এক্সপ্লোর

'Bade Miyan Chote Miyan' Trailer Out: অ্যাকশন-স্টান্টে ভরপুর 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ট্রেলার, ইদে আসছে অক্ষয়-টাইগারের সিনেমা

'Bade Miyan Chote Miyan': ১০ এপ্রিল 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ছবির মুক্তি পাওয়ার কথা। বক্স অফিসে এই ছবি ইদের মরশুমে ঝড় তুলতে পারে বলে আশা নির্মাতাদের। একাধিক ভাষায় মুক্তি পাবে এই ছবি।

নয়াদিল্লি: বহু প্রতীক্ষিত 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ছবির ট্রেলার ('Bade Miyan Chote Miyan' Trailer Out) মুক্তি পেল আজ। ছবি ঘোষণার সময় থেকেই নজর কেড়েছিল দর্শকের। এই প্রথম পর্দায় জুটি বাঁধছেন অক্ষয় কুমার (Akshay Kumar) ও টাইগার শ্রফ (Tiger Shroff)। আলি আব্বাস জাফর (Ali Abbas Zafar) পরিচালিত এই ছবির ট্রেলার অবশেষে আজ মুক্তি পেল। প্রেক্ষাগৃহে ছবি মুক্তি পাবে এই ইদে। 

প্রকাশ্যে 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ট্রেলার

ভরপুর অ্যাকশন, মারপিট, গুলিবর্ষণ, খুন, জখম, সেই সঙ্গে মজা, ঠাট্টা, রসবোধ - 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' ছবির ট্রেলারে মিলল এমনই ঝলক। শিহরণ জাগানো এক টালমাটাল সফরের সঙ্গী হবেন দর্শক, তা বলার অপেক্ষা রাখে না। 

ট্রেলারে অক্ষয় ও টাইগারের চরিত্রের ঝলক মেলে। তাঁরা এমন দুই মানুষ যাঁরা যে কোনও পরিস্থিতি, যেভাবে সম্ভব, দেশকে সন্ত্রাসের হাত থেকে রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ। বেশ কঠিন স্টান্টের ঝলক দেখা যায়, রয়েছে শিহরণ জাগানো সংলাপও। বিরোধীদের দ্বারা হাইজ্যাক হয়ে যাওয়া এক ভয়ানক অস্ত্র উদ্ধার করার মিশনে বেরিয়ে পড়ে তাঁরা। এই মিশনে তাঁদের সঙ্গী মানুষী চিল্লর ও আলায়া এফ। ভিলেন কবীরের চরিত্রে দেখা যাবে পৃথ্বীরাজ সুকুমারন। প্রায় ৩ মিনিট ধরে চলা ট্রেলার বেশ আশাব্যাঞ্জক। 

একাধিক ভাষায় মুক্তি পাবে এই ছবি। হিন্দি, তামিল, তেলুগু, মালয়লম ও কন্নড়ে দেখা যাবে এই ছবি। ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে এসে অক্ষয় কুমার বলেন, 'অ্যাকশন এবং কমেডির সঙ্গে স্টান্টের মিশ্রণ, এই সিনেমাটিকে আমার হৃদয়ের কাছাকাছি করে তুলেছে। এই ছবিতে, আমি আশা বাড়ানোর চেষ্টা করেছি, একটি দুর্দান্ত দলের সঙ্গে কাজ করা এবং বাস্তব স্টান্টগুলি করা যা আমি আজীবন মনে রাখব। আমরা সিনেমাটিতে কাজ করে সত্যিই উপভোগ করেছি, এবং আমরা আশা করি দর্শক আসল অ্যাকশন বিনোদন দেখতে উপভোগ করবেন।'

 

আরও পড়ুন: Filmfare Awards Bangla 2024: আসছে 'ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডস বাংলা', রইল মনোনয়নের সম্পূর্ণ তালিকা

প্রথম 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ' মুক্তি পেয়েছিল ১৯৯৮ সালে যার পরিচালক ছিলেন ডেভিড ধবন। অভিনয় করেছিলেন গোবিন্দা ও অমিতাভ বচ্চন। তারপর এগিয়ে এসে যদি ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে পা রাখা যায়, নতুন ধরনের 'বড়ে মিঞাঁ ছোটে মিঞাঁ'র ঘোষণা ইন্ডাস্ট্রিতে ঝড় তোলে। এই ছবির প্রযোজক 'পূজা এন্টারটেনমেন্ট' ও 'এএজেড ফিল্মস'। 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Piyush Mishra Targets Naseeruddin Shah: নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
নসীরুদ্দিন শাহকে বেনজির আক্রমণ কঙ্গনা রানাউতের, পাশে পেলেন বলিউডের আর এক অভিনেতাকে?
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতা প্রকাশ রাজের নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
SIR এ বাদ গেল বলিউডের জনপ্রিয় অভিনেতার নাম, লড়েছিলেন লোকসভা ভোটেও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget