এক্সপ্লোর

Belashuru: লোকগীতির জমাটি সুর, 'বেলাশুরু'-র নতুন গানে পা মেলালেন ঋতুপর্ণা, মনামী, অপরাজিতা, ইন্দ্রাণী

Belashuru: আজ নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উইন্ডোজ এর তরফ থেকে সামনে আনা হয়েছে ‘বেলাশুরু’ ছবির দ্বিতীয় গােনর ঝলক। ছবির দ্বিতীয় গান ‘টাপা টিনি’ নিয়েও আগ্রহ বেড়েছে শ্রোতা-দর্শকদের।

কলকাতা: মাদল বাজছে, হলুদ আলোয় সাজানো হয়েছে মাঠ, রাস্তা। আর সেখানেই সাঁওতালি গানের তালে মেতে উঠেছে গোটা পরিবার। শুধু তাই নয়, মেয়েরা কোমর বেঁধে সাঁওতালি সাজে সেজেও নিয়েছেন। মাথায় ফুল পাতা গুঁজে গানের তালে পা মিলিয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), মনামী ঘোষ (Monami Ghosh), অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) ও ইন্দ্রাণী দত্ত (Indrani Dutta)। 

'বেলাশুরু'-র নতুন গান

আজ নন্দিতা রায়-শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের উইন্ডোজ এর তরফ থেকে সামনে আনা হয়েছে ‘বেলাশুরু’ ছবির দ্বিতীয় গােনর ঝলক। ছবির দ্বিতীয় গান ‘টাপা টিনি’ নিয়েও আগ্রহ বেড়েছে শ্রোতা-দর্শকদের। নববর্ষের দিন মুক্তি পাচ্ছে এই গান। বীরভূমের বিয়ের লোকগান ‘টাপা টিনি’। বাংলা ছবিতে মেঠো সুর দায়িত্ব নিয়ে ছড়িয়ে দিয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। কণ্ঠে ইমন চক্রবর্তী, উপালী চট্টোপাধ্যায়, খ্যাঁদা। গানের তালে এই প্রজন্মের সঙ্গে দুলতে দেখা যাবে স্বাতীলেখাকেও। গান-মুক্তি বাংলা নববর্ষে।

আরও পড়ুন: সমকামী প্রেমে 'আপত্তি' হলমালিকদের, অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাম গোপাল বর্মার ‘ডেঞ্জারাস’

এর আগে অনুপম রায়ের জন্মদিনে মুক্তি পেয়েছিল ছবির প্রথম গান 'সোহাগে আদরে'। উইন্ডোজ প্রযোজিত, শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy) পরিচালিত 'বেলাশুরু'-র (Belashuru) প্রথম গান 'সোহাগে আদরে' (Sohage Adore) মুক্তির পরেই ট্রেন্ডিং হয়েছিল ইউটিউবে। নতুন গান নিয়েও উৎসাহী দর্শকেরা। গানের ছন্দ ইতিমধ্যেই মনে ধরেছে অনেকের। 

'বেলাশুরু' ছবির দু'জন প্রধান চরিত্রই হারিয়ে গিয়েছেন তারার দেশে। গান মুক্তির পরে এবিপি লাইভকে অনুপম বলেছিলেন, 'এই ছবির কাজ যখন শুরু হয়েছিল, তখন এটা ছিল 'বেলাশেষে'-র একটা সিক্যুয়াল মাত্র। কিন্তু বর্তমানে এই ছবির গুরুত্ব যেন আরও বেড়ে গিয়েছে। বড়পর্দায় শেষবার সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্তের জুটিকে দেখবেন দর্শক। আমার এখনও বিশ্বাস হয় না ওঁদের ছাড়া মুক্তি পেতে যাচ্ছে 'বেলাশুরু'।

করোনা পরিস্থিতির কারণে দীর্ঘদিন আটকে ছিল এই ছবির শ্যুটিং। কার্যত ৩ বছর পরে মুক্তি পাচ্ছে শিবপ্রসাদ-নন্দিতার 'বেলাশুরু'। পর্দায় শেষবারের জন্য সৌমিত্র স্বাতীলেখার জুটি দেখতে বাঙালি মুখিয়ে রয়েছে ২০ মের অপেক্ষায়।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sunidhi Chauhan: গলায় ইনফেকশন, প্রয়োজন বিশ্রামের!কলকাতায় ১৪ তারিখের গানের অনুষ্ঠান পিছিয়ে ২৫ মার্চ করলেন সুনিধি চৌহান
গলায় ইনফেকশন, প্রয়োজন বিশ্রামের!কলকাতায় ১৪ তারিখের গানের অনুষ্ঠান পিছিয়ে ২৫ মার্চ করলেন সুনিধি চৌহান
Monalisa Bhosle: মুসলিম প্রেমিকের সঙ্গে মন্দিরে বিয়ে, পুলিশি নিরাপত্তায় চারহাত এক ‘কুম্ভগার্ল’ মোনলিসার
মুসলিম প্রেমিকের সঙ্গে মন্দিরে বিয়ে, পুলিশি নিরাপত্তায় চারহাত এক ‘কুম্ভগার্ল’ মোনলিসার
Neena Gupta: 'অন্তঃসত্ত্বা হওয়ার যখন বয়স ছিল, সেই সময়ে এই গুজব শুনলে ভালোই লাগত', কেন বললেন নীনা গুপ্তা?
'অন্তঃসত্ত্বা হওয়ার যখন বয়স ছিল, সেই সময়ে এই গুজব শুনলে ভালোই লাগত', কেন বললেন নীনা গুপ্তা?
Ambarish Bhattachary Birthday: জন্মদিনে খাওয়ানোর আবদার? খাওয়াব আমি, বিল মেটাবে রণজয়, জবাব অম্বরীশের
জন্মদিনে খাওয়ানোর আবদার? খাওয়াব আমি, বিল মেটাবে রণজয়, জবাব অম্বরীশের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১২.০৩.২৬) : হেঁসেলে জ্বালানির জ্বালা ! মিড-ডে মিলে শুধুই খিচুড়ি!
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.০৩.২০২৬) পর্ব ২: হরমুজে আদৌ ছাড় ভারতীয় জাহাজকে? উত্তর দিল না বিদেশ মন্ত্রক | গ্যাসের আকালে হয়রানি সর্বত্র
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ২: পশ্চিমবঙ্গের SIR মামলায় কড়া অবস্থান সুপ্রিম কোর্টের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.০৩.২০২৬) পর্ব ১: গেরস্তের রান্নাঘর থেকে হোটেলের হেঁসেল, গ্যাসের হাহাকার
Samik Bhattacharya: শোনা স্বর, না-শোনা গল্প | মুখোমুখি: শমীক ভট্টাচার্য | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ABP Premium

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Stock Market Crash : করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
করোনা থেকে হিন্ডেনবার্গ রিপোর্টের প্রভাব, অতীতেও মারাত্মক ধস নেমেছে ভারতের শেয়ার বাজারে
Jan Aushadhi Kendra : জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
জনঔষধি কেন্দ্র খুলে শুরু করতে পারেন ব্যবসা, সরকার দিচ্ছে ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা
US-Iran War: বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
বুর্জ খলিফার আশেপাশ ঢাকল কালো ধোঁয়ায়, ফের দুবাইয়ে বিস্ফোরণ?
Smartphone Emergency Feature : বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
বিপদে আপনার জীবন বাঁচাতে পারে ফোনের এই লুকোনো বৈশিষ্ট্য ! ৯০ শতাংশ লোক জানে না
PM Kisan Yojana : আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
আজ ২০০০ টাকা ঢুকবে আপনার অ্যাকাউন্টে, কীভাবে নিজের পেমেন্ট স্ট্যাটাস চেক করবেন ?
YouTube Premium :  ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
ইউটিউব প্রিমিয়াম না প্রিমিয়াম লাইট ? কম খরচে সেরা অভিজ্ঞতা পাবেন কোনটিতে ?
Stock Market Crash :  শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
শেয়ার বাজারে হাহাকার ! ১৩৫০ পয়েন্ট পড়ল সেনসেক্স, এক দিনেই উধাও ৯ লক্ষ কোটি টাকা
LPG Crisis :  রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
 রান্নাঘর থেকে ইন্টারনেট, এলপিজি সংকটে এবার কি থমকে যাবে ডিজিটাল ইন্ডিয়া ?
Embed widget