এক্সপ্লোর

Ban Netflix Trends: বিপাকে মণিরত্নমের 'নবরস', মুক্তির পরই নেটফ্লিক্স বয়কটের ডাক ট্যুইটারে

মুসলমানদের ধর্মগ্রন্থ কোরানের অপমান করা হয়েছে, এমন অভিযোগে সিরিজ, এমনকি নেটফ্লিক্সকে ব্যান করারও দাবি তুলেছে নেটিজেনদের একপক্ষ।

মুম্বই : করোনা পরিস্থিতিতে সিনেমাহল বন্ধ থাকায় ছবি মুক্তির জন্য অপরিহার্য হয়ে উঠেছে ওটিটি প্ল্যাটফর্ম । সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে জনপ্রিয় পরিচালক মণিরত্নমের ওয়েব সিরিজ 'নবরস'। এই সিরিজকে কেন্দ্র করেই বিতর্ক দেখা দিয়েছে। শুধু তাই নয়, সিরিজে মুসলমানদের ধর্মগ্রন্থ কোরানের অপমান করা হয়েছে, এমন অভিযোগে সিরিজ ব্যান করার পাশাপাশি নেটফ্লিক্সকে ব্যান করারও দাবি উঠেছে। ট্যুইটারে মণিরত্নমের সিরিজ 'নবরস' বয়কটের দাবি জানানো হয়েছে।

পরিচালক মণিরত্নমের সিরিজ 'নবরস'-এ ৯টি আলাদা আলাদা গল্প নিয়ে তৈরি হয়েছে। শুধু তাই নয়, সিরিজের ৯টি আলাদা আলাদা গল্পের জন্য আলাদা আলাদা পোস্টারও তৈরি করা হয়েছে। বিতর্ক তৈরি হয়েছে এই সিরিজের 'ইনমাই' নামক গল্পের পোস্টারকে কেন্দ্র করে। এক পক্ষের নেটিজেনদের দাবি, এই পোস্টারে কোরানকে অসম্মান করা হয়েছে। শুধু সিরিজ কিংবা নেটফ্লিক্স বয়কটের দাবিই নয়, ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে ছবির সঙ্গে জড়িয়ে থাকা প্রত্যেকের কড়া শাস্তিরও দাবি জানানো হয়েছে সোশ্যাল মিডিয়ায়। একটি তামিল সংবাদ মাধ্যমেও সিরিজের পোস্টার ছাপা হয়। তার বিরুদ্ধেও অনেকে ক্ষোভপ্রকাশ করেছেন। যদিও পরিচালক মণিরত্নম বা নেটফ্লিক্স কারও পক্ষ থেকেই এই বিষয় এখনও পর্যন্ত কিছু জানানো হয়নি।

জানা যাচ্ছে, রাজা অ্যাকাডেমি নামে ভারতীয় সুন্নি নামের এক সংস্থা স্ট্রিমিং জায়েন্ট নেটফ্লিক্সের বিরুদ্ধে এমন সিরিজ দেখানোর প্রতিবাদ জানিয়ে অভিযোগ করেছে। তাদের মতও এই সিরিজের পোস্টারে পবিত্র কোরানের অপমান করে মুসলমানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করা হয়েছে। এক ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, কোরান কিংবা ইসলাম, কোনওটাই মানুষকে বিনোদন দেওয়ার জিনিস নয়। এতে আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে। তাই আমাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে এমন কাজ দয়া করে করবেন না।' প্রসঙ্গত, 'নবরস' সিরিজে অভিনয় করেছেন, প্রকাশ রাজ, বিজ সেতুপতি, নাগা শৌর্য, অশোক সেলভন, পার্বতী-র মতো একঝাঁক দক্ষিণী তারকা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget