এক্সপ্লোর

Sidharth Malhotra: 'শেরশাহ' ছবিতে কাজের সুযোগ স্বপ্ন সত্যি হওয়ার মতো, জানালেন সিদ্ধার্থ

'শেরশাহ' মুক্তি পাওয়ার আগেই ছবিতে নিজের চরিত্র নিয়ে মুখ খুললেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র। এই ছবিতে অভিনয় করা তাঁর জন্য স্বপ্ন সত্যি হওয়ার সমান।

মুম্বই: আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। মুক্তি পেতে চলেছে ওয়ার ড্রামা 'শেরশাহ'। ছবির কাস্ট তো এতদিনে সকলেই জেনে গিয়েছেন। তবে মুক্তি পাওয়ার আগেই এবার ছবিতে নিজের চরিত্র নিয়ে মুখ খুললেন অভিনেতা সিদ্ধার্থ মলহোত্র। এই ছবিতে অভিনয় করা তাঁর জন্য স্বপ্ন সত্যি হওয়ার সমান। ছবির এক বিহাইন্ড দ্য সিন ভিডিওতে জানিয়েছেন সিদ্ধার্থ। বলেছেন, 'আমার কাছে শেরশাহ হওয়া যেন স্বপ্ন সত্যি হওয়া মুহূর্ত। আমার মনে হয়, আমরা সবচেয়ে বড় যে বাধার সম্মুখীন হই, তা হল ভয় এবং ক্যাপ্টেন বিক্রম বাত্রা সেই বাধাই বেশ স্টাইল ও আত্মবিশ্বাসের সঙ্গে ভেঙে বলেছে 'ইয়ে দিল মাঙ্গে মোর, স্যর'।' ছবিতে ক্যাপ্টেন বিক্রম বাত্রার চরিত্রে দেখা যাবে সিদ্ধার্থকে। 

বিষ্ণু বর্ধনের পরিচালনায় 'শেরশাহ' ছবিটি তৈরি হয়েছে পরমবীর চক্র সম্মান প্রাপ্ত ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনের উপর নির্ভর করে। ১৯৯৯ সালের কার্গিলের যুদ্ধে পাকিস্তান অধিকৃত ভারতের বিভিন্ন অংশ উদ্ধারে দেশের জন্য প্রাণ দিয়েছিলেন তিনি। ছবির জন্য বিশেষ প্রশিক্ষণও নিয়েছেন সিদ্ধার্থ। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে ট্রেনিংয়ের বিভিন্ন সময়ে ভিডিও ক্লিপ শেয়ার করেছেন তিনি। অভিনেতার মতে, এ যাবৎ তিনি যত ছবিতে অভিনয় করেছেন তার মধ্যে 'শেরশাহ'-এর জন্য সবচেয়ে বেশি পরিশ্রম করেছেন। এই ছবির জন্য মানসিক ও শারীরিক প্রস্তুতি নিতে সবচেয়ে বেশি সময় ব্যয় করেছেন তিনি।

পরিচালক জানিয়েছেন, ক্যাপ্টেন বিক্রম বাত্রা এমনিতে কেমন মানুষ ছিলেন, কীভাবে কথা বলতেন, তাঁর ব্যবহার কেমন ছিল, ইত্যাদি সম্বন্ধে গোটা টিমকে গাইড করেছেন তাঁর ঘনিষ্ঠ বন্ধু কর্নেল সঞ্জীব জামওয়াল। তাঁরা একইসঙ্গে ভারতীয় সেনাবাহিনীতে কাজ করেছেন। 

এই ছবিতে দেখা যাবে অভিনেত্রী কিয়ারা আডবাণীকেও। নায়িকার কথায়, ক্যাপ্টেন বিক্রম বাত্রার মা-বাবা সিদ্ধার্থকে তাঁদের ছেলের চরিত্রে দেখতে খুবই উদগ্রীব হয়ে আছেন। 'তোমাদের দেখে আমাদের ছেলের কথা মনে পড়ে যাচ্ছে,' বলেন তাঁরা। ওটিটি প্ল্যাটফর্মে ১২ অগাস্ট মুক্তি পাচ্ছে 'শেরশাহ'।

সেরা শিরোনাম

Jeetu-Srijla: 'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
'একটা জুটি ভাল আছে, তাদের ভাঙা.. কখনও না..', ভোর রাতে সৃজলাকে ডেকে জিতু বলে দিলেন..
Big Boss Bangla: টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
টাস্কের মধ্যে অতিরিক্ত হিংসা-মারামারি.. বাতিল হল সব! শেষ সপ্তাহে বিগ বসের ঘরে ক্যাপ্টেন হলেন না কেউ!
Alka Yagnik: হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
হারিয়েছিলেন শ্রবণশক্তি, গান গাইতে পারতেন না.. দীর্ঘদিন পরে মঞ্চে ফিরছেন অলকা ইয়াগনিক
Jeetu Kamal: সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..
সৌরভকে রিক্সা থেকে ঠেলে নামানোয় জিতুকে চূড়ান্ত কটাক্ষ, সাফাই দিতে লেখা হল..

ভিডিও

Special Summary Revision | ২৩ নভেম্বর প্রকাশিত হচ্ছে না খসড়া ভোটার তালিকা | কবে প্রকাশিত হবে?
West Bengal Police Reshuffle | রাজ্য পুলিশের বেশ কয়েকটি পদে রদবদল | ABP Ananda
Birbhum News | বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে নতুন সমন | ABP Ananda
Goalpokhar News | ঘুষ নিতে গিয়ে ACB-র হাতে গ্রেফতার পুলিশ অফিসার
Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget