এক্সপ্লোর

Bade Miyan Chote Miyan: লখনউয়ে অক্ষয়-টাইগারের ছবির প্রচার অনুষ্ঠানে বেলাগাম ভিড়ে ধুন্ধুমার, লাঠিচার্জ পুলিশের

Lucknow Promotion: লখনউয়ে ছবির প্রচারে উপস্থিত হন 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' তারকাদ্বয় অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। সেখানে বিপুল ভিড়ের সামনে কিছু স্টান্ট প্রদর্শন করেন তাঁরা। তারপরে বাড়তে থাকে ভিড়।

নয়াদিল্লি: মুক্তির অপেক্ষায় দুই তারকা অভিনেতার অক্ষয় কুমার (Akshay Kumar) ও টাইগার শ্রফের (Tiger Shroff) 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ('Bade Miyan Chote Miyan')। এবার সেই ছবির প্রচারেই ধুন্ধুমার। লখনউয়ে (Lucknow) ছবির প্রচার অনুষ্ঠানে বেলাগাম ভিড়ে শুরু হয় ধুন্ধুমার। লাঠিচার্জ করতে বাধ্য হয় পুলিশ। বড় অঘটনের মুখ থেকে ফিরলেন দুই তারকা।

লখনউয়ে ছবির প্রচারে অক্ষয়-টাইগার, বেসামাল ভিড়ে ধুন্ধুমার

লখনউয়ে ছবির প্রচারে উপস্থিত হন 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' তারকাদ্বয় অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। সেখানে বিপুল ভিড়ের সামনে কিছু স্টান্ট প্রদর্শন করেন তাঁরা। এএনআই সূত্রে খবর, এর কিছুক্ষণ পরেই পরিস্থিতি বেসামাল হয়ে ওঠে। বেলাগাম ভিড় সামলাতে হিমশিম খেতে হয় পুলিশকে। লখনউয়ে এসে তাঁদের আনন্দের কথা জানাতে শোনা যায় মঞ্চে দাঁড়িয়ে তাঁদের। ধীরে ধীরে বাড়তে থাকে ভিড়। লোকসংখ্যা এত বেড়ে যায় যে নিরাপত্তারক্ষী দ্বারা তা সামলানো কঠিন হয়ে দাঁড়ায়। ভিড় সামলাতে যখন মরিয়া তাঁরা, তখন অনেককে সামনের দিকে চটি জুতো ছুড়তেও দেখা যায়। মাটিতে প্রচুর চটি জুতো পড়ে থাকতে দেখা যায়। 

এদিন টাইগার শ্রফকে ক্ষমা চাইতে দেখা যায়, যাঁরা অনুষ্ঠান স্থলে এসে অপেক্ষা করছিলেন তাঁদের কাছে। এরপর তাঁকে বলতে শোনা যায় যে লখনউ এসে তাঁদের এত উচ্ছ্বাস ও উন্মাদনা দেখে আপ্লুত টাইগার। ইভেন্টে বেশ কিছু এরিয়াল স্টান্ট করেন তাঁরা। 

 

আরও পড়ুন: Bunty Bains: অল্পের জন্য প্রাণরক্ষা! মোহালির রেস্তোরাঁয় সিধু মুসেওয়ালা ঘনিষ্ঠ শিল্পী বান্টির ওপর হামলা

প্রসঙ্গত, ফের অ্যাকশন ঘরানার ছবি নিয়ে আসতে চলেছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ। আলি আব্বাস জাফার পরিচালিত এই ছবিতে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারন, সোনাক্ষী সিনহাকেও। এছাড়াও ছবিতে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে মানুষী চিল্লর, আলায়া এফ ও রণিত রায়কে। পূজা এন্টারটেনমেন্ট এবং এএজেড ফিল্মস প্রযোজিত এই ছবি। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত অমিতাভ বচ্চন ও গোবিন্দা অভিনীত 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ছবির আনুষ্ঠানিক রিমেক এটি।  রাম্যা কৃষ্ণন, অনুপম খের, রবীনা ট্যান্ডনকে দেখা গিয়েছিল সাপোর্টিং চরিত্রে এবং মাধুরী দীক্ষিত ছিলেন অতিথি শিল্পী হিসেবে। প্রথম ছবিটির পরিচালক ছিলেন ডেভিড ধবন ও প্রযোজক ছিলেন বাসু ভগনানি এবং ১৯৯৮ সালের সবচেয়ে বড় হিট ছিল এই ছবি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
FIFA World Cup 2026: জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
জেলায় জেলায় বিগ স্ক্রিন, সিনেমাহলেও টিকিট কেটে দেখা যাবে বিশ্বকাপ ফাইনাল! কোথায় টিকিটের দাম কেমন?
Sonam Wangchuk: হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..
হাসপাতাল থেকে বড় বার্তা দিলেন সোনম ওয়াংচুক! আগামীকালের পদযাত্রা নিয়ে বললেন..

ভিডিও

Santosh Mitra Square: সন্তোষ মিত্র স্কোয়ারে সাড়ম্বরে হল খুঁটি পুজো, এবারের থিম কী? | ABP Ananda
Humayun Kabir: OC-কে হুঁশিয়ারি দেওয়ার মামলায়, অবশেষে শক্তিপুর থানায় হাজিরা হুমায়ুন কবীরের | ABP
Abhishek Banerjee: ওঁর কারও সম্পর্কে বলা শোভা পায় না, ওঁর জন্য দল শেষ হয়ে গেছে : তপন দাশগুপ্ত
BJP News: 'ভারত ট্যাক্সি'-র সঙ্গে জুড়ল 'যাত্রী সাথী', এক্স পোস্টে ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Abhishek Banerjee: আমতলায় অভিষেকের অফিস ভাঙায় আপাতত স্থিতাবস্থা জারি | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget