এক্সপ্লোর

 নায়িকা-প্রযোজক দ্বন্দ্বে টলিউডের জোড়া ছবির ভবিষ্যৎ অনিশ্চিত?

টলিউডের হাওয়ায় ভাসছে এমনই গুঞ্জন। সব তৈরি থাকা সত্ত্বেও অনিশ্চিত 'মানবজমিন' ও 'চঙ চঙ'-এর ভবিষ্যৎ!

কলকাতা: করোনার ধাক্কা সামলে এখন জোরকদমে ছবি তৈরির কাজ চলছে টলিউডে। পুজোয় মুক্তির অপেক্ষায় বিভিন্ন পরিচালক ও প্রযোজকের একগুচ্ছ ছবি। কিন্তু এরমধ্যেই ছন্দপতন এক নয়, দুটি ছবির ক্ষেত্রে! টলিউডের হাওয়ায় ভাসছে এমনই গুঞ্জন। সব তৈরি থাকা সত্ত্বেও অনিশ্চিত 'মানবজমিন' ও 'চঙ চঙ'-এর ভবিষ্যৎ!

সামনেই শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল 'মানবজমিন' ছবিটির। এই ছবির হাত ধরেই পরিচালনায় পা রাখছিলেন শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে প্রিয়ঙ্কা সরকারকে নিয়ে 'চঙ চঙ' তৈরি করার কথা ছিল পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের। দুই ছবিরই প্রযোজক রানা সরকার। অন্যদিকে শ্রীজাতর 'মানবজমিন'-এর নায়িকাও প্রিয়ঙ্কা সরকার। কিন্তু টলিউডে জোর গুঞ্জন, প্রযোজক রানা ও নায়িকা প্রিয়ঙ্কা সরকারের মধ্যে সমস্যা হওয়ার কারণেই নাকি অনিশ্চিত 'চঙ চঙ' ও 'মানবজমিন' -এর ভবিষ্যৎ। 

'চঙ চঙ' ছবির কলাকুশলীদের ঘনিষ্ঠ মহল থেকে জানা যাচ্ছে, সব ঠিক হয়ে যাওয়ার পরেও আপাতত অনিশ্চিত এই ছবির ভবিষ্যৎ। শ্যুটিং শুরু করার কোনও সম্ভবনাই তৈরি হয়নি। শ্যুটিং বাতিল ধরে নিয়েই অন্যান্য কাজের দিকে ঝুঁকছেন ছবির সঙ্গে যুক্ত কলাকুশলীরা।

এই বিষয়ে রানা সরকারের সঙ্গে এবিপি লাইভের পক্ষ থেকে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'পুজোর জন্য বিভিন্ন কাজে ব্যস্ত নায়ক নায়িকারা। পরমব্রত চট্টোপাধ্যায় একাধিক প্রোজেক্টের সঙ্গে যুক্ত থাকার ফলে ডেট পেতে সমস্যা হচ্ছে। 'মানবজমিন'-এর শ্যুটিং শুরু হওয়ার কথা ছিল পুজোর আগেই। কিন্তু ডেট না পাওয়ার কারণেই তা পিছিয়ে পুজোর পর করতে হয়েছে। আর 'চঙ চঙ' ছবির শ্যুটিং শুরু হওয়ার কথা শীতকালে, ডিসেম্বরে। তাঁর আগে রাহুল (রাহুল মুখোপাধ্যায়) ওর অন্য ছবি 'কিশমিশ' নিয়ে ব্যস্ত থাকবে। কোনও ছবির শ্যুটিংই বাতিল হয়নি।'

প্রসঙ্গত, সম্প্রতি 'মানবজমিন' -এর চিত্রনাট্য নিয়ে পুরীর মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন পরিচালক, প্রযোজক ও সঙ্গীত পরিচালক। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেছিলেন সবাই। এরপর গুঞ্জনে সত্যিই শিলমোহর পড়ে নাকি দুই ছবিরই শ্যুটিং শুরু হয়, দেখার অপেক্ষায় টলিউড।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
Twisha Sharma death: হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
হাড়হিম করা কয়েক ঘণ্টা, অভিনেত্রী ত্বিশার মৃত্যুর আগের প্রতিটি মিনিটের বর্ণনা CBI চার্জশিটে, কী ঘটেছিল?
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
Mukesh Khanna on National Anthem: 'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক
'জন গণ মন' নয়, জাতীয় সঙ্গীত হোক 'বন্দে মাতরম'.. 'শক্তিমান' মুকেশ খান্নার মন্তব্যে ফের বিতর্ক

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget