এক্সপ্লোর

Ayushmann Khurrana Mother: স্বামীর মৃত্যুর পর নতুন শহরে বাস, ৭৩ বছরে 'নতুন' শুরু আয়ুষ্মান খুরানার মায়ের

Ayushmann Khurrana: শুক্রবার আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। শাশুড়ি মাকে নিয়ে আবেগঘন ভিডিও, যিনি সম্প্রতি তাঁর স্বামীর মৃত্যুর পর মুম্বইয়ে থাকছেন। 

মুম্বই: সম্প্রতি প্রয়াত হয়েছেন আয়ুষ্মান খুরানা (Ayushmann Khurrana) ও অপারশক্তি খুরানার (Aparshakti Khurrana) বাবা। স্বামীর মৃত্যুর পর অবশ্যই মানসিকভাবে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন দুই নায়কের মা পুনম খুরানা (Poonam Khurrana)। জীবনের সাধারণ ধারায় গা ভাসাতে তাঁর যে কিছু সময় লাগবে তাই স্বাভাবিক। শুক্রবার আয়ুষ্মানের স্ত্রী তাহিরা কাশ্যপ (Tahira Kashyap) একটি সুন্দর ভিডিও পোস্ট করেন তাঁর শাশুড়িকে নিয়ে। জীবনের পথে ধীরে ধীরে এগোতে শুরু করেছেন পুনম খুরানা। কেমনভাবে শুরু হল সেই সফর?

পুনম খুরানার 'নতুন' জীবন

শুক্রবার আয়ুষ্মান খুরানার স্ত্রী তাহিরা কাশ্যপ একটি ভিডিও পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। শাশুড়ি মা পুনম খুরানাকে নিয়ে আবেগঘন একটি ভিডিও, যিনি সম্প্রতি তাঁর স্বামী পি. খুরানার মৃত্যুর পর মুম্বইয়ে থাকতে শুরু করেছেন। 

ভিডিওয় দেখা যাচ্ছে পুনম খুরানা পাড়ায় তাঁরই বয়সী আরও বেশ কয়েকজন বৃদ্ধার সঙ্গে তৈরি করছেন নতুন বন্ধুত্ব। তাঁদের আড্ডা, হাসি, দেখে মনে হতে পারে, তাঁরা যেন ছোটবেলার বন্ধু। ভিডিওয় লেখা রয়েছে, '৭৩ বছর বয়সে, আমি কোনটা বাছব? একাকীত্ব ঘিরে ধরবে আমাকে? সেটাই কি আমার নিয়তি? নতুন জায়গায় শিফট করেছি। এমন একটা পৃথিবীতে যেখানে আমার সবচেয়ে প্রিয় মানুষটা নেই, সেখানে কি আমি নিঃশ্বাস নিতে পারব?'

ভিডিও যত এগোয় ততই জানা যায়, নতুন বাসস্থানে এসে পুনম সেখানে নিজের মতো করে নিজের দল খুঁজে পেয়েছেন। অপরিচিত সমবয়সী মহিলাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপন করেছেন। প্রত্যেকদিন তাঁদের সঙ্গে দেখা করেন এবং বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, তার মধ্যে যোগব্যায়ামের উপকারিতা থেকে আধ্যাত্মিক আলোচনা, আকুপাংচার থেকে বিভিন্ন মজার গল্প, সবই থাকে। এই মিষ্টি ভিডিও পোস্ট করে তাহিকা ক্যাপশনে লেখেন, 'শাশুড়ি মা ওরফে মাম্মা।'

 

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by tahirakashyapkhurrana (@tahirakashyap)

তাহিরা কাশ্যপের এই পোস্টে ভালবাসার বন্যা। অভিনেত্রী ভূমি পেডনেকর লেখেন, 'এটা খুব সুন্দর'। গায়িকা নীতি মোহন লেখেন, 'এটা সবচেয়ে সুন্দর পোস্ট! আন্টির ক্ষমতাকে এবং তোমার মতো একজন বউমা ওরফে মেয়েকে কুর্নিশ।' সন্ধ্যা মৃদুল লেখেন, 'আমাদের সকলের মায়েদের যেন আশীর্বাদ করেন।'

আরও পড়ুন: Split Ends: স্প্লিট এন্ডস কী? চুলের এই সমস্যা থেকে মুক্তি পাবেন কীভাবে? রইল সহজ কিছু টিপস

গত ১৯ মে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আয়ুষ্মান খুরানা ও অপারশক্তি খুরানার বাবা পি. খুরানা। উত্তর ভারতে তিনি পরিচিত ছিলেন জ্যোতিষশাস্ত্রের ক্ষেত্রে। চণ্ডীগড়ের মানুষ তিনি, জ্যোতিষশাস্ত্রে লিখেছেন বইও। 

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget