এক্সপ্লোর

Parno Mittra Corona Positive: করোনা রিপোর্ট পজিটিভ, ভোট দিতে পারছেন না পার্নো

ফের করোনা আক্রান্ত প্রার্থী। এবার কোভিডের থাবায় বরানগরের বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী পার্নো মিত্র। 

কলকাতা: ফের করোনা আক্রান্ত প্রার্থী। এবার কোভিডের থাবায় বরানগরের বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী পার্নো মিত্র। 

আজ সকালেই বিবৃতিতে পার্নো লেখেন , 'আমার করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। তবে সবার শুভকামনায় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠব। বর্তমান পরিস্থিতির জন্য আমি ঘরবন্দি। ভোট দিতে যেতে পারব না। আমার এতদিনের প্রচার ও রাজনৈতিক যাত্রার শেষভাগে আমি থাকতে পারলাম না। যাঁরা যাঁরা গত কয়েকদিনে আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ করব একবার কোভিড পরীক্ষা করিয়ে নিতে। সবাই মাস্ক পরুন। ভালো থাকুন। সুরক্ষিত থাকুন'


Parno Mittra Corona Positive: করোনা রিপোর্ট পজিটিভ, ভোট দিতে পারছেন না পার্নো


ইতিমধ্যেই পার্নোর কেন্দ্র বরানগরে শেষ হয়েছে নির্বাচন। প্রচার চলাকালীন নিজের কলকাতার বাড়ি ছেড়ে বরানগরে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন পার্নো। সঙ্গে ছিলেন তাঁর এক আত্মীয়া। নির্বাচনী প্রচারের একেবারে শেষলগ্নে তাঁর রোড শো তে হামলার অভিযোগ করেছিলেন পার্নো। এরপর নির্বাচনের দিনও তাঁকে এলাকার বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। ওয়ারেন্ট থাকা সত্ত্বেও এক বিজেপি কর্মীকে বুথে বসতে না দেওয়ার অভিযোগ পেয়ে পরিস্থিতি দেখতে গিয়েছিলেন পার্নো। ভোট শুরু মুখে অন্য আরেকটি জায়গায় ইভিএম খারাপ বলে দীর্ঘক্ষণ বাইরে দাঁড় করিয়ে রাখা হয় পার্ণো মিত্রকে। নিজের এলাকায় প্রচারের শেষদিনে পার্নো বলেছিলেন, 'প্রথম দিনের থেকে আজকের আত্মবিশ্বাস ২০০ শতাংশ বেড়ে গিয়েছে। সবাই এত কাজ করছে, আত্মবিশ্বাসী না হয়ে আর কোনও উপায় নেই।' প্রচারে গিয়ে পার্নো বলেছিলেন, 'আমি অনভিজ্ঞ, তাপস বাবুর অনেক অভিজ্ঞতা। উনি রাজ্যের মন্ত্রী। ভালোবাসা দিয়ে মানুষের জন্য সততার সঙ্গে কাজ করার পরামর্শ দিতে পারি।'

অন্যদিকে ক্রমশই খারাপ হচ্ছে রাজ্যে ও দেশের করোনা পরিস্থিতি। দ্বিতীয় ঢেউয়ে ইতিমধ্যেই আক্রান্ত হয়েছেন বহু মানুষ। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে একাধিক প্রার্থীরও। গতকালই করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে খড়দার তৃণমূল প্রার্থী কাজল সিনহার। অন্যদিকে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত তাঁর অবস্থা স্থিতিশীল।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Sambhavna Seth-Avinash Dwivedi: সাত-সাতবার IVF করেও ফেল, মুণ্ডহীন ভ্রূণ থেকে গর্ভপাতও, অবশেষে মা হচ্ছেন নায়িকা
সাত-সাতবার IVF করেও ফেল, মুণ্ডহীন ভ্রূণ থেকে গর্ভপাতও, অবশেষে মা হচ্ছেন নায়িকা
Deepika Padukone: কাজ থেকে দূরে নয়, নতুন সিনেমায় দেখা যেতে চলেছে দীপিকাকে? ইতিমধ্যেই শেষ শ্যুটিং ও?
কাজ থেকে দূরে নয়, নতুন সিনেমায় দেখা যেতে চলেছে দীপিকাকে? ইতিমধ্যেই শেষ শ্যুটিং ও?
Utsav Mukherjee: ২৪ দিন 'নিখোঁজ' থাকার পরে, অবশেষে যোগাযোগ করা গেল পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের সঙ্গে! কোথায়, কেমন রয়েছেন পরিচালক?
২৪ দিন 'নিখোঁজ' থাকার পরে, অবশেষে যোগাযোগ করা গেল পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের সঙ্গে! কোথায়, কেমন রয়েছেন পরিচালক?
Rhea Chakraborty: 'প্রমাণ নেই,' সুশান্তের মৃত্যুর পরে রিয়ার ফ্রিজ হয়ে যাওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিতে বলল কোর্ট
'প্রমাণ নেই,' সুশান্তের মৃত্যুর পরে রিয়ার ফ্রিজ হয়ে যাওয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে দিতে বলল কোর্ট

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৩০.৪.২৬) পর্ব ২:শেষ হাসি হাসবে কে?ফলপ্রকাশের আগে কী বলছেন সব দলের প্রার্থীরা?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (৩০.৪.২৬) পর্ব ১: 'পরিবর্তন' না 'প্রত্যাবর্তন'? কী বলছে যাবতীয় EXIT POLL?
West Bengal Eection 2026: ডায়মন্ড হারবারে বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, স্ক্রুটিনিতে কোন কোন বিষয়ে রাখা হচ্ছে নজর?
West Bengal Election 2026: ''আমি সাংবাদিক বৈঠক না করা পর্যন্ত গণনা কেন্দ্র ছাড়বেন না'', বললেন Mamata Banerjee
West Bengal Election 2026: 'দেখছেন না কাল থেকে আবহাওয়াই পাল্টে গেছে কীরকম', গণনার আগে বললেন দিলীপ ঘোষ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Election Commission Of India: অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
অবাধ ও নিশ্চিন্ত নির্বাচন করতে এবার ৮ দফা 'দাওয়াই' নির্বাচন কমিশনের!
IPL 2026: কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
কোথায় দাঁড়িয়ে কেকেআর? আরসিবি-দিল্লি ম্য়াচের পর এক নজরে আইপিএলের পয়েন্টস টেবিল
News Live: ফলতায় গিয়ে হুঁশিয়ারি পুলিশ পর্যবেক্ষকের, যোগীরাজ্যের IPS অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ফলতায় গিয়ে হুঁশিয়ারি পুলিশ পর্যবেক্ষকের, যোগীরাজ্যের IPS অজয় পাল শর্মার বিরুদ্ধে মামলায় হস্তক্ষেপ করল না হাইকোর্ট
ভয়ঙ্কর গরমে জ্বলেপুড়ে যাবে দেশ? চরম খাদ্যসঙ্কট? লাগতে পারে মড়ক? 'সুপার এল নিনো' আতঙ্ক চরমে
ভয়ঙ্কর গরমে জ্বলেপুড়ে যাবে দেশ? চরম খাদ্যসঙ্কট? লাগতে পারে মড়ক? 'সুপার এল নিনো' আতঙ্ক চরমে
West Bengal Election 2026: দ্বিতীয় দফার আগে অশান্তির আশঙ্কায় গ্রেফতারির সংখ্যা ছাড়াল ২০০০
দ্বিতীয় দফার আগে অশান্তির আশঙ্কায় গ্রেফতারির সংখ্যা ছাড়াল ২০০০
West Bengal Election: পশ্চিমবঙ্গে যোগীরাজ্যের IPS-এর বিরুদ্ধে মামলা হাইকোর্টে! কী জানাল আদালত?
পশ্চিমবঙ্গে যোগীরাজ্যের IPS-এর বিরুদ্ধে মামলা হাইকোর্টে! কী জানাল আদালত?
Virat Kohli: দিল্লিতে নতুন ক্রিকেট অ্য়াকাডেমির উদ্বোধনে বিরাট, পাশে পেলেন ছোটবেলার কোচকেও
দিল্লিতে নতুন ক্রিকেট অ্য়াকাডেমির উদ্বোধনে বিরাট, পাশে পেলেন ছোটবেলার কোচকেও
Saokat Molla Attack: মিটিং থেকে ফেরার পথে ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকত মোল্লার উপর হামলার অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতি!
মিটিং থেকে ফেরার পথে ভাঙড়ের তৃণমূল প্রার্থী সওকত মোল্লার উপর হামলার অভিযোগ, উত্তপ্ত পরিস্থিতি!
Embed widget