এক্সপ্লোর

Dream Girl 2: সেন্সরবোর্ডের 'UA' সার্টিফিকেট পেল 'ড্রিম গার্ল ২', কতক্ষণের রানটাইম?

Bollywood News: ২৫ অগাস্ট বড়পর্দায় মুক্তি পেতে চলেছে 'ড্রিম গার্ল ২'।

কলকাতা:  হাতে আর মাত্র কয়েকদিন, তারপরই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আয়ুষ্মান খুরানা ও অনন্য়া পান্ডের ছবি 'ড্রিম গার্ল টু' (Dream Girl 2)। বলিউডসূত্রের খবর অনুযায়ী, সেন্সরবোর্ড এই ছবিকে ইউএ  (UA) সার্টিফিকেট দিয়েছে। ফিল্ম সমালোচক তরণ আদর্শের পোস্ট থেকে জানাযাচ্ছে যে, এই ছবির রান টাইম ২ ঘণ্টা ১৩ মিনিট।

সিনেপ্রেমীরা জানেন ছবির প্রচার কাজের নতুন নতুন পন্থা নিচ্ছে টিম 'ড্রিম গার্ল টু' (Dream Girl 2)। কয়েকদিন আগে নিজের সোশ্য়াল মিডিয়া হ্য়ান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছিলেন আয়ুষ্মান। যেখানে দেখা যাচ্ছে, হেমা মালিনীর সঙ্গে 'ড্রিম গার্ল' (Dream Girl) গানে পা মেলাচ্ছেন অভিনেতা।এই ভিডিও প্রকাশ্য়ে আসার পরই তা পছন্দ হয় অনুরাগীদের।

আরও পড়ুন...

হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এক বছরের মধ্যে মৃত্যু ৬.৫ শতাংশ কোভিড রোগীর! দাবি নয়া গবেষণায়

প্রসঙ্গত, এই ছবি প্রসঙ্গে, সম্প্রতি আয়ুষ্মান জানিয়েছেন, ব্য়ক্তিগত জীবনেও সমস্য়া এড়াতে গার্লফ্রেন্ডের বাবার সঙ্গে মহিলা কণ্ঠে কথা বলতে হয়েছিল তাঁকে। অভিনেতা  জানান, ' অতীত জীবনে রেডিও জকি এবং থিয়েটারে  কাজের অভিজ্ঞতা আমাকে সত্যিই খুব সাহায্য করেছে এই ছবির জন্য়। আমি যখন রেডিও স্টেশনে কাজ করতাম তখন একজন মহিলা হিসাবে আমি প্র্যাঙ্ক কল করতাম। তাছাড়া, আমি আমার প্রথম গার্লফ্রেন্ডকে ফোন করতাম মহিলা কণ্ঠেই কথা বলতাম। একবার গার্লফ্রেন্ডকে ফোন করেছিলেন তখন তাঁর বাবা ল্যান্ডলাইনটি তুলে নেন, সেইসময় আমায় মহিলা কণ্ঠে কথা বলতে হয়েছিল।' 

উল্লেখ্য়, ট্রেলারে আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurana) নতুন করে চমকে দিয়েছিলেন দর্শককে। লেহঙ্গা-চোলি থেকে শুরু করে সালোয়ার কামিজ... আয়ুষ্মানে মজে গিয়েছিল পুরুষ থেকে নারী সবাই। ট্রেলারে গল্পের কিছুটা আঁচও পাওয়া গিয়েছিল। আয়ুষ্মানের প্রেমিকা অনন্যা। তাঁর বাবার শর্ত, বিয়ের জন্য বেশ কিছু অর্থ উপার্জন করতে হবে আয়ুষ্মানকে। নারীকন্ঠ নকল করে অনেক সময় অনেক মজা বা টুকটাক প্রয়োজন মিটিয়েছিলেন আয়ুষ্মান, তবে এবার তাঁকে অর্থ উপার্জনের ভূমিকায় হিসেবে বেছে নিতে হয় সেই নারীচরিত্রকেই। বিভিন্ন জায়গায় নারীর বেশে পারফর্ম করতে শুরু করেন আয়ুষ্মান। 

আয়ুষ্মান খুরানার  সঙ্গে এই ছবিতে দেখা যাবে অনন্যা পাণ্ডে (Ananya Panday), পরেশ রাওয়াল, রাজপাল যাদব, আসরানি, বিজয় রাজ, অনু কপূর, সীমা পহওয়া, মনোজ যোশী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মনজোৎ সিংহর মত অভিনেতাদের।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন

https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget