এক্সপ্লোর

Akshay Kumar: ভারতে সুপার ফ্লপ, কিন্তু পাকিস্তানে চূড়ান্ত সাফল্য অক্ষয় কুমারের এই সিনেমা!

Bade Miyan Chote Miyan: ৩৫০ কোটি বাজেটের এই ছবি, বক্সঅফিসে ব্যবসা করেছে মাত্র ১১০ কোটির! এই সিনেমার সঙ্গেই মুক্তি পেয়েছিল অজয় দেবগণ (Ajay Devgan)-এর ছবি 'ময়দান'

কলকাতা: মুক্তির পরে বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে এই ছবি। প্রভূত ক্ষতির মুখে পড়েছেন বিগ বাজেট এই ছবির প্রযোজক। ছবিটি হল, 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' (Bade Miyan Chote Miyan)। কিন্তু ভারতে এই ছবি না চললেও, পাশ্ববর্তী দেশ পাকিস্তানে সুপারহিট অক্ষয় কুমার (Akshay Kumar), টাইগার শ্রফের (Tiger Shroff)-র এই ছবি!

৩৫০ কোটি বাজেটের এই ছবি, বক্সঅফিসে ব্যবসা করেছে মাত্র ১১০ কোটির! এই সিনেমার সঙ্গেই মুক্তি পেয়েছিল অজয় দেবগণ (Ajay Devgan)-এর ছবি 'ময়দান'। মুক্তির প্রথম সপ্তাহে মুখ থুবড়ে পড়লেও, দ্বিতীয় সপ্তাহে সামান্য ব্যবসা বেড়েছিল এই ছবির। তবে ক্ষতিপূরণ করতে পারেনি। অক্ষয় কুমারের গত কয়েকটি ছবি বক্সঅফিসে লাভের মুখ দেখেনি। আর তাঁর সেই ফ্লপ ছবির তালিকায় আরও একটি তালিকা যোগ করেছিল এই ছবিটি। 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'। 

এই ছবিটি ইতিমধ্যেই চলে এসেছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে (Netflix)-এ। আর সেখানেই এই ছবি এখন ট্রেন্ড করছে, সবচেয়ে বেশি দেখা, সেরা দশটি ছবির মধ্যে। হিসেব করলে দেখা যায়, জুন মাসের ১৬ থেকে ২৩ তারিখ পর্যন্ত যে ছবিগুলো পাকিস্তানে সবচেয়ে বেশি দেখা হয়েছে, তারমধ্যে অন্যতম অক্ষয় কুমারের 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'

এই প্রথম নয়, এর আগেও একাধিক ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার পরে ব্যবসা করতে পারেনি। তবে ওটিটির যুগে সেই একই ছবি দুর্দান্ত ব্যবসা করেছে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তির পরেই। সেই তালিকায় নাম রয়েছে 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'। প্রসঙ্গত, শুধু পাকিস্তান বললে ভুল হবে, নেটফ্লিক্সেও এই ছবি ভারতে ইতিমধ্যেই দেখে ফেলেছেন কয়েক হাজার দর্শক।

আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা গেল অক্ষয়কুমার (Akshay Kumar) ও টাইগার শ্রফকে (Tiger Shroff)। এই ছবিটি দীর্ঘদিন আগেই তৈরি হয়েছিল বলিউডে। ২০২৪ সালে মুক্তি পাওয়া এই সিনেমাটি রিমেক। তবে হিট ছবির রিমেক যে সবসময় হিট হয় না, সেই কথা যেন বুঝিয়ে দিয়েছিল 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ'। কিন্তু অবাক ব্যাপার, বিগ বাজেট এই ছবি ভারতের মানুষদের পছন্দ না হলেও, মনে ধরেছে পাকিস্তানের মানুষদের।

 

আরও পড়ুন: Anirban Bhattacharya: অনির্বাণের কন্ঠে 'তোমার আমার গল্প', এবার নতুন ভূমিকায় পরিচালক-অভিনেতা

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget