এক্সপ্লোর

Bappi Lahiri Passes Away : করবেন বাবার শেষকৃত্য, সস্ত্রীক দেশে ফিরলেন বাপি-পুত্র বাপ্পা

Bappi Lahiri Funeral : জুহুর লাহিড়ি হাউস থেকে শুরু হবে বাপি লাহিড়ির অন্তিম যাত্রা। ফুলে সাজানো ট্রাকে নিয়ে যাওয়া হবে ডিস্কো কিংয়ের মরদেহ।

মুম্বই : তিনদিন আগেই নিজের ছবি দিয়ে, সোশাল মিডিয়ায় লিখেছিলেন Old is Gold। মঙ্গলবার মাঝরাতে এক সোনালি অধ্যায়ের সমাপ্তি ঘটিয়ে, চলে গেলেন বাপি লাহিড়ি (Bappi Lahiri) ।  সঙ্গীত জগৎ হারাল তার ডিস্কো কিং’কে। মঙ্গলবার মধ্যরাতে মুম্বইয়ের জুহুর বেসরকারি হাসপাতালে তাঁর মৃত্যু হয়। বয়স হয়েছিল ৬৯ বছর।

বৃহস্পতিবার মুম্বইয়ে বাপি লাহিড়ির শেষকৃত্য (Last Rites) । বুধবার গভীর রাতে আমেরিকা থেকে সস্ত্রীক দেশে ফেরেন ছেলে বাপ্পা লাহিড়ি। সকাল ১১টা নাগাদ জুহুর লাহিড়ি হাউস থেকে শুরু হবে বাপি লাহিড়ির অন্তিম যাত্রা। ফুলে সাজানো ট্রাকে নিয়ে যাওয়া হবে ডিস্কো কিংয়ের মরদেহ। লাহিড়ি হাউস থেকে মিনিট দশেকের দূরত্বে ভিলে পার্লের পবনহংস শ্মশান। সেখানেই শেষকৃত্য সম্পন্ন হবে।

আরও পড়ুন :

Bappi Lahiri Sleep Apnea: অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, কী এই অসুখ, উপসর্গই বা কী

গত বছর এপ্রিল মাসে তাঁর করোনা ধরা পড়ে। সেই সময় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বাপি লাহিড়ি। কিছুদিন পর সুস্থ হয়ে বাড়ি ফেরেন। মাসখানেক আগে আবার অসুস্থ হয়ে পড়েন। প্রায় একমাস বিভিন্ন শারীরিক সমস্যার জন্য হাসপাতালে ভর্তি ছিলেন। সোমবার হাসপাতাল থেকে বাড়ি ফেরেন বাপি। কিন্তু, মঙ্গলবারই ফের শারীরিক অবস্থার অবনতি হয়। পরিবারিক চিকিৎসক তাঁকে হাসপাতালে ভর্তি করতে বলেন।মঙ্গলবার মধ্যরাতে সেই হাসপাতালেই তাঁর মৃত্যু হয়।

করোনার সময় হাসপাতালে রোগীদের মানসিকভাবে চাঙ্গা রাখতে শোনানো হত বাপি লাহিড়ির গান। ফেসবুকে সেই ভিডিও পোস্ট করেছিলেন তিনি নিজেই। কিন্তু, মঙ্গলবার সবার মন খারাপ করে  চলে গেলেন সেই বাপি লাহিড়িই। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে অনুরাগী মহলে। 

প্রথমে শোনা গিয়েছিল, বুধবার হবে সঙ্গীত শিল্পীর শেষ কৃত্য। কিন্তু তারপর পরিবারের তরফে জানানো হয়, বুধ নয়, অন্তিম যাত্রা হবে বৃহস্পতিবার। ছেলে বাপ্পা ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রে। বাবার মৃত্যুর খবর পেয়ে তড়িঘড়ি দেশে ফেরেন সপরিবার বাপ্পা। তিনিই করবেন শেষকৃত্যের বিধি। 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Ankush Hazra:
"আরও একবার জন্ম নাও প্লিজ, ফিরে এসো আমার জীবনে", প্রিয় 'বাবলাকে' হারিয়ে আবেগঘন পোস্ট অভিনেতা অঙ্কুশ হাজরার
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget