এক্সপ্লোর

Belashuru: 'বেলাশুরু' ম্যাজিক, প্রথম সপ্তাহান্তেই ১৫০টা শো প্রায় হাউজফুল

Belashuru: আজ 'বেলাশুরু'-র নায়িকার জন্মদিন। স্বাতীলেখা সেনগুপ্ত । আজ সকালেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাগ করে নিয়েছিলেন ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায়

কলকাতা: প্রথম সপ্তাহান্তেই অপ্রতিরোধ্য 'বেলাশুরু'-র দৌড়। মুক্তির প্রথম রবিবার গোটা পশ্চিমবঙ্গের ১৫০টা শো প্রায় হাউজফুল। সোশ্যাল মিডিয়ায় এই সুখবর ভাগ করে নেওয়া হয়েছে প্রযোজনা সংস্থা 'উইন্ডোজ'-এর তরফ থেকে। প্রথম দিনেই ‘বেলাশুরু’র বাণিজ্য ছিল ৮০ শতাংশ ছিল। আর প্রথম সপ্তাহের শেষেও অব্যহত সেই জয়যাত্রা। 

আজ 'বেলাশুরু'-র নায়িকার জন্মদিন। স্বাতীলেখা সেনগুপ্ত (Swatilekha Sengupta)। আজ সকালেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাগ করে নিয়েছিলেন ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee)। সোশ্যাল মিডিয়ায় ক্যাপশানে তিনি লিখেছেন, 'হ্যাপি বার্থডে আমার ডার্লিং। দেখো কত মানুষ তোমায় ভালোবাসে। সবাই বলছে তোমার কথা।'

ভিডিওর শুরুটা কিছুটা এমন..  'হ্যালো..হ্য়ালো.. আমার কথা বোঝা যাচ্ছে? শোনা যাচ্ছে?..' তারপরেই স্বভাবজাত ঝরঝরিয়ে বলে চললেন তিনি। 'শুরু'-র গল্প। পাঁচ বছর পরে অভিনয় করতে পারা নিয়ে দ্বিধা, সৌমিত্র চট্টোপাধ্যায়ের (Soumitra Chatterjee) সঙ্গে কাজ করার অভিজ্ঞতা, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboproshad Mukherjee), নন্দিতা রায়ের (Nandita Roy) আদর... অনর্গল স্বাতীলেখা সেনগুপ্ত। যে ছবিকে ঘিরে জড়িয়ে এত স্মৃতি, সেই ছবি মুক্তির পরের দিনটাই তাঁর জন্মদিন। প্রযোজনা সংস্থা উইন্ডোজ-এর তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে স্বাতীলেখা সেনগুপ্তের (Swatilekha Sengupta) একটি ভিডিও। ৪ মিনিটের সেই ভিডিও দেখতে দেখতে যেন ভুলেই যেতে হয়, যে মানুষটা ঠোঁটে হাসি মাখিয়ে কথা বলে চলেছেন অনর্গল, ছবি মুক্তির দিনটা দেখা হল না তাঁর। 

আরও পড়ুন: Protest in Cannes: 'বন্ধ হোক ধর্ষণ, বন্ধ হোক রাশিয়া সৈন্যদের অত্যাচার' কান-এ প্রতিবাদ ইউক্রেনের মহিলার

স্বাতীলেখা নেই এখনও যেন মেনে নিতে পারেন না তাঁর কাছের মানুষ, অনুরাগীরা। এই তো সদ্য মুক্তি পাওয়া সিনেমার পর্দায় দিব্যি চলে ফিরে বেড়াচ্ছেন তিনি। তাঁর শেষ ছবি 'বেলাশুরু' (Belashuru) মুক্তি পেয়েছে সদ্য। শিবপ্রসাদ মুখোপাধ্যায়, নন্দিতা রায়ের পরিচালনায় এই ছবি ব্যবসার দৌড়ে ইতিমধ্যেই বেশ এগিয়ে। ছবির সাফল্য নিয়ে খুশি পরিচালক প্রযোজকও। তাঁর মতে, সৌমিত্র-স্বাতীলেখার ম্যাজিক দেখতেই প্রেক্ষাগৃহে ভীড় জমাচ্ছেন দর্শকেরা। 

সেরা শিরোনাম

মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল নানা পাটেকরের? পোস্টমর্টেম রিপোর্টে কী ছিল? চিকিৎসক বলছেন...
মৃত্যুর ঠিক আগে কী হয়েছিল নানা পাটেকরের? পোস্টমর্টেম রিপোর্টে কী ছিল? চিকিৎসক বলছেন...
Delhi Protest: হাতে, পায়ে আঘাতের চিহ্ন! CJP-র আন্দোলনে সামিল হয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমির খানের ভাগ্নীর
হাতে, পায়ে আঘাতের চিহ্ন! CJP-র আন্দোলনে সামিল হয়ে ভয়াবহ অভিজ্ঞতা আমির খানের ভাগ্নীর
Rajatava Dutta: এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
এবার পৌরাণিক গল্পে রজতাভ দত্ত! ছবি জুড়ে থাকছে কৃত্রিম বুদ্ধিমত্তার চমক
Abir Chatterjee: আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়
আগে শ্যুটিংয়ে যেতে দেরি হত, এখন ভাবি, ছোটরা কী শিখবে আমায় দেখে: আবির চট্টোপাধ্যায়

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget