এক্সপ্লোর

বিরাটের আগে রণবীর সিংহের সঙ্গে সম্পর্ক ছিল অনুষ্কার!

মুম্বই: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মার সম্পর্কের কথা সবারই জানা। তাঁরা ইতালির মিলানে বিয়ে করতে চলেছেন বলে শোনা যাচ্ছে। তবে অনুষ্কার জীবনে বিরাটই প্রথম পুরুষ নন। কয়েক বছর আগেও বলিউডে জোর গুঞ্জন শোনা যেত, রণবীর সিংহের সঙ্গে বিরাটের বহু স্ত্রীর সম্পর্ক রয়েছে। ২০১০ সালে ব্যান্ড বাজা বারাত ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন রণবীর। সেই ছবিতে তাঁর বিপরীতে ছিলেন অনুষ্কা। সেই ছবির সেটেই তাঁরা ঘনিষ্ঠ হন বলে শোনা যায়। পরে তাঁরা একসঙ্গে লেডিজ ভার্সেস রিকি বহেল ছবিতেও কাজ করেন। অনুষ্কা কোনওদিনই রণবীরের সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেননি। তবে রণবীর আবার এই সম্পর্কের গুজবের কথা প্রকাশ্যে অস্বীকারও করেননি। কর্ণ জোহরের উপস্থাপনায় একটি অনুষ্ঠানে অনুষ্কার উদ্দেশে আপত্তিকর রসিকতা করেন রণবীর। পাল্টা তাঁকে নোংরা ছেলে বলেন অনুষ্কা। তবে বলিউড সূত্রে খবর, তাঁদের সম্পর্কে ভাঙন ধরার কারণ সোনাক্ষী সিনহা। এই অভিনেত্রীর সঙ্গে কাজ করেন রণবীর। সেটা ভালভাবে নেননি অনুষ্কা। তাঁর মনে হয়েছিল, সোনাক্ষীর প্রতি অত্যধিক যত্নবান হয়ে পড়েছেন রণবীর। ২০১১ সালের আইফা পুরস্কার প্রদান অনুষ্ঠানে রণবীর-অনুষ্কার মনোমালিন্য প্রকাশ্যে এসে যায়। সেই অনুষ্ঠানে তাঁরা একে অপরের সঙ্গে কথা বলেননি। পরে শোনা যায়, অনুষ্কা বড় ব্যানারের ছবিতে কাজ করলেও, রণবীর তখনও বলিউডে নিজের পায়ের তলার জমি শক্ত করতে না পারায় হিংসা করছিলেন। তাছাড়া তাঁর সঙ্গে দীপিকা পাড়ুকোনের ঘনিষ্ঠতা হয় গোলিয়ো কে রসলীলা: রামলীলা ছবিতে কাজ করার সময়। এইসব কারণ মিলিয়েই রণবীর-অনুষ্কার বিচ্ছেদ হয়। বলিউডে অনেকেই রণবীর-অনুষ্কার সম্পর্কের কথা জানতেন। নেহা ধুপিয়া প্রকাশ্যেই সে কথা বলেছিলেন। ২০১৩ সালে এক সাক্ষাৎকারে রণবীর বলেছিলেন, তিনি অনুষ্কাকে মিস করেন। পরে অবশ্য তাঁদের সম্পর্কের শৈত্য কেটে গিয়েছে। ২০১৫ সালে তাঁরা দিল ধড়কনে দো ছবিতে কাজ করেন। ফিলাউরি ছবির ট্রেলার দেখে ট্যুইটারে মজার ছলে অনুষ্কার প্রশংসা করেন রণবীর। অনুষ্কাও জবাব দেন। একাধিক সাক্ষাৎকারে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। অনুষ্কা যখন বিরাটকে বিয়ে করতে চলেছেন, তখন দীপিকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রণবীর। দু’জনেই এখন নতুন সম্পর্ক নিয়ে সুখী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pradeep Rawat Death: ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
ক্যান্সার কেড়ে নিল জীবন, প্রয়াত লগান-এর 'দেবা', গজনি-র 'গজনি' প্রদীপ রাওয়াত
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
East Bengal: 'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
'সুপার অ্যাচিভার' অভিনেতা প্রসেনজিৎ, ইস্টবেঙ্গলের বর্ষসেরা ফুটবলার আনোয়ার আলি, স্বাতী
Kangana Ranaut: কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…
কঙ্গনার উপর ক্ষুব্ধ নেটিজেনরা ক্ষমা চাইলেন হৃতিকের কাছে, অভিনেতা বললেন…

ভিডিও

Prashant Kishor : বাঁকিপুর বিধানসভার উপনির্বাচনে বড়সড় ধাক্কা বিজেপির। Bihar Bankipur Bypoll
NCPI-NDA Meeting : NDA-র বৈঠকে অংশ নিলেন তৃণমূলের বিদ্রোহী NCPI সাংসদরা
Dumdum News: তোলাবাজিতে অভিযুক্ত জয়ন্ত সিং-এর অনুগামীকে দেখা গেল দমদমে বিজেপির মঞ্চে
Suvendu Adhikari: মুখ্য়মন্ত্রী-NDA-র বৈঠকের পরেও, NCPI-এর অবস্থান ও ভবিষ্য়ত নিয়ে আজও কাটল না ধোঁয়াশা
CM Suvendu Adhikari: 'দেখতে থাকুন, আরও অনেক কিছু বাকি রয়েছে', বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Coronavirus News : করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
করোনা পরীক্ষার টেস্টিং নিয়ে ভয়ঙ্কর জালিয়াতি ! কী ঘটেছে সেই সময় ? কী অভিযোগ ?
Agnimitra Paul : কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
কলকাতায় পুরভোট কবে ? যা জানালেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল...
Amir In IPL: এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
এবার কি আইপিএলে খেলতে দেখা যাবে মহম্মদ আমিরকে?
NDA-NCPI Meet : NDA র সঙ্গে বৈঠকে 'না', শুভেন্দুর সঙ্গে বৈঠকে 'হ্যাঁ', তিন NCPI সাংসদ কী কালীঘাট-তৃণমূলে ফিরছেন?
NDA র সঙ্গে বৈঠকে এলেন না এই তিন NCPI সাংসদ, স্পষ্ট জানিয়ে দিলেন 'NDA-তেও নেই, BJP-তেও নেই'
Jalpaiguri News: আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
আশ্বাস দিয়েছিলেন মুখ্যমন্ত্রী, নেশা বিরোধী অভিযানে জলপাইগুড়ি পুলিশ সক্রিয় হতেই উদ্ধার বেআইনি মদ
Gold And Silver Price: গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
গয়না কিনবেন ভাবছেন ? সপ্তাহের দ্বিতীয় দিনে কিছুটা স্বস্তি সোনা ও রুপোর দামে, দেখে নিন নতুন রেট
Maharaj On Sourav: 'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
'সৌরভের জন্যই দলে বিশ্বাস জন্মেছে, একতা এসেছে', দরাজ সার্টিফিকেট প্রোটিয়া তারকার
FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
Embed widget