এক্সপ্লোর

যৌনতা, হিংসা, অপরাধের বাইরে গিয়ে ব‍্যতিক্রমী বিষয়, এবিপি আনন্দে প্রাণখোলা আড্ডায় 'বন্দিশ ব্যন্ডিটস'-এর ঋত্বিক

ওটিটি প্ল্যাটফর্মের চেনা ছন্দের বাইরে বেরিয়ে শাস্ত্রীয় সঙ্গীত আর প্রেমের সুরে বাঁধা একটি সিরিজ 'বন্দিশ ব্যন্ডিটস'। সেই ছবিরই অন্যতম প্রধান মুখ ঋত্বিক ভৌমিক। নাসিরুদ্দিন শাহের সঙ্গে তালে তাল মিলিয়ে কাজ করেছেন।

কলকাতা:  কিশোর বেলা থেকেই মঞ্চে স্বচ্ছন্দ তিনি। চুটিয়ে অভিনয় করেছেন স্কুল থেকেই। গিটার হাতে মাত করতেন বন্ধুমহল। নাচের ছন্দে কেড়ে নিতে পারেন দর্শক মন। প্রখ্যাত কোরিওগ্রাফার শ্যমক দাভরের নাচের স্কুলের বহু ছেলেমেয়ে তাঁকে দেখেই পায়ে-পায়ে ছন্দ তোলেন। তিনি ঋত্বিক ভৌমিক। যদিও এখন ঋত্বিককে পরিচয় করাতে একটি শব্দই যথেষ্ট - 'বন্দিশ ব্যন্ডিটস'। রাধে - এই নামেই এখন ডিজিট্যাল প্ল্যাটফর্মের দর্শক চেনে ঋত্বিককে। জনপ্রিয়তা বললে কম বলে হয়, রাধে এখন অনেক মহিলারই হার্টথ্রব।
View this post on Instagram

Write a line from your favourite love song, that would fit as a caption to this picture. Here’s mine - ‘Main thehra raha, zameen chalne lagi Dhadka yeh dil, saans thamne lagi...’

A post shared by Ritwik Bhowmik - Radhe Rathore (@ritwikbhowmik) on

সেক্স, ভায়োলেন্স, ক্রাইম - ওটিটি প্ল্যাটফর্মের চেনা ছন্দের বাইরে বেরিয়ে শাস্ত্রীয় সঙ্গীত আর প্রেমের সুরে বাঁধা একটি সিরিজ 'বন্দিশ ব্যন্ডিটস'। সেই ছবিরই অন্যতম প্রধান মুখ ঋত্বিক ভৌমিক। নাসিরুদ্দিন শাহের সঙ্গে তালে তাল মিলিয়ে কাজ করেছেন। একনিষ্ঠ ছাত্রের মতো নাসিরুদ্দিনকে সামনে রেখে এগিয়েছেন ঋত্বিক। একজন অভিনেতাকে লেজেন্ড হতে গেলে কোন জায়গায় পৌঁছতে হয়, তারই উদাহরণ নাসিরুদ্দিন, বললেন ঋত্বিক।
আরবসাগরের তীরে বড় হওয়া হলেও তিনি আদ্যন্ত বাঙালি। ঝরঝরে বাংলায় কথা বলেন। বাঙালি খাবার খেতে ভালবাসেন। দুর্গাপুজোয় কলকাতায় প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখতে ভালবাসেন। আর চান আগামী দিনে বাংলা ছবি করতে। এবিপি আনন্দকে খোলা মেলা আড্ডায় জানালেন 'বন্দিশ ব্যন্ডিটস' - এর রাধে, ঋত্বিক ভৌমিক।
সত্যজিৎ রায়ের ছবির পোকা। বড় হয়েছেন 'নায়ক', 'জয় বাবা ফেলুনাথ' দেখে। বাড়িতে বাংলা ছবি, সংস্কৃতি নিয়ে চর্চা হয় অবিরত। তাই ঋত্বিক নিজেও চান বাংলা ছবিতে কাজ করতে। 'কলকাতা থেকে কেউ ফোন তো করুক', বললেন ঋত্বিক। ভালবাসেন সৃজিতের ছবি। পরমব্রতর অভিনয়। ঋত্বিক চক্রবর্তীর বেশ ভক্ত তিনি।  মুখিয়ে আছেন বাংলা ছবিতে কাজ করার জন্য। ২০১৯ সালে 'ধূসর' ছবিতে কাজ করার সূত্রে কলকাতায় এসে শুটিং করেছেন। সেই থেকেই তিনি চান বাংলা ছবিতে কাজ করতে। এই প্রথম বার মিউজিকাল ওয়েব সিরিজ আনল অ্যামাজন প্রাইম। এই সিরিজে মূল গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নাসিরুদ্দিন শাহ।  সিরিজটির প্রযোজনা করেছেন অমৃতপাল সিংহ। পরিচালনায় আনন্দ তিওয়ারি। সিরিজে সঙ্গীতের দায়িত্বে শঙ্কর-এহসান-লয়। ঋত্বিক 'বন্দিশ ব্যান্ডিটস'-এর রাধে। নতুন সঙ্গীত সম্রাট। কিন্তু ঋত্বিকের সঙ্গে সত্যি-সত্যি সুরের কতটা আলাপ? 'গান ভালবাসি বরাবর। গিটার বাজাতাম। নাচের চর্চা করি। সোনু নিগমের গান ভালবাসি। কিন্তু গান একদমই গাইতে পারি না।' অকপট ঋত্বিক ভৌমিক। পর্দার ঋত্বিকের থেকে কতটা আলাদা ব্যক্তি ঋত্বিক? কী ধরনের ছবি করতে চান? কেমন লাগল নাসিরুদ্দিন শাহের সঙ্গে কাজ করে? আর কী কী ভবিষ্যৎ পরিকল্পনা? সবকিছু নিয়ে এবিপি আনন্দ-র সঙ্গে খোলামেলা আড্ডা দিলেন অভিনেতা। দেখুন সম্পূর্ণ ভিডিও...

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dev on Student Protest: 'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
'দেশের সবচেয়ে বড় শক্তি, আমাদের তরুণ প্রজন্ম..', NEET প্রশ্নফাঁস কাণ্ডে মুখ খুললেন দেব
Rupam Islam on Student Protest: 'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
'ছাত্রেরা বাকস্বাধীনতা চায়/ ওরা হাঁটে যুক্তির রাস্তায়', দিল্লির আন্দোলন আবহে গান শেয়ার করে রূপমের বিশেষ বার্তা
Lopamudra Mitra: লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
লোপামুদ্রার সুরে ফিরল গুপি-বাঘা, যন্তর মন্তরের গল্প! নতুন আঙ্গিকে প্রকাশ্যে 'মগজধোলাই'
Salman Khan: 'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!
'ছাত্ররা এবার বাড়ি ফেরো! ভাই সোনম...আপনাকে নিজের বাড়ি থেকে খাবার পাঠাতে পারি'.. সলমন খানের গলায় উল্টো সুর!

ভিডিও

Fake Birth Certificate | ইংরেজবাজার পুরসভায় পুলিশের অভিযান | ABP Ananda LIVE
Firhad Hakim | বর্তমান পুরমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন পুরমন্ত্রী | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari |
Abhishek Banerjee | বেঁচে থাকলে ৩১-এ সুদে আসলে ফেরত দেব, অভিষেকের মন্তব্যে ফের FIR | ABP Ananda LIVE
Madan Mitra | পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডির কাছে মদন মিত্রের স্ত্রী | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget