এক্সপ্লোর

আর দেখা যাবে না রাহুল-রুকমা জুটি! 'দেশের মাটি' শেষ হওয়ার খবরে মনখারাপ অনুরাগীদের

ধারাবাহিকে তাঁদের জুটিকে পর্দার বাইরে নিয়ে এসেছেন দর্শকরাই। দর্শকদের চোখে তাঁরা রিল নয়, রিয়েল লাইফ জুটি।

কলকাতা: ধারাবাহিকে তাঁদের জুটিকে পর্দার বাইরে নিয়ে এসেছেন দর্শকরাই। দর্শকদের চোখে তাঁরা রিল নয়, রিয়েল লাইফ জুটি। আর এমন অনুরাগীদের কথা ভেবেই সোশ্য়াল মিডিয়ায় হামেশাই অনস্ক্রিন নায়িকার সঙ্গে ছবি ভাগ করে নেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। একই অবস্থা রুকমা রায়েরও। ধারাবাহিক 'দেশের মাটি'-তে তাঁরা জুটি, রাজা ও মাম্পি। আর অনুরাগীরা তাঁদের নাম দিয়ে ফেলেছেন রাম্পি।

শেষ হচ্ছে জনপ্রিয় ধারাবাহিক 'দেশের মাটি'। চলতি মাসের শেষের দিকেই টেলিকাস্ট শেষ হয়ে যাবে এই ধারাবাহিকের। তাহলে কী পর্দায় আর দেখা যাবে না 'রাম্পি' জুটিকে? এই খবরে মনখারাপ ধারাবাহিকের কলাকুশলী থেকে শুরু করে অনুরাগীদেরও। সোশ্যাল মিডিয়ায় হামেশাই রুকমার সঙ্গে ছবি ভাগ করে নেন রাহুল। এমনকি রুকমাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় লাইভে আসাও এরকম নিয়ম করে ফেলেছিলেন অভিনেতা। পর্দার জুটি যেন বাস্তব হয়ে উঠত অনুরাগীদের কাছে। লাইভে মজা করে গল্প করতেন, খুনসুটি করতেন রাহুল রুকমা।

'দেশের মাটি' ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্র অবশ্য নোয়া ওরফে শ্রুতি দাস। তাঁর বিপরীতে এই ধারাবাহিকে দেখা যায় অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে। তবে ধারাবাহিকে জনপ্রিয়তা পেয়েছে রাহুল আর রুকমার জুটিই। অথচ ২৫০ এপিসোড পেরনোর আগেই দেশের মাটি শেষ হওয়ার খবরে মনখারাপ সবার। সোশ্যাল মিডিয়া লাইভে এসে সেই কথাই বললেন রাহুল রুকমা।

সম্প্রতি ইনস্টাগ্রামে রাহুলের প্রোফাইল থেকে লাইভে এসেছিলেন রাহুল রুকমা। সেখানে রাহুল আশ্বাস দেন, পর্দার বাইরেও বজায় থাকবে তাঁর ও রুকমার বন্ধুত্ব। এমনকি একসঙ্গে মাঝে মধ্যে লাইভে আসার চেষ্টাও করবেন তাঁরা। সেইসঙ্গে সোজাসুজিই জানান, 'দেশের মাটি' পরিবারকে খুব মনে পড়বে তাঁদের সবার। প্রত্যেক অভিনেতা অভিনেত্রীরই একে অপরের সঙ্গে বন্ধুত্ব রয়েছে।

কমেন্ট বক্সে মনখারাপ উপচে দেন অনুরাগীরা। অনেকেই লেখেন, 'তোমাদের দিয়েই দিন শুরু হত, সারাদিন তোমাদের নিয়েই আলোচনা। কী করে থাকব তোমাদের ছাড়া।' অনুরাগীদের আশ্বস্ত করেন রাহুল রুকমা দুজনেই। কথা দেন, অনুরাগীরা চাইলে আবারও তাঁদের এক ফ্রেমে হয়তো ফেরাবেন পরিচালক।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

ED Raids at Shekhar Suman Aide: অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
অভিনেতা শেখর সুমনের সহযোগী, ‘Shekhar Tonite’-এর প্রযোজকের ঠিকানায় এবার ইডি
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Bollywood News: উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
উভকামী জেনেও বিয়ে-সংসার, সম্পর্ক ভেঙে যাচ্ছে জনপ্রিয় এই জুটির!
Amit Saha: থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা
থিয়েটারের মঞ্চ থেকে প্রতিভা উঠে আসলে, টলিউডে আরও ভাল কাজ হবে: অমিত সাহা

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৭.২৬) পর্ব ১: ৩ মাসও কাটল না, ৩ দলছুটকে দিয়েই শুরু বিজেপির তৃণমূলীকরণ?
21st July Controversy : ২১ জুলাই নিয়ে হাইকোর্টে দ্বারস্থ হল 'কালীঘাট তৃণমূল'
Baruipur Incident | প্রভাসের বিকৃত মানসিকতার শিকার হতে হয় বারুইপুরের নাবালিকাকে
DCP Shantanu Sinha Biswas : ৩ কোটি আত্মসাৎ, জোর করে বদলি! শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে চার্জশিট
Abhishek Banerjee : সেবাতেও দুর্নীতির আশ্রয়? অভিষেকের কর্মসূচি ঘিরে অভিযোগের পাহাড়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget