এক্সপ্লোর

Action Films: 'বচ্চন পাণ্ডে' থেকে 'কেজিএফ ২', ৭ সপ্তাহে বক্স অফিস কাঁপাবে ৫ অ্যাকশন ছবি

Action Films of Bollywood: অ্যাকশন ঘরানার ছবির ভিড়ের মধ্যে রয়েছে শাহিদ কপূরের স্পোর্টস ড্রামা, 'জার্সি'। রয়েছে, 'রানওয়ে ৩৪'-এ দেখা যাবে অজয় দেবগণ, অমিতাভ বচ্চন, বোমান ইরানি এবং রকুল প্রীত সিংহকে।

নয়াদিল্লি: করোনার আবহে একের পর এক ছবির মুক্তি পিছিয়ে যায়। তবে ২৫ ফেব্রুয়ারি ফের প্রেক্ষাগৃহে আসছে বহুপ্রতীক্ষিত বিভিন্ন বলিউড ছবি। শুরু হচ্ছে সঞ্জয় লীলা ভনশালি (Sanjay Leela Bhansali) পরিচালিত ও আলিয়া ভট্ট ও অজয় দেবগণ (Alia Bhatt and Ajay Devgn) অভিনীত 'গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি' (Gangubai Kathiawadi) দিয়ে। এরপর আসবে নাগরাজ মঞ্জুলে পরিচালিত ও অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) অভিনীত 'ঝুন্ড' (Jhund) ও প্রভাসের 'রাধে শ্যাম' (Prabhas starrer Radhe Shyam)। ছবিগুলি মুক্তি পাওয়ার কথা ১১ মার্চ। দর্শক আগামী তিন সপ্তাহ জুড়ে বিভিন্ন ধরনের বিষয়বস্তু নিয়ে তৈরি ছবি দেখতে পাবেন। তবে ১৮ মার্চ থেকে অ্যাকশন ছবির ঘনঘটা হতে চলেছে।

অক্ষয় কুমার তাঁর বহু প্রতীক্ষিত মাল্টি-জনার ছবি, 'বচ্চন পান্ডে' (Bachchhan Paandey) দিয়ে খাতা খুলবেন। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ছবির ট্রেলার। তাতেই ছবি যে অ্যাকশন, ড্রামা, ইমোশন, রোম্যান্স ও কমেডির জবরদস্ত মিশেল হবে তা বেশ বোঝা যাচ্ছে। এরপর তালিকায় রয়েছে এস এস রাজামৌলি পরিচালিত 'আর আর আর' (RRR)। অভিনয়ে দেখা যাবে জুনিয়র এনটিআর ও রাম চরণকে। এই ছবিতেও রয়েছেন আলিয়া ও অজয়। 

'আর আর আর' মুক্তির ঠিক এক সপ্তাহ পরেই প্রেক্ষাগৃহে আসছে জন আব্রাহামের অ্যাকশন থ্রিলার 'অ্যাটাক' (Attack)। এই ছবি বক্স অফিসে দুই সপ্তাহ কাটানোর পর আসতে চলেছে 'লার্জার দ্যান লাইফ' ইয়শ অভিনীত 'কেজিএফ ২' (KGF 2)। সেখানে অন্যতম প্রধান চরিত্রে দেখা যাবে সঞ্জয় দত্তকে।

এপ্রিলের শেষে মুক্তি পেতে চলেছে টাইগার শ্রফের 'হিরোপন্থি ২' (Heropanti 2)। ফের একবার তাঁকে অ্যাকশন ও হিরোইজমে ভরপুর এক চরিত্রে দেখা যাবে। 'সিঙ্গল স্ক্রিন' মালিকদের জন্য এই অবিরাম চলচ্চিত্রের প্রবাহ একটি দুর্দান্ত খবর কারণ অ্যাকশন এমন একটি ধারা যা জনগণের মধ্যে বেশ জনপ্রিয়।

আরও পড়ুন: Project K: 'স্বপ্ন সত্যি হল,' অমিতাভ বচ্চনের সঙ্গে প্রথম শট শেষে পোস্ট প্রভাসের

অ্যাকশন ঘরানার ছবির ভিড়ের মধ্যে রয়েছে শাহিদ কপূরের স্পোর্টস ড্রামা, 'জার্সি'। আরও একটি ব্যতিক্রমী ছবি, 'রানওয়ে ৩৪'-এ দেখা যাবে অজয় দেবগণ, অমিতাভ বচ্চন, বোমান ইরানি এবং রকুল প্রীত সিংহকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Sonu Nigam: অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
অপারেশন টেবিলেও সোনু নিগমের সংগীতচর্চা, চিকিৎসকদের কী বার্তা?
Mithun Chakraborty: হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?
হাসপাতাল থেকে ছুটি পেলেন মিঠুন চক্রবর্তী, কী হয়েছিল কিংবদন্তি অভিনেতার?

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Earthquake News : শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
শতাধিক মৃত্যু, ভেঙে পড়ল আস্ত বিল্ডিং, আতঙ্কে রাস্তায় দিশাহীন মানুষ; ধ্বংসস্তূপের নীচে অনেকে; তীব্র ভূমিকম্প কলম্বিয়ায়
Donald Trump Security: শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
শেষ পর্যন্ত ফুড ট্রাকে লুকোতে হল ডোনাল্ড ট্রাম্পকে? ইরানের থেকে মাথা বাঁচাতেই কি? দাবি ঘিরে শোরগোল
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
School Teacher Recruitment: স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
স্কুল শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নতুন অনিশ্চয়তা ? বিজ্ঞপ্তি দিয়ে কী জানাল মধ্যশিক্ষা পর্ষদ ?
Embed widget