদি-র (Salman Rushdie) ওপর হামলার ঘটনায় দোষী সাব্যস্তের সাজা ঘোষণা হল। এই ঘটনায় দোষী সাব্যস্ত করা হয়েছিল ২৭ বছরের হাদি মাতারকে। দীর্ঘদিন মামলা চলার পরে, অবশেষে এই ঘটনায়, সাজা শোনানো হল। হাদি মাতারের ২৫ বছরের জেলের সাজা হল। আমেরিকার নিউ ইয়র্কের একটি আদালতে তাঁর বিচারপ্রক্রিয়া সম্পন্ন হয়েছিল গত ফেব্রুয়ারিতে। সে সময়ই ‘দোষী’ বলে ঘোষণা করা হয়েছিল হাজিকে। শাস্তি ঘোষণা করা হল শুক্রবার।

যে ধারায় হাজি মাতারকে দোষী সাব্যস্ত করা হয়েছিল, সেই মামলায় সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত কারাদণ্ডের সাজা বরাদ্দ ছিল। আমেরিকার একটি অনুষ্ঠান চলাকালীন সলমন রুশদির উপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল নিউ জার্সির বাসিন্দা হাদি মাতার। মঞ্চে উঠে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ মারতে থাকেন সলমন রুশদিকে। ছুরির আঘাতে মঞ্চেই লুটিয়ে পড়েছিলেন বুকারজয়ী ব্রিটিশ লেখক। বেশ কিছু দিন তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল। পরে সুস্থ হয়ে উঠলেও হামলার ফলে একটি চোখে দৃষ্টি হারিয়েছেন ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর লেখক। অকেজো হয়ে গিয়েছে একটি হাতও। বলাই বাহুল্য, এই ক্ষতি গুরুতর।

প্রসঙ্গত, দীর্ঘ দু’বছর কারাবন্দি ছিল এই হাদি মাতার। এরপরে, চলতি বছরের জানুয়ারি মাসে হাদির বিচারপ্রক্রিয়া শুরু হয়েছিল নিউ ইয়র্কের একটি কাউন্টি আদালতে। যেই জায়গায় সলমন রুশদির উপর হামলা হয়েছিল,  সেই জায়গা থেকে এই আদালত খুব বেশি দূরে নয়। মঞ্চে সে দিন রুশদির সাক্ষাৎকার নিচ্ছিলেন হেনরি রিস। তাঁকেও আঘাত করেছিলেন যুবক। সেই ঘটনার জন্যই এই আদালতে হাদি মাতার দোষী প্রমাণিত হয়েছেন।

বিচারপ্রক্রিয়া চলাকালীন এই মামলায় সলমন রুশদি স্বয়ং সাক্ষাৎকার দিয়েছিলেন। নাতিনি আদালতে হামলার সেই দিনের সমস্ত ঘটনা সবিস্তারে জানিয়েছিলেন। রুশদি বর্ণনা অনুযায়ী, অনুষ্ঠান চলাকালীন  আচমকা এক যুবককে তাঁর দিকে পাগলের মতো ছুটে আসতে দেখেন তিনি। ওই যুবকের চোখগুলি ছিল ‘অন্ধকার’ এবং ‘হিংস্র’। প্রথমে রুশদি ভেবেছিলেন,  তাঁকে ঘুষি মারা হয়েছে। পরে বুঝতে পারেন,  তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। মোট ১৫ বার তাঁকে কোপ মারা হয় বলে আদালতকে রুশদি জানান। প্রায় তিন সপ্তাহ বিচারপ্রক্রিয়া চলার পরে হাদিকে দোষী সাব্যস্ত করেছিল আদালত। শাস্তি ঘোষণা হল তারও তিন মাস পরে।

প্রসঙ্গত,  ‘দ্য স্যাটানিক ভার্সেস’ উপন্য়াস লেখার পরে অনেকবার খুনের হুমকি পেয়েছিলেন রুশদি। তাঁর বিরুদ্ধে জারি করা হয়েছিল মৃত্যু পরোয়ানাও। তাঁকে আত্মগোপন করেও থাকতে হয়েছিল একটা সময়ে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget